IPL 2023: ধোনির মগজাস্ত্রের সঙ্গে দুরন্ত বোলিং, গুজরাতকে গুঁড়িয়ে আইপিএল ফাইনালে সিএসকে

আইপিএলে রেকর্ড সংখ্যক দশমবার ফাইনাল খেলবে চেন্নাই সুপার কিংস। আজ প্রথমবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে প্রথমবার জয়ের স্বাদ পেল মহেন্দ্র সিং ধোনির দল। প্রথম কোয়ালিফায়ারে ১৫ রানে দুরন্ত জয় চারবারের চ্যাম্পিয়নদের পৌঁছে দিল রবিবারের ফাইনালে।

আজকের ম্যাচে ব্যাটিং ভরাডুবির জেরে পরাস্ত হওয়ায় শুক্রবার আমেদাবাদে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে হবে গুজরাত টাইটান্সকে। সেই ম্যাচে হার্দিকদের প্রতিপক্ষ হবে মুম্বই ইন্ডিয়ান্স অথবা লখনউ সুপার জায়ান্টস।

চেন্নাই সুপার কিংস

জয়ের জন্য ১৭৩ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে ছিলেন গুজরাত টাইটান্সের ব্যাটাররা। পিচের চরিত্র অনুযায়ী নিয়ন্ত্রিত বোলিংয়ে রাশ নিজেদের হাতে রেখে জয় ছিনিয়ে নিল ধোনিবাহিনী। শেষের দিকে রশিদ খান নেমে ঝোড়ো ব্যাটিং চালালেও তা গুজরাতকে জেতানোর পক্ষে যথেষ্ট ছিল না।

শুভমান গিল

টানা দুটি ম্যাচে শতরানকারী শুভমান গিল করেন ৩৮ বলে ৪২ রান। ঋদ্ধিমান সাহা ১১ বলে ১২, অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ৭ বলে ৮, দাসুন শনাকা ১৬ বলে ১৭, ডেভিড মিলার ৪ বলে ৬, রাহুল তেওয়াটিয়া ৫ বলে ৩ রান করেন। প্রথম ৬ ওভারে গুজরাত তোলে ২ উইকেটে ৪১ রান।

ধোনি চাহার

৭২ রানে তৃতীয় উইকেট পড়েছিল ১০.৩ ওভারে। ১৪.৩ ওভারে স্কোর গিয়ে দাঁড়ায় ৬ উইকেটে ৯৮। দীপক চাহার ৪ ওভারে ২৯, মাহিশ থিকশানা ৪ ওভারে ২৮ ও রবীন্দ্র জাদেজা ৪ ওভারে ১৮ রান দিয়ে ২টি করে উইকেট নেন।

চেন্নাই সুপার কিংস বোলিং

ইমপ্যাক্ট সাব বিজয় শঙ্কর ১৮তম ওভারের তৃতীয় বলে ১৪ বলে ১০ রান করে মাথিশা পাথিরানার শিকার হন।এর পরের বলেই রান আউট হন দর্শন নালকণ্ডে। ১৩৬ রানে সপ্তম ও অষ্টম উইকেটের পতন ঘটে। শেষ ২ ওভারে ৩৫ রান দরকার ছিল গুজরাতের।

সুব্রহ্মণ্যম বদ্রীনাথ তার আগেই টুইটে লেখেন, ধোনির ক্যাপ্টেন্সিতে ১৭৩ রানকেও ১৮৫ মনে হয়। ১৮.৩ ওভারে রশিদ খান তিনটি চার ও ২টি ছয়ের সাহায্যে ১৬ বলে ৩০ রান করে তুষার দেশপাণ্ডের শিকার হন।১৪২ রানে নবম উইকেটের পতন ঘটে। শেষ বলে ১৫৭ রানে অল আউট হয়ে যায় গুজরাত।

মাথিশা পাথিরানা ৪ ওভারে ৩৭ রান দিয়ে ২টি উইকেট নেন। চার ওভারে ৪৩ রান দিয়ে ১টি উইকেট নেন তুষার দেশপাণ্ডে।

সিএসকে ওপেনার

এর আগে, টস জিতে ফিল্ডিং নিয়েছিল টাইটান্স। ঋতুরাজ গায়কোয়াড়ের ৬০, ডেভন কনওয়ের ৪০ ও রবীন্দ্র জাদেজার ২২ রানের দৌলতে ২০ ওভারে ৭ উইকেটে ১৭২ রান তুলেছিল সিএসকে। মহম্মদ শামি ও মোহিত শর্মা দুটি করে এবং দর্শন নালকণ্ডে, রশিদ খান ও নূর আহমেদ একটি করে উইকেট নিয়েছিলেন।

লিগ পর্বের শেষ ম্যাচে চিপকে হেরেছিলেন ধোনিরা। প্রথম কোয়ালিফায়ার জিতে সিএসকে মাঠ ছাড়ল মাথা উঁচু করেই। মহেন্দ্র সিং ধোনি শেষবার চিপকে খেললেন কিনা তা নিয়ে চলা জল্পনার মধ্যেই। ২০২১ সালের চ্যাম্পিয়নরা গতবার শেষ করেছিল নবম স্থানে। এবার ফের ফাইনালে ধোনির সিএসকে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+