Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2023: দিল্লির মধুর প্রতিশোধে আইপিএল থেকে বিদায় পাঞ্জাবের, স্বস্তি পেল মুম্বই ও আরসিবি

আইপিএলে মধুর প্রতিশোধ নিল দিল্লি ক্যাপিটালস। শনিবার পাঞ্জাব কিংসের কাছে নিজেদের মাঠে হেরে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল ডেভিড ওয়ার্নারের দল। আজ ধরমশালায় হোম ম্যাচ ছিল পাঞ্জাবের। সেই ম্যাচে ১৫ রানে জয় ছিনিয়ে নিল দিল্লি।

এর ফলে, পাঞ্জাব কিংসের আর শেষ চারে যাওয়ার আশা রইল না। পরিস্থিতি যা তাতে ১৪ পয়েন্ট শেষ চারে ওঠার পক্ষে যথেষ্ট হবে না। ফলে শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসকে যদি পাঞ্জাব কিংস হারিয়েও দেয়, তাহলেও নেট রান রেটই বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে।

অথর্ব তাইড়ে

জয়ের জন্য ২১৪ রানের টার্গেট তাড়া করতে নেমে কখনও মনে হয়নি এই ম্যাচ জিততে পারে পাঞ্জাব কিংস। লিয়াম লিভিংস্টোন মরিয়া লড়াই চালালেও তা যথেষ্ট ছিল না। খলিল আহমেদের প্রথম ওভারটিই মেডেন। দ্বিতীয় ওভারের প্রথম বলেই পাঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ানকে গোল্ডেন ডাক-সহ সাজঘরে পাঠান ইশান্ত শর্মা। শূন্য রানে প্রথম উইকেট পড়ে।

প্রভসিমরণ সিং

৬.৪ ওভারে দলের ৫০ রানের মাথায় প্রভসিমরণ সিং ১৯ বলে ২২ রান করে অক্ষর প্যাটেলের শিকার হন। পাঁচটি চার ও ২টি ছয়ের সাহায্যে ৪২ বলে ৫৫ রান করে অথর্ব তাইড়ে রিটায়ার্ড আউট হন। যা চলতি আইপিএলে প্রথম। ১৫ ওভারের শেষে তখন পাঞ্জাবের স্কোর ছিল ৩ উইকেটে ১২৮।

দিল্লি ক্যাপিটালস

১৫.৪ ওভারে জিতেশ শর্মা ৩ বলে শূন্য রানে আনরিখ নরকিয়ার শিকার। ১২৯ রানে চতুর্থ ও ১৬.৩ ওভারে ১৪৭ রানে পড়ে পঞ্চম উইকেট। তিন বলে ছয় রান করে প্যাভিলিয়নে ফেরেন শাহরুখ খান। তাঁকে আউট করেন খলিল আহমেদ। লিভিংস্টোন ৩০ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন।

ওয়ার্নার কুলদীপ

১৯তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে স্যাম কারান (৫ বলে ১১) ও হরপ্রীত ব্রার (১ বলে ০)-কে ফেরান আনরিখ নরকিয়া। ১৮০ রানে পড়ে এই ২টি উইকেট। পার স্কোরের থেকে অনেক বেশি রান তুলে ফেলায় লিভিংস্টোন ও তাইড়ের রান আউট ও ক্যাচ মিস করলেও তা দিল্লিকে কঠিন পরিস্থিতিতে ফেলেনি।

লিয়াম লিভিংস্টোন

২০ ওভারে পাঞ্জাব কিংস ৮ উইকেট ১৯৮ রান তোলে। ৫টি চার ও ৯টি ছয়ের সাহায্যে ৪৮ বলে ৯৪ রান করেন লিভিংস্টোন। ইশান্ত ৩ ওভারে ৩৬ ও আনরিখ নরকিয়া ৪ ওভারে ৩৬ রান দিয়ে ২টি করে উইকেট নেন। খলিল আহমেদের ৩ ওভারে ১ মেডেন, ২০ রান দিয়ে তিনি ১টি উইকেট পেয়েছেন।

অক্ষর প্যাটেল ৩ ওভারে ২৭ রান দিয়ে নেন ১ উইকেট। মুকেশ কুমার ইমপ্যাক্ট সাব হিসেবে নেমে ৪ ওভারে ৫২ রান দেন, উইকেট পাননি।

রাইলি রুসো

এর আগে, টস জিতে ফিল্ডিং নিয়েছিল পাঞ্জাব কিংস। রাইলি রুসোর অপরাজিত ৮২, পৃথ্বী শ-র ৫৪, ডেভিড ওয়ার্নারের ৪৬ ও ফিল সল্টের অপরাজিত ২৬ রানের সুবাদে ২ উইকেটে ২১৩ রান তুলেছিল দিল্লি ক্যাপিটালস। দুটি উইকেটই নেন স্যাম কারান। দিল্লি ১০ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এলো।

ইশান্ত শর্মা

পাঞ্জাব হারায় ১৩ ম্যাচে তারা দাঁড়িয়ে রইল ১২ পয়েন্টে। নেট রান রেট মাইনাস (-) ০.৩০৮। চেন্নাই ও লখনউয়ের ১৫ পয়েন্ট করে রয়েছে। যা টপকাতে পারে একমাত্র আরসিবি ও মুম্বই ইন্ডিয়ান্স। পাঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে যারা জিতবে তারা ১৪ পয়েন্টে যাবে। কেকেআর শেষ ম্যাচে লখনউকে হারালে ১৪ পয়েন্টে থাকবে।

মুম্বইয়ের শেষ ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। রোহিতরা হারলে শেষ চারে যাওয়া কঠিন হবে। কেন না, মুম্বইয়ের নেট রান রেট মাইনাস (-) ০.১২৮। মুম্বই জিতলে ১৬ পয়েন্টে পৌঁছবে। চেন্নাই ও লখনউ যদি নিজেদের শেষ ম্য়াচে জেতে তাহলে তাদের পয়েন্ট হবে ১৭। ফলে ১৪ পয়েন্ট শেষ চারে যাওয়ার পক্ষে যথেষ্ট হবে না।

কেকেআরের নেট রান রেট মাইনাস (-) ০.২৫৬, রাজস্থান রয়্যালসের ০.১৪০। আরসিবি শেষ ম্য়াচে হেরে ১৪ পয়েন্টে থাকতে পারে। আরসিবির নেট রান রেট আপাতত ০.১৬৬। ফলে পাঞ্জাবের পরাজয় একসঙ্গে অনেক দলেরই বিদায়ঘণ্টা বাজিয়ে দিল।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+