IPL 2023: আইপিএল এলিমিনেটরে লখনউয়ের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং মুম্বইয়ের, একাদশে কারা?
আইপিএলে আজ চেন্নাইয়ের চিপকে এলিমিনেটরে মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। গত বছর গুজরাত টাইটান্সের মতোই আবির্ভাব হয়েছিল লখনউয়ের। কিন্তু ফাইনালে উঠতে পারেনি। আজ ফাইনালের আশা জিইয়ে রাখার লড়াইয়ে তাদের সামনে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
আজ যারা জিতবে তারা শুক্রবার আমেদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে। যারা এলিমিনেটরে হারবে তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে। গত বছর ইডেনে আরসিবির কাছে এলিমিনেটরে পরাস্ত হয়েছিল সুপার জায়ান্টস।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম একাদশে একটি পরিবর্তন। কুমার কার্তিকেয়র জায়গায় দলে ফিরেছেন হৃতিক শোকিন। গতকাল এই চিপকেই প্রথমবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জয়ের স্বাদ পেয়েছে চেন্নাই সুপার কিংস। মুম্বই ইন্ডিয়ান্স চাইবে টিকে থাকতে লখনউয়ের বিরুদ্ধে প্রথম জয় ছিনিয়ে নিতে।
আজ যে পিচে খেলা হচ্ছে তার দুই পাশের বাউন্ডারি ৬০ ও ৭০ এবং সোজা বাউন্ডারি ৭৭ মিটারের। গতকাল চেন্নাই প্রথমে ব্যাট করে হারিয়ে দিয়েছিল গুজরাতকে। সেই পিচের সঙ্গে এদিনের উইকেটের চরিত্রগত তফাত নেই বলে ধারণা ম্যাথু হেডেনের। প্রথমে ব্যাট করে ১৬৫-র আশেপাশে রান তুলতে পারলে তা যথেষ্ট হতে পারে।

শুষ্ক ও শক্ত উইকেটে স্পিনাররাই বেশি কার্যকরী হবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আইপিএলের আসরে তিনবারের মধ্যে একটি ম্যাচেও লখনউকে হারাতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। গত বছরের আইপিএলে লখনউ দুটি ম্যাচে যথাক্রমে ১৮ ও ৩৬ রানে জয়লাভ করেছিল। গত ১৬ মে লিগ পর্বে সুপার জায়ান্টস জেতে ৫ রানে।
মুম্বই ইন্ডিয়ান্স ৬ বার ফাইনালে উঠে খেতাব জিতেছে পাঁচবার। ফাইনালে ওঠার আশা জিইয়ে রাখতে দুই দলই একে অপরকে জোর টক্কর দিতে প্রস্তুত। রোহিত শর্মা বলেন, চেন্নাইয়ের উইকেট যেমন হয় আজও তেমনই রয়েছে। মুম্বইয়ে আমরা রান তাড়া করতে পছন্দ করি। কিন্তু এখানে বাউন্ডারি বড়, সে কারণে স্কোরবোর্ডে বড় রান তোলাই লক্ষ্য।

দলের সকলেই নিজেদের সেরাটা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন হিটম্যান। তাঁর কথায়, সকলেই মুখিয়ে রয়েছেন। আমরা এই জায়গায় এসেছি লম্বা সফরের শেষে। অনেক উত্থান-পতন পেরিয়ে। দল হিসেবে অনেক কিছু শিখেছিও। চেন্নাইয়ের উইকেট পরের দিকে মন্থর হয়ে যায়। সেই বিষয়টি মাথায় রেখেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত।

লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক ক্রুণাল পাণ্ডিয়া বলেন, আমাদের দলে বেশ কয়েকজন ভালো ম্যাচ-উইনার রয়েছেন। আজ এখানে এসেছি দলগত সংহতিতে ভর করেই। কোনও একা বা দুজনের ব্যক্তিগত পারফরম্যান্সের কারণে নয়। টস জিতলে তিনিও ব্যাটিং নিতেন বলে জানিয়েছেন ক্রুণাল। ভালো ক্রিকেট খেলাই তাঁর লক্ষ্য।
🚨 Toss Update 🚨
— IndianPremierLeague (@IPL) May 24, 2023
Mumbai Indians win the toss & elect to bat first against Lucknow Super Giants.
Follow the match ▶️ https://t.co/CVo5K1w8dt#TATAIPL | #Eliminator | #LSGvMI pic.twitter.com/UTtHTIMl9h
মুম্বই ইন্ডিয়ান্স- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, টিম ডেভিড, তিলক বর্মা, ক্যামেরন গ্রিন, ক্রিস জর্ডন, হৃতিক শোকিন, পীযূষ চাওলা, জেসন বেহরেনডর্ফ, আকাশ মাধওয়াল। ইমপ্যাক্ট সাব- নেহাল ওয়াধেরা, রামনদীপ সিং, বিষ্ণু বিনোদ, কুমার কার্তিকেয়, সন্দীপ ওয়ারিয়র।
The Teams are IN for the #Eliminator!
— IndianPremierLeague (@IPL) May 24, 2023
Take a look at the two sides 👌🏻👌🏻
Follow the match ▶️ https://t.co/CVo5K1w8dt#TATAIPL | #LSGvMI pic.twitter.com/oMpt9ugDhj
লখনউ সুপার জায়ান্টস- ক্রুণাল পাণ্ডিয়া (অধিনায়ক), প্রেরক মাঁকড়, মার্কাস স্টইনিস, নিকোলাস পুরাণ, আয়ুষ বাদোনি, দীপক হুডা, কৃষ্ণাপ্পা গৌতম, নবীন উল হক, রবি বিষ্ণোই, মহসীন খান, যশ ঠাকুর। ইমপ্যাক্ট সাব- কাইল মেয়ার্স, ড্যানিয়েল স্যামস, যুধবীর সিং, স্বপ্নিল সিং, অমিত মিশ্র।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications