IPL 2023: মার্শ দেশে ফেরায় আইপিএলে ধাক্কা খেল দিল্লি, রাজস্থানের চিন্তা বাড়ালেন বাটলার
আইপিএলে কাল গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে দিল্লি ক্যাপিটালস। ইতিমধ্যেই ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দল দুটি ম্যাচেই পরাস্ত হয়েছে। গতবারের রানার-আপদের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াই। যদিও রাজস্থান-সহ বেশ কয়েকটি ম্যাচে নেই মিচেল মার্শ।
দিল্লি ক্যাপিটালসের বোলিং কোচ জেমস হোপস জানিয়েছেন মার্শের দেশে ফেরার কথা। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামার আগে শক্তি কমছে রাজস্থান রয়্যালসেরও। আঙুলে চোট লাগায় সেলাই পড়েছিল জস বাটলারের। কালকের ম্যাচে তাঁর খেলার সম্ভবনা নেই বলেই জানা যাচ্ছে।

চলতি আইপিএলে অবশ্য দুটি ম্যাচেই ব্যর্থ হয়েছেন মিচেল মার্শ। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়েছিলেন। মার্ক উড বোল্ড করে দিয়েছিলেন মার্শকে। আগের ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মার্শ ৪ বলে ৪ করে মহম্মদ শামির বলে বোল্ড হন।
প্রথম ম্যাচে বোলিং করেননি। দ্বিতীয় ম্যাচে ৩.১ ওভারে ২৪ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন। বিজয় শঙ্কর লেগ বিফোর হন মার্শের বলে। আম্পায়ার জিআর সদাশিব আইয়ার প্রথমে আউট দেননি। মার্শ রিভিউ নিতে বলেন অধিনায়ক। রিভিউ সঠিক হওয়ায় শঙ্কর সাজঘরে ফেরেন।

দিল্লি ক্যাপিটালসের বোলিং কোচ হোপস বলেন, মার্শকে কয়েকটি ম্যাচে পাওয়া যাবে না। সামনেই তাঁর বিয়ে। উল্লেখ্য, চোট সারিয়ে ভারতে একদিনের সিরিজে অস্ট্রেলিয়ার একাদশে কামব্যাক করেন মার্শ। হোপস বলেন, ভারতে ওডিআই সিরিজ থেকে তাঁর বল করার কথা ছিল। সেটায় দেরি হয়েছে। আগের দিন তিনি ভালো বোলিং করেছেন। ফলে বিয়ে সেরে ফিরলেই প্রথম একাদশেও চলে আসবেন মার্শ।
দিল্লি ক্যাপিটালসে বিদেশি অলরাউন্ডার একমাত্র মার্শ। তিনি না থাকায় ব্যাটিং শক্তিশালী করতে একাদশে রাখা হতে পারে রভম্যান পাওয়েলকে। কেন না, ডেভিড ওয়ার্নার, রাইলি রুসো ও আনরিখ নরকিয়া একাদশে থাকবেনই। প্রথমে বোলিং করলে এই কম্বিনেশন নিয়ে নেমে রান তাড়ার সময় পাওয়েলকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেওয়া হতে পারে।

রাজস্থান রয়্যালসের একাদশেও পরিবর্তন আসছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জেসন হোল্ডারের ক্যাচ তালুবন্দি করতে গিয়ে আঙুলে চোট পান গত আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারী জস বাটলার। সানরাইজার্স ম্যাচের পর সঞ্জুও বলেছিলেন, বাটলার পুরো ফিট নন। তাঁর হাতের আঙুলে সেলাই পড়েছে। মেডিক্যাল স্টাফদের পরামর্শের দিতে তাকিয়ে ছিল রাজস্থান। বাটলার অন্তত এক সপ্তাহ খেলতে পারবেন না বলে জানা গিয়েছে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications