IPL 2023: সিএসকে প্লে-অফে ওঠার রেকর্ড উন্নত করল! লখনউ ইডেনে চাপে, হার্দিকদের সামনে ধোনিরাই?

আইপিএলে নিজেদের রেকর্ডকে আরও উন্নত করল চেন্নাই সুপার কিংস। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে ৭৭ রানে পরাস্ত করেছে চারবারের চ্যাম্পিয়নরা। যার ফলে ১৪ বার আইপিএল খেলে ১২ বার শেষ চারে গেল মহেন্দ্র সিং ধোনির দল।

১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রয়েছে সিএসকে। নেট রান রেট ০.৬৫২। ইডেনে চলছে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ। ধোনিদের নেট রান রেট টপকাতে লখনউকে (নেট রান রেট ০.৩০৪) জিততে হবে ৯৭ রানে, যা কার্যত অসম্ভব।

চেন্নাই বোলিং

মহেন্দ্র সিং ধোনির দল এবারের আইপিএলের উদ্বোধনী ম্য়াচটি খেলেছিল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে, আমেদাবাদে। প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর এবার হবে চেন্নাইয়ে। এখন যা পরিস্থিতি তাতে প্রথম কোয়ালিফায়ারে মঙ্গলবার চেন্নাইয়ে গুজরাত টাইটান্সের সঙ্গে চেন্নাই সুপার কিংস দ্বৈরথ হওয়া নিশ্চিতই বলা চলে।

সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে প্লে-অফে ওঠার সাফল্যের রহস্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তেমন কিছু নেই। সেরা ক্রিকেটারদের বেছে নিয়ে যে জায়গায় যে সবচেয়ে উপযুক্ত তাঁকে সেখানে খেলোনার চেষ্টা করি। যাতে তাঁরা সাফল্যে পান সেজন্য তাঁদের সবচেয়ে বেশি সুযোগ দেওয়া ও যে জায়গায় খামতি রয়েছে তা মেটাতে গ্রুম করে থাকি।

দিল্লি বনাম চেন্নাই

সাপোর্ট স্টাফ-সহ সিএসকে ম্যানেজমেন্টেরও প্রশংসা করেছেন মাহি। টিম ম্য়ানেজমেন্ট সব সময় দলকে চাপমুক্ত থাকার পরামর্শ দিয়ে থাকে। বাড়তি কিছু করতে বলা হয় না। সর্বাপেক্ষা প্লেয়ারদের অবদানকেই এই সাফল্যের জন্য চিহ্নিত করেছেন ধোনি। চেন্নাই সুপার কিংস যেভাবে বোলারদের গাইড করে ব্যবহার করছেন তার প্রশংসা করেছেন বিশেষজ্ঞরা।

চেন্নাই সুপার কিংস

ফাস্ট বোলারদের প্রসঙ্গে সিএসকে অধিনায়ক বলেন, ডেথ বোলিংয়ের সময় আত্মবিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তুষার দেশপাণ্ডে ডেথ ওভার বোলিংয়ে অনেক উন্নত করেছেন। কতবার চাপের মুখে পরিকল্পনার প্রয়োগ কেউ করেন সেটাই মূল বিষয়। আত্মবিশ্বাস থাকলে এটা করতে সুবিধা হয়। বোলারদের দায়িত্ব পালন দেখে খুশি ধোনি।

মাহিশ থিকশানা

পাথিরানার ডেথ ওভার বোলিংয়ে আস্থা রয়েছে ধোনির। সেই সঙ্গে তুষারও যেভাবে নিজেকে মেলে ধরছেন তাতে মাথাব্যথা অনেকটাই কমেছে ধোনির। দলের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কারও যাতে অসুবিধা না হয় তা নিশ্চিত করাই ধোনির লক্ষ্য। দলের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সর্বস্ব উজাড় করতে প্রস্তুত প্লেয়াররাই ধোনির পছন্দের।

কেকেআর বনাম এলএসজি

এদিকে, ইডেনে লখনউ সুপার জায়ান্টসকে চাপে রেখেছেন কেকেআর। ১১ ওভারে ক্রুণাল পাণ্ডিয়ার দলের স্কোর ৫ উইকেটে ৮৮। করণ শর্মা ৩, কুইন্টন ডি কক ২৮, প্রেকর মাঁকড় ২৬, মার্কাস স্টইনিস শূন্য ও ক্রুণাল ৯ রানে আউট হয়েছেন। বৈভব অরোরা ২টি এবং হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন ১টি করে উইকেট নিয়েছেন।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+