IPL 2023: ধোনি খেলবেন ২৫০তম আইপিএল ম্য়াচ, অধিনায়ক ও প্লেয়ার হিসেবেও নজির গড়ছেন

আইপিএলের ফাইনালে আজ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স। আইপিএল খেতাব মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে পাঁচবার। মহেন্দ্র সিং ধোনির দল আজ জিতলে রোহিত শর্মাদের রেকর্ড স্পর্শ করে ফেলবে।

মহেন্দ্র সিং ধোনি জ্বরে কাবু আমেদাবাদও। গুজরাত টাইটান্সের হোম গ্রাউন্ডেও হলুদের দাপট দেখা যাবে। গতকাল ধোনি প্র্যাকটিসে আসেননি। কিন্তু তাঁর অপেক্ষায় স্টেডিয়াম থেকে টিম হোটেলের সামনে ভিড় জমিয়েছিলেন বহু ক্রিকেট-অনুরাগী।

সিএসকে ধোনি

আইপিএলে আজ ২৫০তম ম্যাচটি খেলবেন ধোনি। যা রেকর্ড। রোহিত শর্মা ২৪৩টি ও দীনেশ কার্তিক ২৪২টি আইপিএল ম্যাচ খেলেছেন। বিরাট কোহলি আইপিএলে ২৩৭টি, রবীন্দ্র জাদেজা ২২৫টি ও শিখর ধাওয়ান ২১৭টি ম্যাচ খেলেছেন। সুরেশ রায়না ও রবিন উথাপ্পা ২০৫টি করে এবং অম্বাতি রায়ুডু ২০৩টি আইপিএল ম্যাচ খেলেছেন।

চেন্নাই সুপার কিংস নির্বাসিত থাকাকালীন ধোনি খেলেছিলেন রাইজিং পুনে সুপারজায়ান্টে। পুনের ফ্র্যাঞ্চাইজির হয়ে স্টিভ স্মিথের নেতৃত্বে মাহি একবার আইপিএল ফাইনালও খেলেছেন। চেন্নাই সুপার কিংস আজ দশম আইপিএল ফাইনাল খেলবে, সব কটিই ধোনির নেতৃত্বে। আর ধোনি খেলবেন কেরিয়ারের একাদশ আইপিএল ফাইনাল।

ধোনি জাদেজা

২৪৯টি ম্যাচে ২১৭টি ইনিংসে ধোনি ৫,০৮২ রান করেছেন। গড় ৩৯.০৯, স্ট্রাইক রেট ১৩৫.৯৬। আইপিএলে ধোনির সর্বাধিক স্কোর অপরাজিত ৮৪। ২৪টি অর্ধশতরান রয়েছে। আইপিএলের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় ধোনি রয়েছেন সাতে।

চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে ধোনি ২১৯টি ম্যাচ খেলেছেন। ১৯০টি ইনিংসে ৪৫০৮ রান করেছেন, ২২টি অর্ধশতরান-সহ। গড় ৪০.২৫, স্ট্রাইক রেট ১৩৭.৫২। রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে ধোনি ৩০টি ম্যাচে ২৭টি ইনিংসে দুটি হাফ সেঞ্চুরি-সহ ৫৭৪ রান করেছেন। গড় ৩১.৮৯, স্ট্রাইক রেট ১৩৭.৫২।

মহেন্দ্র সিং ধোনি

আইপিএলে ধোনি চেন্নাই ও পুনে ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে এখনও অবধি ২২৫টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। জয় ১৩২টিতে, পরাজয় ৯১টি ম্যাচে। আইপিএলের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে তিনি চেন্নাই সুপার কিংসকে পরপর ২ বছর খেতাব জেতান, ২০১০ ও ২০১১ সালে। ২০১৭ সালে তিনি ছিলেন রানার-আপ পুনে দলে।

চেন্নাই সুপার কিংসকে ২১১টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। জয় এসেছে ১২৭টি ম্যাচে, ৮২টি ম্যাচে পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে। পুনেকে ধোনি ১৪টি ম্যাচে নেতৃত্ব দেন, জয় পাঁচটিতে, পরাজয় ৯টিতে। আগামী আইপিএলে খেলবেন কিনা তা আট-নয় মাসের মধ্যে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ধোনি।

মহেন্দ্র সিং ধোনি

এবারের আইপিএলের আগে থেকেই জল্পনা ছিল এটা ধোনির শেষ আইপিএল হতে পারে। ফলে চেন্নাইয়ে হোম গ্রাউন্ডে সমর্থন তো পেয়েছেনই, যেখানে চেন্নাই সুপার কিংস অ্যাওয়ে ম্যাচ খেলেছে সর্বত্র ধোনির জন্য হলুদ জার্সি, পতাকায় মাঠ ভরিয়েছেন দর্শকরা। সকলেই চাইছেন আজ কাপ উঠুক ক্যাপ্টেন কুলের হাতেই।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+