IPL 2023: আইপিএলে এবারও পেসারদের চেয়ে স্পিনারদের বেশি দাপট? সেরা পাঁচে থাকতে পারেন কারা?
আইপিএলের ষোড়শ সংস্করণের ম্যাচগুলি খেলা হবে ভারতের ১২টি শহরে। বিশেষজ্ঞরা মনে করছেন এবারও পেসারদের চেয়ে বেশি দাপট দেখাবেন স্পিনাররাই। কোন ৫ বোলার সেরার তালিকায় ঠাঁই করে নেবেন তার আগাম আঁচ পেতে চলছে চুলচেরা বিশ্লেষণ। আইসিসি টি ২০ ক্রমতালিকা ও সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখে সেই সম্ভাব্য তালিকার দিকে নজর রাখা যাক।

স্যাম কারান
আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটার স্যাম কারান। গত টি ২০ বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা হয়েছিলেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার। আইপিএলের ইতিহাসে সর্বাধিক দর দিয়ে তাঁকে নিয়েছে পাঞ্জাব কিংস। আইসিসি টি ২০ ক্রমতালিকায় কারান রয়েছেন সাতে। গত বছর চোট থাকায় আইপিএলে খেলেননি। গত টি ২০ বিশ্বকাপে তিনি ৬ ম্যাচে ১৩ উইকেট নিয়েছিলেন। সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় ছিলেন দুইয়ে। এবারের আইপিএলে কারানের দিকে থাকবে সকলের নজর।

ওয়ানিন্দু হাসারঙ্গা
টি ২০ আন্তর্জাতিকে এই মুহূর্তে বিশ্বের ১ নম্বর বোলার ওয়ানিন্দু হাসারঙ্গা। তিনি এবারও বিরাট কোহলিদের বড় অস্ত্র হতে চলেছেন। গত বছরের আইপিএলে হাসারঙ্গা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ১৬ ম্যাচে ২৬ উইকেট নিয়েছিলেন। টি ২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে সর্বাধিক উইকেটশিকারী হন।

যুজবেন্দ্র চাহাল
যুজবেন্দ্র চাহালকে ভারতের প্রথম একাদশে জায়গা পাওয়ার ক্ষেত্রে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে। যদিও গত বছরের আইপিএলে চাহাল সর্বাধিক উইকেটশিকারী হয়েছিলেন। রাজস্থান রয়্যালসের হয়ে ১৭ ম্যাচে তিনি ঝুলিতে পুরেছিলেন ২৭ উইকেট। ইনিংসে চার উইকেট নেন ১ বার, একবার নেন পাঁট উইকেট। চাহাল এবার আইপিএলে নজরকাড়া পারফরম্যান্স করে বিশ্বকাপের দলে থাকার দাবি জোরালো করতে নিজের সেরাটা উজাড় করে দেবেন।

রশিদ খান
গুজরাত টাইটান্সের রশিদ খান এবারও চমক দেখাতে পারেন ব্যাট এবং বল হাতে। আফগানিস্তানের মিস্ট্রি স্পিনার রশিদ গত আইপিএলে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় ছিলেন যুগ্ম সপ্তম স্থানে। ১৬ ম্যাচে নিয়েছিলেন ১৯টি উইকেট। এই মুহূর্তে টি ২০ আন্তর্জাতিকে বিশ্বের ২ নম্বর বোলারকে আসন্ন আইপিএলে সমীহই করবে প্রতিপক্ষরা।

কুলদীপ যাদব
কুলদীপ যাদবও দেশের মাটিতে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। আজ অ্যালেক্স ক্যারিকে যে অনবদ্য ঘূর্ণিতে তিনি বোল্ড করেছেন তার প্রশংসা করছেন সকলেই। ব্যাটারদের জায়গা না দিয়ে উইকেটে বল রাখছেন। বল ঘোরাচ্ছেনও। এতে বড় শট খেলতে গেলে উইকেট মেলার সম্ভাবনা থাকছে। কুলদীপ অস্ট্রেলিয়া সিরিজে উইকেটের মধ্যে থেকেই আইপিএল দলের সঙ্গে যোগ দেবেন। দিল্লি ক্যাপিটালসের তিনি হতে পারেন বড় অস্ত্র। গত বছরের আইপিএলে কুলদীপ ১৪ ম্যাচে ২১ উইকেট নেন। সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় ছিলেন পঞ্চম স্থানে।
Bamboozled 💥
— BCCI (@BCCI) March 22, 2023
An epic delivery from @imkuldeep18 to get Alex Carey out!
Australia 7⃣ down now.
Follow the match ▶️ https://t.co/eNLPoZpSfQ #TeamIndia | #INDvAUS | @mastercardindia pic.twitter.com/DCNabrEGON












Click it and Unblock the Notifications