IPL 2023: আইপিএলে দিল্লি অভিযানে হায়দরাবাদ, কেমন হবে দুই দলের স্ট্র্যাটেজি?

আইপিএলে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে কাল সন্ধ্যা সাড়ে ৭টা থেকে মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ। গত ২৪ এপ্রিল লো স্কোরিং ম্যাচে হায়দরাবাদে গিয়ে অরেঞ্জ আর্মিকে ৭ রানে হারিয়েছিল ক্যাপিটালস।

সেই ম্যাচের পর এই দুই দলই আর কোনও ম্যাচ খেলেনি। নামছে ফিরতি সাক্ষাতে। দিল্লি ক্যাপিটালস ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট তালিকার সবার নীচে। সানরাইজার্স হায়দরাবাদ ৭ ম্যাচে সমসংখ্যক পয়েন্ট নিয়ে নেট রান রেটে সামান্য এগিয়ে রয়েছে নবম স্থানে।

ডেভিড ওয়ার্নার

কালকের ম্যাচে যারাই হারবে তাদের কাছেই আইপিএল প্লে-অফে যাওয়ার সম্ভাবনা কার্যত শেষ হয়ে যাবে। জিতলে সুযোগ থাকবে, কিন্তু সেক্ষেত্রেও তারপর বাকি ৬ ম্যাচের অন্তত পাঁচটিতে জিততেই হবে। ধাপে ধাপে ম্যাচ সেই ম্যাচগুলি জেতাই লক্ষ্য দুই শিবিরের। যদিও কাজটা মোটেই সহজ নয়।

সানরাইজার্স হায়দরাবাদ অবশ্য দিল্লি দখলের লড়াইয়ে নামার আগে স্বস্তিতে নেই। হায়দরাবাদের ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ৯ উইকেটে ১৪৪ রানে আটকে দিতে বড় ভূমিকা নিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। তিনি ৪ ওভারে ২৮ রানে তিন উইকেট নেন। ব্যাট হাতে ১৫ বলে ২৪ রানে অপরাজিত থাকেন। দলকে জেতাতে পারেননি মুকেশ কুমারের দুরন্ত বোলিংয়ের কারণে।

সানরাইজার্স হায়দরাবাদ

ওয়াশিংটন হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ছিটকে গিয়েছেন। সানরাইজার্স একাদশে নিতে পারে আবদুল সামাদ ও বিভ্রান্ত শর্মার মধ্যে কোনও একজনকে। ইমপ্যাক্ট প্লেয়ারের অদলবদল হতে পারে রাহুল ত্রিপাঠী ও টি নটরাজনের মধ্যে। দিল্লি ক্যাপিটালস উইনিং কম্বিনেশনই ধরে রাখবে। সরফরাজ আহমেদ ও মুকেশ কুমারের মধ্যে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে অদলবদলের সম্ভাবনা।

ফিল সল্ট ওপেনিংয়ে কার্যকরী না হলেও তাঁকেই খেলানোর আভাস দিয়েছেন দিল্লির হেড কোচ রিকি পন্টিং। পৃথ্বী শ-কে বাদ দেওয়ার কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। পন্টিং মনে করিয়ে দিয়েছেন, এবারের ম্যাচগুলির পাশাপাশি গত বছরের আইপিএলের দ্বিতীয়ার্ধেও রান আসেনি পৃথ্বীর ব্যাট থেকে। এই পরিস্থিতিতে আরও ক্রিকেটারদের সুযোগ দিতেই হচ্ছে দিল্লিকে।

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ (প্রথমে ব্যাট করলে)- ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ফিল সল্ট (উইকেটকিপার), মিচেল মার্শ, সরফরাজ খান, মণীশ পাণ্ডে, আমন খান, অক্ষর প্যাটেল, রিপল প্যাটেল, আনরিখ নরকিয়া, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা। মুকেশ কুমার কোনও ব্যাটারের জায়গায় বল করতে নামবেন।

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ (প্রথমে ব্যাট করলে)- হ্যারি ব্রুক, ময়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), অভিষেক শর্মা, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), আবদুল সামাদ বা বিভ্রান্ত শর্মা, মার্কো জানসেন, ময়াঙ্ক মার্কণ্ডে, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক। বোলিংয়ের সময় নামবেন টি নটরাজন।

দিল্লি ক্যাপিটালস

দিল্লির উইকেটে হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা কম। রাশ থাকতে পারে স্পিনারদের হাতেও। ক্যাপিটালস শেষ চারটি ম্যাচে সানরাইজার্সকে হারালেও দিল্লিতে অরেঞ্জ আর্মি শেষ পাঁচটি ম্যাচের চারটিতে জিতেছে। দুই দল ছক্কা মারার নিরিখেও রয়েছে নীচের দিকেই। ক্যাপিটালস ১৭টি ও সানরাইজার্স ২৯টি ছয় মেরেছে। বৃষ্টির আশঙ্কা নেই।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+