IPL 2023: পাঞ্জাব কিংসের জয়ের ধারা অব্যাহত, কারানের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে হোম ম্যাচে হার রাজস্থানের

আইপিএলে টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিল পাঞ্জাব কিংস। গুয়াহাটিতে হোম ম্যাচে অনবদ্য লড়াই চালিয়েও পরাজয় আটকাতে পারল না সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। শেষ ওভারে শিখর ধাওয়ানের আস্থার মর্যাদা দিয়ে চাপের মুখ থেকে দলকে জেতালেন স্যাম কারান।

শেষ ৪ ওভারে রাজস্থানের প্রয়োজন ছিল ৬৯ রান। শেষ ওভারের আগে সমীকরণ দাঁড়ায় ৬ বলে ১৬ রান দরকার। সৌজন্যে শিমরন হেটমায়ার ও ধ্রুব জুরেলের বিস্ফোরক পার্টনারশিপ। যদিও হেটমায়ার রান আউট হওয়াতেই রাজস্থানের আশা শেষ হয়ে যায়।

শিখর ধাওয়ান প্রভসিমরণ সিং

রাজস্থান রয়্যালসকে ৫ রানে হারিয়ে দিল পাঞ্জাব কিংস। জয়ের জন্য প্রয়োজন ছিল ১৯৩ রান। ১৫ ওভারের শেষ ওভারে দেবদত্ত পাড়িক্কল আউট হলে স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১২৪। এরপরই বর্ষাপাড়া স্টেডিয়ামে ঝড় তোলেন শিমরন হেটমায়ার ও ধ্রুব জুরেল। যুজবেন্দ্র চাহালের পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে জুরেলকে নামায় রাজস্থান।

সপ্তম উইকেটে জুরেল ও হেটমায়ার ৫০ রান যোগ করে ফেলেন মাত্র ২১ বলে। ১৭তম ওভারে নাথান এলিস দেন ১৬ রান। ১৮তম ওভারে স্যাম কারান খরচ করেন ১৯। শেষ ২ ওভারে প্রয়োজন দাঁড়ায় ৩৪ রান। ১৯তম ওভারে অর্শদীপ সিং ১৮ রান দেন। ১৬ রানের পুঁজি নিয়ে শেষ ওভার করতে গিয়ে কারান দলকে ৫ রানে জয় এনে দেন। এই ওভারের তৃতীয় বলে রান আউট হন হেটমায়ার।

শিমরন হেটমায়ার

শিমরন হেটমায়ার ১টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১৮ বলে ৩৬ রান করেন। জুরেল অপরাজিত থাকেন ১৫ বলে ৩২ রানে। তিনি তিনটি চার ও ২টি ছয় মেরেছেন। রাজস্থান এদিন ওপেন করতে পাঠিয়েছিল রবিচন্দ্রন অশ্বিনকে। তিনি ৪ বলে ০ রানে আউট হন। সঞ্জু ২৫ বলে ৪২ রান করেন। দেবদত্ত পাড়িক্কল ২১, রিয়ান পরাগ ২০, জস বাটলার ১৯, যশস্বী জয়সওয়াল ১১ রান করেন। বাটলার এদিন তিনে নামেন।

রাজস্থান রয়্যালস ২০ ওভারে ৭ উইকেটে ১৯২ রান তোলে। পাঞ্জাব কিংসের হয়ে এদিন সেরা বোলিং নাথান এলিসের। তিনি ৪ ওভারে ৩০ রান দিয়ে ৪ উইকেট নেন। অর্শদীপ সিং ৪ ওভারে ৪৭ রান দিয়ে ২টি উইকেট পান। স্যাম কারান ৪ ওভারে ৪৪ রান দিয়ে উইকেট পাননি। হরপ্রীত ব্রার ২ ওভারে ১৫, রাহুল চাহার ৪ ওভারে ৩১ ও সিকান্দর রাজা ২ ওভারে ২৪ রান দেন।

প্রভসিমরণ সিং

এর আগে টস জিতে রাজস্থান ব্যাট করতে পাঠায় পাঞ্জাবকে। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৭ রান তুলেছিল পাঞ্জাব কিংস। ৯টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৫৬ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন অধিনায়ক শিখর ধাওয়ান। আইপিএলে তিনি ৫০-এর বেশি রান করলেন এই নিয়ে ৫০ বার। সাতটি চার ও তিনটি ছয়ের সাহায্যে প্রভসিমরণ সিং করেন ৩৪ বলে ৬০। জিতেশ শর্মা ২৭ রান করেন। জেসন হোল্ডার ২টি এবং অশ্বিন ও চাহাল একটি করে উইকেট নেন। আইপিএলে সর্বাধিক উইকেটশিকারীর তালিকায় চাহাল এখন এককভাবে দুইয়ে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+