IPL 2023: ধোনির বিরুদ্ধে গুরুতর অভিযোগ, পাশে সুনীল গাভাসকর, কাঠগড়ায় আম্পায়াররা

আইপিএলে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দশমবার ফাইনালে উঠেছে চেন্নাই সুপার কিংস। তার মধ্যে খেতাব জয় চারবার। ১১ বার আইপিএল ফাইনাল খেলবেন ধোনি। যদিও তার আগে চেন্নাই সুপার কিংস অধিনায়ক জড়িয়েছেন নয়া বিতর্কে।

মহেন্দ্র সিং ধোনি বোলিং পরিবর্তনের সময় ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করেছেন বলে অভিযোগ। যার জেরে আট মিনিট মাঠের বাইরে থাকার পরেও নেমেই বল করার সুযোগ পেয়ে গিয়েছেন মাথিশা পাথিরানা। শ্রীলঙ্কার এই পেসার এখন ডেথ ওভারে ধোনির বড় অস্ত্র।

চেন্নাই সুপার কিংস

আইপিএলের নিয়ম বলছে, চোট পেয়ে বা অন্য কোনও কারণে কোনও ক্রিকেটার মাঠের বাইরে গিয়ে আট মিনিটের বেশি কাটালে, মাঠে নামার পর সেই সময়ের আগে বল করতে পারবেন না। চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্স প্রথম কোয়ালিফায়ার চলাকালীন কী ধরনের চোট নিয়ে পাথিরানা বাইরে যান তা অজ্ঞাত।

পাথিরানা ১২তম ওভারটি করেছিলেন। চারটি ওয়াইড-সহ ১০ রান দেন। তিনি এরপর মাঠের বাইরে যান। ১৬তম ওভারে তাঁকে বল করতে ডাকেন মহেন্দ্র সিং ধোনি। সেই সময় টাইটান্সের স্কোর ৬ উইকেটে ১০২, শেষ পাঁচ ওভারে দরকার ছিল ৭১ রান। শেষ অবধি সিএসকে ম্যাচ জেতে ১৫ রানে।

ফিল্ডিং সাজানোর সময় ধোনি লক্ষ্য করেন পাথিরানার সঙ্গে কথা বলছেন আম্পায়ার অনিল চৌধুরী। সেই সময় লেগ আম্পায়ার ক্রিস গ্যাফানির কাছে যান ধোনি। টিভি ধারাভাষ্যকাররা বলছিলেন, পাথিরানা মাঠের বাইরে ছিলেন ৯ মিনিট। ফলে মাঠে ফেরার ৯ মিনিট অবধি তাঁর বল করার কথা নয়। সেই বিষয়েই আম্পায়ারও কথা বলেন।

মহেন্দ্র সিং ধোনি

ইএসপিএনক্রিকইনফোর দাবি, আম্পায়াররা ধোনিকে বলেন পাথিরানাকে বল করার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ধোনি আইপিএলের নিয়ম মেনে নিলেও জানিয়ে দেন তাঁরও কিছু করার নেই। কেন না সেই সময় রবীন্দ্র জাদেজা, মাহিশ থিকশানা ও দীপক চাহারের চার ওভারের কোটা পূর্ণ হয়ে গিয়েছিল।

তুষার দেশপাণ্ডের দুটি ও পাথিরানার তিন ওভার বাকি ছিল। মঈন আলিকে দিয়ে ধোনি বল করাননি। তবে যেহেতু দুই ডানহাতি ব্যাটার বিজয় শঙ্কর ও রশিদ খান ক্রিজে, ফলে তিনি অফ-স্পিনারকে দিয়ে বোলিং করাবেন না। ধোনিকে বলা হয় দেরি করার জন্য স্লো ওভার রেটে ফাঁদে পড়ে আর্থিক জরিমানার মুখে পড়তে হবে।

এমনকী নির্ধারিত সময়ে ২০ ওভার শুরু করতে না পারলে ৩০ গজ বৃত্তের বাইরে মাত্র চারজন ফিল্ডার থাকতে পারবেন। দেরির কারণ জানতে চাইছিলেন টাইটান্স ব্যাটাররাও। ধোনি ও আম্পায়ারদের মধ্যে কথাবার্তা চলতে চলতে চার মিনিট কেটে যায়। এতে সুবিধা হয় পাথিরানার, ওই ওভারটি তিনিই করেন।

নিজের দ্বিতীয় ওভারে ১৩ রান দিলেও পরের ওভারে মাত্র চার রান খরচ করে পাথিরানা তুলে নেন বিজয়ের উইকেট। পরের বলে দর্শন নালকণ্ডে রান আউট হন। ফিল্ডার সংক্রান্ত শাস্তির মুখে পড়লেও সিএসকে আর্থিক জরিমানার মুখে পড়েনি। প্রশ্ন উঠছে আম্পায়ারদের ভূমিকা নিয়েও।

ধোনি গুজরাত

নিয়ম অনুযায়ী, যদি কোনও দল সময় নষ্ট করে তাহলে ফিল্ডিং দলের অধিনায়ককে চূড়ান্ত সতর্ক করতে পারেন আম্পায়াররা। সেই অপরাধ ফিল্ডিং করতে থাকা দল ফের করলে ব্যাটিং দল পাঁচ রান অতিরিক্ত পায়, বোলারকেও সরিয়ে দেওয়ার নিয়ম রয়েছে। তবে পুরোটাই আম্পায়ারদের ব্যাপার। যেটা সিএসকে ম্যাচে হয়নি।

প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর এক বেসরকারি সংবাদমাধ্যমে বলেছেন, সব সময় আম্পায়ারদের সিদ্ধান্ত মানতে আমাদের শেখানো হয়। কোনও সিদ্ধান্ত নিয়ে সংশয় থাকলে সেই সংশয় দূর করতে আম্পায়ারের কাছে যে কেউ যেতেই পারেন, যেটা ধোনি করেছিলেন। ফলে আম্পায়াররা কী করেছেন, সেটা দেখা উচিত।

গাভাসকরের কথায়, যেহেতু ধোনি ছিলেন তাই তাঁর সঙ্গে কথা বলতে থাকেন আম্পায়াররা। অন্য ক্ষেত্রে সেটা নাও হতে পারতো। তাঁরা খেলা চালানোর নির্দেশ দিতেন। ফলে আমি ধোনির দোষ দেখছি না। আম্পায়াররাই কেন গোটা বিষয়টি স্পষ্ট করতে এতটা সময় নিলেন? কী হয়েছে কেউ জানে না। আম্পায়ারদের অনড় থাকা উচিত ছিল।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+