IPL 2023: দিল্লিকে ১৬২ রানে থামাল গুজরাত, উইলিয়ামসনের বিকল্প বেছে ধাক্কা কেকেআরকে

আইপিএলের ম্যাচে গুজরাত টাইটান্সের সামনে জয়ের জন্য রানের লক্ষ্যমাত্রা ১৬৩ রাখল দিল্লি ক্যাপিটালস। অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান তুলেছে ডেভিড ওয়ার্নারের দল।

পৃথ্বী শ, মিচেল মার্শ, রাইলি রুসো এদিন চূড়ান্ত ব্যর্থ। ডেভিড ওয়ার্নার, অক্ষর প্যাটেল, সরফরাজ খান ও অভিষেক পোড়েল দুই অঙ্কের রান পান। রশিদ খান ও মহম্মদ শামি তিনটি করে উইকেট নেন। আলজারি জোসেফ নেন ২ উইকেট।

গুজরাত টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালস

পাওয়ারপ্লে-র ৬ ওভারে দিল্লি ক্যাপিটালসের স্কোর ছিল ২ উইকেটে ৫২। ২.৪ ওভারে ২৯ রানে এবং ৪.২ ওভারে ৩৭ রানে দুটি উইকেট পড়ে। পৃথ্বী শ ৫ বলে ৭ রান করে মহম্মদ শামির প্রথম শিকারষ এর পরের ওভার করতে এসে মিচেল মার্শকেও ফেরান শামি। মার্শ ৪ বলে ৪ রান করে আউট হন।

DC vs GT Warner Bowled

৮.২ ওভারে দলের ৬৭ রানের মাথায় আউট হন ডেভিড ওয়ার্নার। সাতটি চারের সাহায্যে ৩২ বলে ৩৭ রান করে তিনি আলজারি জোসেফের বলে ক্লিন বোল্ড হন। এর পরের বলেই গোল্ডেন ডাক নিয়ে প্যাভিলিয়নে ফেরেন রাইলি রুসো। ৬৭ রানে তৃতীয় ও চতুর্থ উইকেট পড়ার পর পরিস্থিতি সামাল দেন অভিষেক পোড়েল ও সরফরাজ খান।

abishek porel vs dc

অভিষেক ম্যাচে ভালোই ব্যাটিং করলেন বাংলার উইকেটকিপার-ব্যাটার অভিষেক। হেলমেটে আলজারি জোসেফের বল লাগলেও সাহসিকতার সঙ্গেই খেলছিলেন। তবে তাঁকে ফেরান রশিদ খান। ১২.২ ওভারে ১০১ রানে পঞ্চম উইকেট হারায় ক্যাপিটালস। ২টি ছয়ের সাহায্যে অভিষেক করেন ১১ বলে ২০। ২টি চারের সাহায্যে ৩৪ বলে ৩০ রান করে সরফরাজ খান ফেরেন রশিদের দ্বিতীয় শিকার হয়ে।

১৬.২ ওভারে ১৩০ রানে পড়ে ষষ্ঠ উইকেট। ১৮.৪ ওভারে আমন হাকিম খান (৮ বলে ৮)-এর উইকেটটি তুলে নেন রশিদ খান। ১৯.৪ ওভারে অক্ষর প্যাটেল আউট হন দলের ১৫৮ রানে। তিনি ২২ বলে ৩৬ রান করে মহম্মদ শামির তৃতীয় শিকার। অক্ষর ২টি চার ও তিনটি ছয় মেরেছেন। মহম্মদ শামি ৪ ওভারে ৪১ রান দিয়ে ও রশিদ খান ৪ ওভারে ৩১ রান দিয়ে তিনটি করে উইকেট পান।

rashid khan

রশিদ খানকে এদিন ত্রয়োদশ ওভারে আক্রমণে আনেন হার্দিক। তার আগে পেসাররা বল করেন। আলজারি জোসেফ ৪ ওভারে ২৯ রান দিয়ে নেন ২ উইকেট। জশ লিটল ৪ ওভারে ২৭, হার্দিক ৩ ওভারে ১৮, যশ দয়াল ১ ওভারে ১২ রান দিয়ে উইকেট পাননি।

Gujarat Titans Hardik Pandya

এদিকে, কেন উইলিয়ামসনের বিকল্প বেছে নিয়েছে গুজরাত টাইটান্স। আজ উইলিয়ামসনের জায়গায় একাদশে এসেছেন ডেভিড মিলার। এ ছাড়া উইলিয়ামসনের পরিবর্তে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকাকে দলে নিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন উইলিয়ামসন। শনাকাকে ৫০ লক্ষ টাকায় নিয়েছে গুজরাত।

শাকিব আল হাসানের বিকল্প হিসেবে দাসুন শনাকাকে টার্গেট করেছিল কেকেআর। ভারতে সম্প্রতি টি ২০ ও একদিনের সিরিজে দারুণ ছন্দে ছিলেন তিনি। টি ২০ সিরিজে স্ট্রাইক রেট ছিল ১৮৭, ৬২ গড় রেখে ১২৪ রান করেন। একদিনের সিরিজে শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক রান সংগ্রহকারী হন, তিন ইনিংসে ১২১ রান করেন। শনাকার নেতৃত্বে শ্রীলঙ্কা এশিয়া কাপ চ্যাম্পিয়নও হয়।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+