IPL 2023: শিখরের পাঞ্জাবকে আইপিএল প্লে-অফে যেতে জিততে হবে বড় ব্যবধানে, দিল্লির সম্মানরক্ষার লড়াই

আইপিএলে কাল সন্ধ্যা সাড়ে ৭টা থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংস। ১১ ম্যাচে ১০ পয়েন্ট রয়েছে শিখর ধাওয়ানের দল। প্লে-অফে যেতে সব ম্যাচেই জিততে হবে। ১৪ পয়েন্ট পর্যাপ্ত হবে না, ফলে দিল্লি টিকে অঙ্কের হিসেবে।

দিল্লি ক্যাপিটালস পয়েন্ট তালিকায় সবার নীচে রয়েছে। ১১ ম্যাচ খেলে ঝুলিতে মাত্র ৮ পয়েন্ট। বাকি তিনটি ম্যাচ জিতলে সর্বাঝিক ১৪ পয়েন্টে যেতে পারবে। দিল্লির নেট রান রেট মাইনাস (-) ০.৬০৫। পাঞ্জাবের মাইনাস (-) ০.৪৪১। ফলে শিখরদের বাকি ম্যাচগুলি জিততে হবে বড় ব্যবধানে।

শিখর ধাওয়ান

পাঞ্জাব কিংস নিজেদের শেষ দুটি ম্যাচে হেরেছে। দিল্লি ক্যাপিটালসকে ছিটকে দিয়েছে চেন্নাই সুপার কিংসের কাছে পরাজয়। দিল্লি ও পাঞ্জাব কালকের পর ফের মুখোমুখি হবে বুধবার। পাঞ্জাবের শেষ ম্যাচ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। দিল্লি ক্যাপিটালসের শেষ ম্যাচ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে।

অর্শদীপ সিং

পাঞ্জাবের কাছে সব ম্যাচ ডু অর ডাই। দিল্লির কাছে বাকি ম্যাচগুলি সম্মানরক্ষার লড়াই। পারস্পরিক দ্বৈরথের ৩০টি ম্যাচের মধ্যে দুই দলই ১৫টি করে ম্যাচ জিতেছে। তবে শেষ পাঁচটি সাক্ষাতে দিল্লি টানা চারটি ম্যাচে পাঞ্জাব-বধ সেরেছে। ২০২০ সালের পর আইপিএলে দিল্লিকে হারাতে পারেনি পাঞ্জাব। প্লে-অফের দৌড়ে থাকতে এবার অবশ্য জেতা ছাড়া গতি নেই।

পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ- প্রভসিমরণ সিং, শিখর ধাওয়ান (অধিনায়ক), ভানুকা রাজাপক্ষ, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), শাহরুখ খান, হরপ্রীত ব্রার, ঋষি ধাওয়ান, স্যাম কারান, রাহুল চাহার, অর্শদীপ সিং। কাগিসো রাবাডা বা নাথান এলিস বোলিংয়ের সময় হতে পারেন ইমপ্যাক্ট সাব।

দিল্লি ক্যাপিটালস

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ- ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ফিল সল্ট (উইকেটকিপার), মিচেল মার্শ, মণীশ পাণ্ডে, রাইলি রুসো, অক্ষর প্যাটেল, আমন হাকিম খান, ললিত যাদব, রিপল প্যাটেল, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা। বোলিংয়ের সময় নামবেন খলিল আহমেদ।

দিল্লিতে এখনও যতগুলি ম্যাচ হয়েছে একটিতেও ২০০ রান করতে পারেনি কোনও দল। পিচ বেশ চ্যালেঞ্জিং। ডিউ ফ্যাক্টর হতে পারে। ফলে ব্যাটে-বলে টক্কর ভালোই হবে। যেহেতু পাঞ্জাবকে নেট রান রেটের উন্নতি ঘটাতে হবে ফলে ব্যাটিংয়ের সময় ঝড় তুলতেই হবে শিখরদের। কিন্তু ম্যাচ কতটা হাই স্কোরিং হবে তা নিয়ে সংশয় থাকছেই। বড় পরীক্ষা ব্যাটারদের জন্য। শক্তির নিরিখে এগিয়ে পাঞ্জাবই।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+