IPL 2023: শুভমান গিলের বোনকে কুরুচিকর আক্রমণ! কড়া পদক্ষেপ চাইছে দিল্লি মহিলা কমিশন

আইপিএলে শুভমান গিল দুরন্ত শতরান করে গুজরাত টাইটান্সকে জিতিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। এরপরই শুভমান গিলের বোন শাহনিলের দিকে নেটাগরিকদের কুরুচিকর আক্রমণ ধেয়ে আসে।

এই ঘটনায় সরব দিল্লির মহিলা কমিশন। স্বতঃপ্রণোদিত হয়ে কমিশন দিল্লি পুলিশের কাছে নোটিশ পাঠিয়েছে। এই ঘটনায় অবিলম্বে এফআইআর দায়ের করে কী ব্যবস্থা নেওয়া হলো তা বিস্তারিত জানিয়ে ২৬ মে-র মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

শুভমান গিল

দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল আগেই জানিয়েছিলেন, পছন্দের দল হেরে গিয়েছে যারা শুভমান গিলের বোনকে কুরুচিকর ভাষায় আক্রমণ করছে সেই ট্রোলারদের এহেন কাজ খুবই লজ্জাজনক। এর আগে, বিরাট কোহলির মেয়েকে উদ্দেশ করে আপত্তিকর হুমকির প্রতিবাদেও সরব হয়েছিল দিল্লি মহিলা কমিশন।

দিল্লি পুলিশকে পাঠানো নোটিশটি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে পোস্ট করেছেন স্বাতী মালিওয়াল। তাতে লেখা রয়েছে ইনস্টাগ্রাম ও টুইটারে শুভমান গিলের বোনকে উদ্দেশ করে কিছু আপত্তিকর, নারীবিদ্বেষী হুমকি দেওয়া হয়েছে। খুবই আপত্তিজনক ভাষাও গিলের বোনকে উদ্দেশ করে প্রয়োগ করা হয়েছে।

শুভমান গিলের বোন

ধর্ষণ ও নিগ্রহের হুমকিও দেওয়া হয়েছে যা ফৌজদারি অপরাধ। নোটিশের সঙ্গে বক্তব্যের সমর্থনে কিছু স্ক্রিনশটও দেওয়া হয়েছে। এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে অবিলম্বে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এফআইআর দায়ের করে দোষীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানানো হয়েছে।

শুভমান গিল

যদি কাউকে গ্রেফতার করা না হয়ে থাকে তাহলে অভিযোগের প্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হলো তার বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে দিল্লি মহিলা কমিশন। অপরাধীদের শাস্তি সুনিশ্চিত করতে দিল্লি মহিলা কমিশন সর্বতোভাবে যে চেষ্টা চালাবে সে কথা জানিয়েছেন কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+