IPL 2023: বিরাট কোহলিকে টি ২০ বিশ্বকাপের দলে রাখা নিয়ে চর্চার সময় আসেনি, মন্তব্য গাভাসকরের

আইপিএলে এবারও খেতাব জয়ের স্বপ্নপূরণ হয়নি বিরাট কোহলির। যদিও কিং কোহলি চলতি আইপিএলে দুটি শতরান হাঁকিয়েছেন। ২০১৯ সালের পর ফের আইপিএল শতরান এসেছে কোহলির ব্যাট থেকে।

চলতি আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় তিনে রয়েছেন আরসিবির প্রাক্তন অধিনায়ক। ফাফ দু প্লেসির অনুপস্থিতিতে তিনি এবার আরসিবিকে নেতৃত্বও দিয়েছেন। বিরাট যে ফর্মে রয়েছেন তাতে তাঁকে আগামী টি ২০ বিশ্বকাপে খেলানোর পক্ষেও মত দিচ্ছেন অনেকে।

বিরাট কোহলি

গত টি ২০ বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পর থেকে বিরাট কোহলি, রোহিত শর্মা, মহম্মদ শামির মতো বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে নির্বাচকরা টি ২০ দলে রাখেননি। তাতেই জল্পনা তৈরি হয় ২০২৪ সালে কি তাহলে বিরাটদের বাইরে রেখেই তারুণ্য নির্ভর ভারতীয় দল গড়া হবে? এই চর্চার মধ্যেই এসে গেল আইপিএল।

টি ২০ ফরম্যাটে তাঁর ফর্ম পড়তির দিকে বলে যে সমালোচকরা বলছিলেন তা যে তাঁর হজম হয়নি সেটা স্পষ্ট করে দেন বিরাট, আইপিএল শতরান হাঁকিয়ে। নিজের ফর্ম নিয়ে সন্তোষ প্রকাশও করেন। তবে ভারতের হয়ে ফের টি ২০ খেলবেন কিনা তা এখনও জানাননি। রোহিত শর্মা বলেছিলেন, টি ২০ ভবিষ্যৎ ঠিক করবেন আইপিএলের পর।

বিরাট কোহলি

ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর মনে করেন, পরের টি ২০ বিশ্বকাপে বিরাটকে ভারতীয় দলে রাখার আলোচনা এখনই করার সময় আসেনি। কেন না, আগামী টি ২০ বিশ্বকাপের আগে আইপিএলের আরও একটি সংস্করণ হবে। তখন বিরাট কেমন ফর্মে থাকেন সেটা দেখাই গুরুত্বপূর্ণ বলে অভিমত সানির।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে গাভাসকর বলেন, পরের আইপিএলে কোহলির ফর্ম যাচাই করা যাবে। ফলে পরের টি ২০ বিশ্বকাপে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে চর্চার সঠিক সময় এখন নয়। জুনে ভারতের টি ২০ আন্তর্জাতিক রয়েছে। বর্তমান ফর্মের নিরিখে সেই দলে থাকতেই পারেন বিরাট।

বিরাট কোহলি শুভমান গিল

আগামী বছরের আইপিএল ফর্মের ভিত্তিতে টি ২০ বিশ্বকাপের দল গড়া যেতে পারে বলে মন্তব্য করেছেন গাভাসকর। তিনি বলেন, যেখানে টি ২০-তে ৫০ করাই কঠিন, সেখানে বিরাট দুটি শতরান করেছেন। ফলে জুনের টি ২০ সিরিজে আমি নির্বাচক হলে বিরাটকে অবশ্যই দলে রাখতাম।

বিরাট কোহলি

বিরাট আইপিএলে ওপেনার হিসেবে খেলেছেন। ১৪ ম্যাচে ২ বার অপরাজিত থেকে তিনি ৬৩৯ রান করেছেন। সর্বাধিক স্কোর ১০১। গড় ৫৩.২৫, স্ট্রাইক রেট ১৩৯.৮২। যদিও ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর রয়েছে জুলাই-অগাস্টে। সে কারণে জুনে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে ভারত দ্বিতীয় সারির দল নামাতে পারে।

সেই দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ডিয়াই। যিনি এখন টেস্ট ক্রিকেট খেলছেন না। এবারের আইপিএলে নজরকাড়া ক্রিকেটারদের রেখেই আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের ভারতীয় দল গঠন করা হতে পারে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+