IPL 2023: ধোনির অটোগ্রাফ পেলেন রিঙ্কু ও গাভাসকর, চিপকে কি আর নামবেন ক্যাপ্টেন কুল?

চেন্নাই সুপার কিংসকে ১১ বছর পর তাদের মাঠে হারাল কলকাতা নাইট রাইডার্স। জটিল অঙ্কে টিকে কেকেআরের শেষ চারে যাওয়ার আশা। যদিও শেষ ম্যাচে লখনউকে যদি ইডেনে কেকেআর হারায় তাহলেও ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফে ওঠা খুবই কঠিন।

চেন্নাই সুপার কিংস লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচটি খেলল চিপকে। ম্যাচের শেষে মাঠ প্রদক্ষিণ করে দর্শকদের ধন্যবাদ জানাল সিএসকে দল। তবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেট থেকে পুলিশকর্তা-সহ বহু ভিআইপি, ভিভিআইপিরা সাক্ষাৎ করলেন মাহির সঙ্গে।

ধোনি জাদেজা

চেন্নাই সুপার কিংস এবার আইপিএলে চিপকে ফের নামতে পারবে যদি প্লে-অফে ওঠে। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চেন্নাই সুপার কিংস দুইয়ে রয়েছে। তবে এখনও নিশ্চিত নয় প্লে-অফ। শনিবার দিল্লিতে গিয়ে দিল্লি ক্যাপিটালসকে হারালে ১৭ পয়েন্ট হবে। তাতে মিলবে শেষ চারের টিকিট। আর ওই ম্যাচে হারলে সিএসকের ভাগ্য নির্ধারণ করবে অন্য ম্যাচগুলির ফলাফল।

কেকেআর বনাম সিএসকে

চেন্নাইয়ে বিগত বেশ কয়েকদিন ধরে শিশির পড়ছিল না। আজ পড়ল। সেটাই কাল হয়ে গেল সিএসকের পক্ষে। বরুণ চক্রবর্তী কেকেআরের ইনিংসের শেষে বলছিলেন প্রথমদিকে উইকেটে বল ভালোভাবে ব্যাটে যাচ্ছিল না। কিন্তু পরের দিকে তা ব্যাটিং সহায়ক হয়ে যায়।

নীতীশ রানা রিঙ্কু সিং

কেকেআর হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের কথা শুনে কেকেআর লাভবানও হয়েছে। অধিনায়ক নীতীশ রানার কথায়, চাঁদু স্যর (চন্দ্রকান্ত পণ্ডিত) হেভি রোলার নিতে বললে আমি প্রথমে সম্মতি দিইনি। আমার ধারণা ছিল তাতে পিচ ভেঙে যেতে পারে। কিন্তু হেভি রোলার পিচকে ভালো করে দেয়। দ্বিতীয় ইনিংসে বল ঘোরেনি। দলের স্পিনারদের প্রশংসা করেন নীতীশ।

নীতীশ রিঙ্কু

নীতীশ রানা আরও বলেন, ব্যাটিংয়ের সময় বুঝেছিলাম একটা প্রান্তে আমি বা রিঙ্কু টিকে থাকলে রান তুলে ফেলতে পারব। সেটাই হয়েছে। ম্যাচের সেরা রিঙ্কু সিং বলেন, দ্রুত তিন উইকেট হারানোর পর যতক্ষণ সম্ভব ক্রিজে থাকার চেষ্টা করেছিলাম। ঘরোয়া ক্রিকেটে পাঁচে বা ছয়ে ব্যাটিংয়ের অভিজ্ঞতা কাজে দিয়েছে।

রিঙ্কু সিং

ব্যাটিং নিয়ে কঠোর পরিশ্রমের সুফল পেয়ে তৃপ্ত রিঙ্কু সিং। এটাই তাঁর সেরা আইপিএল। অনেকেই মনে করছেন রিঙ্কুকে ভারতীয় দলে জায়গা পেতে বেশিদিন অপেক্ষা করতে হবে না। ফিনিশার রিঙ্কু এদিন মহেন্দ্র সিং ধোনির সামনে ডাকাবুকো ব্য়াটিং করে দলের জয়ে অবদান রাখলেন। ম্যাচের শেষে নিজের জার্সিতে ধোনিকে দিয়ে সইও করিয়ে নিলেন রিঙ্কু।

শুধু কি রিঙ্কু? ধোনি-সহ গোটা দল মাঠ প্রদক্ষিণ করবে জেনেই একটি পেন জোগাড় করে রেখেছিলেন সুনীল গাভাসকর। ধোনিকে কাছে পেতেই নিজের জামায় নিলেন ধোনির অটোগ্রাফ। চেন্নাই যদি প্লে-অফে না ওঠে এবং এই আইপিএল খেলেই ধোনি যদি অবসর নেন তাহলে তো আজই শেষবার চিপককে বিদায় জানালেন ক্যাপ্টেন কুল।

সমর্থকরা অবশ্য তা চাইছেন না। দিল্লিকে হারিয়ে চেন্নাই ঠিক শেষ চারে পৌঁছে যাবে বলে আত্মবিশ্বাসী সিএসকে ভক্তরা। তবে কলকাতার জয়ে সুবিধা হলো মুম্বই ইন্ডিয়ান্সের। রোহিত শর্মার দল যদি শেষ দুটি ম্যাচেই জেতে তাহলে ১৮ পয়েন্ট নিয়ে প্রথম দুইয়ে জায়গা করে নিতে পারে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+