IPL 2023: মোহিতের ৫ উইকেট, চূর্ণ মুম্বই! টাইটান্সের দুর্গে ফাইনালে শক্ত চ্যালেঞ্জের সামনে সুপার কিংস

আইপিএলের ষোড়শ সংস্করণের উদ্বোধন হয়েছিল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়েই। ফাইনালেও বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামে এই দুই দলই মুখোমুখি হবে রবিবার।

শুভমান গিলের বিধ্বংসী শতরানের পর নিয়ন্ত্রিত বোলিংয়ের মাধ্যমে মুম্বই ইন্ডিয়ান্সকে দ্বিতীয় কোয়ালিফায়ারে ৬২ রানে পরাস্ত করল গতবারের চ্যাম্পিয়নরা। চেন্নাই সুপার কিংস ২০১১ ও ২০১২ সালে পরপর ফাইনালে উঠেছিল। সেই নজির হার্দিক পাণ্ডিয়ারা স্পর্শ করলেন।

হার্দিক পাণ্ডিয়া

প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংস হারিয়ে দিয়েছিল গুজরাত টাইটান্সকে। রবিবার গুজরাত টানা দ্বিতীয়বার খেতাব জেতে কিনা সেদিকে যেমন নজির থাকবে, তেমনই মহেন্দ্র সিং ধোনি ও চেন্নাই সুপার কিংসের ভক্তরা চাইবেন এবার আইপিএল খেতাব জিতে মুম্বই ইন্ডিয়ান্সের পাঁচবার খেতাব জয়ের রেকর্ডটি স্পর্শ করুক সিএসকে।

শুভমান গিল

আজ টস জিতে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা গুজরাত টাইটান্সকে ব্যাট করতে পাঠিয়েছিলেন। শুভমান গিলের সাতটি চার ও ১০টি ছক্কা দিয়ে সাজানো ইনিংসের সৌজন্যে টাইটান্স পৌঁছে যায় ৩ উইকেটে ২৩৩ রানে। সাই সুদর্শন ৪৩ রান করে রিটায়ার্ড আউট হন। ১৩ বলে ২৮ রানে অপরাজিত থাকেন অধিনায়ক হার্দিক।

আইপিএলের প্লে-অফে ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ড বীরেন্দ্র শেহওয়াগের কাছ থেকে ছিনিয়ে নিলেন শুভমান। ২০১৪ সালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে বীরুর করা ১২২ রান এতদিন প্লে-অফে ব্যক্তিগত সর্বাধিক স্কোর ছিল যা টপকে গেলেন রানমেশিন গিল।

গুজরাত টাইটান্স

টি ২০ প্লে-অফে সর্বাধিক রানের নিরিখে গিল রইলেন তৃতীয় স্থানে। ২০১৭ সালে রংপুর রাইডার্সের হয়ে ক্রিস গেইল করেছিলেন অপরাজিত ১৪৬। ২০১৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে অপরাজিত ১৪১ রান করেছিলেন তামিম ইকবাল। এই দুটি ইনিংসই ঢাকা ডায়নামাইটসের বিরুদ্ধে, বাংলাদেশ প্রিমিয়ার লিগে।

রশিদ খান

আইপিএলের প্লে-অফে গুজরাত টাইটান্সের ৩ উইকেটে ২৩৪ রান সর্বাধিক। আইপিএলে এটি টাইটান্সের দলগত সর্বাধিক স্কোর। এর আগে ২০১৪ সালের কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কিংস ইলেভেন পাঞ্জাব ৬ উইকেটে ২২৬ রান করেছিল। এদিন সেই নজিরটিও ভেঙে দিল গুজরাত টাইটান্স।

তিলক বোল্ড

মুম্বই ইন্ডিয়ান্স পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে শুরু থেকেই সমস্যায় পড়ে। সূর্যকুমার যাদব সাতটি চার ও ২টি ছয়ের সাহায্যে ৩৮ বলে ৬১ রান করে মোহিত শর্মার বলে বোল্ড হলে মুম্বইয়ের স্কোর দাঁড়ায় ১৪.৩ ওভারে ৫ উইকেটে ১৫৫। সেখান থেকে ফের ধস নামে। ১৬.৩ ওভারে স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ১৬২।

সূর্য হাফ সেঞ্চুরি

সূর্যকুমার যাদব ও তিলক বর্মা ২২ বলে ৫১ এবং সূর্য ও ক্যামেরন গ্রিন ৩২ বলে ৫১ রানের পার্টনারশিপ গড়েন। যদিও তা জেতার পক্ষে যথেষ্ট ছিল না। সূর্য ও বিষ্ণু বিনোদের জুটিতে ওঠে ১৯ বলে ৩১। শুরু থেকেই ব্য়াটিং বিপর্যয়ে পড়ায় মুম্বই এই ম্যাচ জিততে পারে বলে কখনও মনেই হয়নি। ১৮.২ ওভারে ১৭১ রানে অল আউট হয়ে যায় মুম্বই।

শামি সূর্য

রোহিত শর্মা ৮, নেহাল ওয়াধেরা ৪, ক্যামেরন গ্রিন ২০ বলে ৩০, সূর্যকুমার ৬১, তিলক বর্মা ১৪ বলে ৪৩ রান করেন। ঈশান কিষাণের কনকাসন সাব বিষ্ণু বিনোদ ৫, টিম ডেভিড ২, ক্রিস জর্ডন ২, পীযূষ চাওলা শূন্য, কুমার কার্তিকেয় ৬ রানে আউট হন। জেসন বেহরেনডর্ফ অপরাজিত থাকেন ৩ রানে।

মোহিত শর্মা ২.২ ওভারে ১০ রানে পাঁচ উইকেট নেন। ৩ ওভারে ৪১ রান দিয়ে দুই ওপেনারের উইকেট নেন মহম্মদ শামি। রশিদ খান ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২টি উইকেট পেয়েছেন। জশ লিটল ৩ ওভারে ২৬ রান দিয়ে গ্রিনকে বোল্ড করে দেন। হার্দিক ২ ওভারে ২৪ রান দেন। নূর আহমেদ ৪ ওভারে ৩৫ দিয়ে উইকেট পাননি।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+