IPL 2023: সূর্য ও শুভমানের সঙ্গে আর কোন তিন ব্যাটার দাপট দেখাতে পারেন এবারের আইপিএলে?

আইপিএল শুরু হতে আর সাত দিন। ৩১ মার্চ আমেদাবাদে উদ্বোধনী অনুষ্ঠানের পরই মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। চলছে বিভিন্ন দলের তুল্যমূল্য বিশ্লেষণ। ব্যাটারদের মধ্যে যে পাঁচজন এবারের আইপিএলে দাপট দেখাতে পারেন বলে মনে করা হচ্ছে তাঁদের মধ্যে রয়েছেন দুই ভারতীয়। একনজরে সেই তালিকা দেখা যাক।

সূর্যকুমার যাদব (মুম্বই ইন্ডিয়ান্স)

সূর্যকুমার যাদব (মুম্বই ইন্ডিয়ান্স)

এই মুহূর্তে টি ২০ আন্তর্জাতিকে বিশ্বের ১ নম্বর ব্যাটার সূর্যকুমার যাদব। গত বছরের আইপিএলে সূর্যকুমার ৮ ম্যাচে ৩০৩ রান করেছিলেন। তিনটি অর্ধশতরান-সহ। চলতি বছর সূর্য ৬টি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। ২৬৭ রান করেছেন, ৬৬.৭৫ গড় রেখে। স্ট্রাইক রেট ১৫২.৫৭। একটি শতরান ও একটি অর্ধশতরান রয়েছে। টি ২০ আন্তর্জাতিকে সূর্যর তিনটি শতরান রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি একদিনের আন্তর্জাতিকেই প্রথম বলে আউট হয়েছেন। তবে পছন্দের টি ২০ ফরম্যাটে সূর্য মুম্বই ইন্ডিয়ান্স ব্যাটিংয়ের বড় অস্ত্র।

ডেভন কনওয়ে (চেন্নাই সুপার কিংস)

ডেভন কনওয়ে (চেন্নাই সুপার কিংস)

টি ২০ আন্তর্জাতিকে এই মুহূর্তে বিশ্বের চার নম্বর ব্যাটার নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে। গত বছর বিয়ের কারণে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে কয়েকটি ম্যাচ খেলতে পারেননি। তবুও যে কয়েকজন ব্যাটার দাগ কেটেছিলেন তাঁদের মধ্যে কনওয়ে অন্যতম। তাঁকে রেখেও দেয় চেন্নাই সুপার কিংস। গত আইপিএলে কনওয়ে ৭ ম্যাচে ২৫২ রান করেছিলেন। সর্বাধিক স্কোর ছিল ৮৭। তিনটি হাফ সেঞ্চুরি পেয়েছিলেন। ব্যাটিং গড় ছিল ৪২, স্ট্রাইক রেট ১৪৫.৬৬।

এইডেন মার্করাম (সানরাইজার্স হায়দরাবাদ)

এইডেন মার্করাম (সানরাইজার্স হায়দরাবাদ)

দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম আইপিএলে এবার সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দেবেন। দেশের হয়ে খেলে যখন সানরাইজার্সে যোগ দেবেন তখন আইপিএল শুরু হয়ে যাবে। কিন্তু তাতেও মার্করাম এবার নজর কাড়তেই পারেন। টি ২০ আন্তর্জাতিকে এই মুহূর্তে তিনি বিশ্বের পঞ্চম ব্যাটার মার্করাম। গত মরশুমে মার্করাম সানরাইজার্সের হয়ে ১৪ ম্যাচে ১২ ইনিংসে ৩৮১ রান করেন। সর্বাধিক স্কোর ছিল অপরাজিত ৬৮। তিনটি অর্ধশতরান পেয়েছিলেন।

শুভমান গিল (গুজরাত টাইটান্স)

শুভমান গিল (গুজরাত টাইটান্স)

শুভমান গিল স্বপ্নের ফর্মে রয়েছেন। চলতি বছর টি ২০ আন্তর্জাতিকে ৬ ম্যাচে তিনি ২০২ রান করেছেন। একটি শতরান পেয়েছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ১২৬। গত বছরের আইপিএলে শুভমান ১৬ ম্যাচে ৪৮৩ রান করেছিলেন। চারটি অর্ধশতরান করেন, ২টি ম্যাচে শূন্য রানে আউট হন। সর্বাধিক স্কোর ছিল ৯৬। ব্যাটিং গড় ৩৪.৫০, স্ট্রাইক রেট ১৩২.৩২। শুভমান গত কয়েক মাস ধরে যে ফর্মে রয়েছেন তা ধরে রাখতে পারলে তিনি বড় ফ্যাক্টর হতে পারেন গুজরাত টাইটান্সকে সাফল্য এনে দিতে।

জস বাটলার (রাজস্থান রয়্যালস)

জস বাটলার (রাজস্থান রয়্যালস)

রাজস্থান রয়্যালসের জয় বাটলারের দিকে স্বাভাবিকভাবেই নজর থাকবে। টি ২০ আন্তর্জাতিকে এই মুহূর্তে বিশ্বের ১০ নম্বর ব্যাটার গত বছরের আইপিএলে বিধ্বংসী ফর্মে ছিলেন। সর্বাধিক রান সংগ্রহকারীও হয়েছিলেন। ১৭টি ম্যাচে রাজস্থান রয়্যালসের নির্ভরযোগ্য ওপেনার ২ বার অপরাজিত থেকে ৮৬৩ রান করেছিলেন। চারটি শতরান ও চারটি অর্ধশতরান করেন। সর্বাধিক স্কোর ছিল ১১৬, ব্যাটিং গড় ৫৭.৫৩, স্ট্রাইক রেট ১৪৯.০৫। ৮৩টি চার ও ৪৫টি ছক্কা হাঁকান ইংল্যান্ডের এই তারকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+