IPL 2023: শুভমানকে বিরাট দায়িত্ব দিলেন আইডল কোহলি, কী দেখে উচ্ছ্বসিত গাভাসকর?

একদিনের আন্তর্জাতিক, টি ২০ আন্তর্জাতিক, টেস্টের পর এবার আইপিএল! ২০২৩ সালে শতরানের ফুলঝুরি ছুটিয়েছেন শুভমান গিল। চলতি আইপিএলে আমেদাবাদেই লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অপরাজিত ছিলেন ৯৪ রানে।

এর পরের ম্য়াচটি ছিল মুম্বইয়ে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৬ রান করেছিলেন। কিন্তু গতকাল ফের আমেদাবাদে ফিরেই পেয়ে গেলেন রেকর্ড-ব্রেকিং সেঞ্চুরি। শুভমানের ব্যাটিং দেখে অভিভূত বিরাট কোহলি। সুনীল গাভাসকর থেকে হরভজন সিং, সকলেই প্রশংসায় পঞ্চমুখ।

শুভমান গিল

হরভজন সিং স্টার স্পোর্টসের অনুষ্ঠানে বলেন, শুভমানের বিশেষত্ব হলো সব ধরনের শট মারতে পারেন। পরিস্থিতি অনুযায়ী শট বাছাই করে থাকেন। ছন্দে থাকা শুভমান ক্রিকেটীয় শটই খেলেন। তাঁর ব্যাটিং দক্ষতা ও প্রাপ্ত প্রশিক্ষণ কতটা শক্তিশালী তা এতেই স্পষ্ট। শুভমানের স্ট্রেট ড্রাইভ ও পুল শটগুলি দেখে খুবই ভালো লাগে।

সুনীল গাভাসকর স্টার স্পোর্টসেই গিলের শতরানের প্রশংসা করে বলেছেন, সময় নিয়ে শট খেলে থাকেন গিল। কী ধরনের বল আসছে তা আঁচ করে নিয়ে সেইমতো শট খেলেন। ভারসাম্য বজায় রেখে ব্যাটিং করেন শুভমান। যখন কোনও শট তিনি খেলেন মাথার অবস্থানও খুব ভালো পজিশনে থাকে। শুভমানের ব্যাটিংয়ে ত্রুটি খুঁজে পাননি সানি।

গিলের শতরান

শুভমান নিজে জানিয়েছেন, তাঁর ব্যাটিংয়ের ক্ষেত্রে হিরো বা আইডল বিরাট কোহলি। শুভমানের কথায়, ১২ থেকে ১৩ বছর বয়স থেকে বিরাট কোহলির ব্যাটিং দেখেছি। ক্রিকেট বোঝার পর থেকে বিরাটের ব্যাটিং দেখে শিক্ষা নিয়ে সেইমতোই খেলার চেষ্টা চালিয়েছে। বিরাটের আবেগ, দায়বদ্ধতা ও প্রাণশক্তিই তাঁকে আকৃষ্ট করে বলে জানিয়েছেন শুভমান।

বিরাট কোহলি শুভমান গিল

বিরাট কোহলি এখন আরসিবি দলের সঙ্গে হায়দরাবাদে। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি শুভমানের শতরানের পরের একটি ছবি পোস্ট করেছেন কিং কোহলি। তিনি ক্যাপশনে লেখেন, "সম্ভাবনা ও শুভমান গিল সমার্থক। এভাবেই চালিয়ে যাও এবং পরবর্তী প্রজন্মকে নেতৃত্ব দাও। ঈশ্বর মঙ্গল করুন।"

শুভমান গিল এবারের আইপিএলে ১৩টি ম্যাচ খেলে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রান করেছেন। সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় রয়েছেন দুইয়ে। ফাফ দু প্লেসি ১২ ম্যাচে ৬৩১ রান করেছেন, সাতটি অর্ধশতরান-সহ। গিল ১২ ম্যাচে একটি শতরান ও চারটি অর্ধশতরান-সহ ৫৭৬ রান করেছেন। গতকালের ১০১ রান সর্বাধিক। গড় ৪৮, স্ট্রাইক রেট ১৪৬.১৯।

শুভমান জানিয়েছেন, চলতি মরশুমে আরও শতরান পেতে চান। গুজরাত টাইটান্সের ওপেনার হিসেবে গিল এবার আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীও হয়ে যেতে পারেন ফর্ম ধরে রাখতে পারলে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+