IPL 2023: আইপিএলে টস জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠাল দিল্লি, দুই দলে হাফ ডজন পরিবর্তন
আইপিএলে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের সামনে কলকাতা নাইট রাইডার্স। পয়েন্ট তালিকায় সাতে রয়েছে নাইটরা। দিল্লি ক্যাপিটালস ৫টি ম্যাচ খেলে ফেললেও একটিতেও জয়ের মুখ দেখেনি। আজ দুই দলই জিততে মরিয়া।
নীতীশ রানা দিল্লির ক্রিকেটার। নিজের হোম গ্রাউন্ডে কেকেআরকে অ্যাওয়ে ম্যাচে নেতৃত্ব দেবেন তিনি। দিল্লি ক্যাপিটালসে ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় ছাড়াও রয়েছেন বাংলার ২ ক্রিকেটার। কিন্তু কেকেআরে বাংলার কেউ নেই।

দিল্লিতে হাল্কা বৃষ্টির মধ্যেই দুই দল ওয়ার্ম আপ সারতে থাকে। পিচ এবং আউটফিল্ডের কিছুটা অংশ কভার দিয়ে ঢাকা ছিল। বারবার পরিদর্শনের পর ১৫ মিনিট করে টসের সময় পিছিয়ে দেওয়া হতে থাকে। বৃষ্টি সামান্য কমলে প্লেয়াররা গিয়ে পিচ দেখছিলেন। দুই দলের কোচিং স্টাফরা মাঠে দাঁড়িয়েই কথা বলছিলেন। এরপর ফের বৃষ্টি নামে। টস হয় ৮টা ১৫ মিনিটে।
খেলা শুরু হবে রাত সাড়ে ৮টায়। টস জিতে ফিল্ডিং নিয়েছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি দলে ২টি পরিবর্তন, কেকেআরে চারটি পরিবর্তন। লিটন দাস ও জেসন রয়কে খেলাচ্ছে কেকেআর। ইশান্ত শর্মা ও ফিল সল্ট দিল্লির একাদশে। বাদ পড়েছেন অভিষেক পোড়েল ও মুস্তাফিজুর রহমান।

ম্যাচ শুরুর আগে বৃষ্টি হয়েছে। ২০০৮ সালে কলকাতায় দিল্লি বনাম কলকাতা দ্বৈরথ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। ২০১৩ সালেও এই দুই দলের দ্বৈরথে ব্যাঘাত ঘটায় বৃষ্টি। এদিনও টস ১ ঘণ্টা ১৫ মিনিট দেরিতে হয়। ম্যাচ শুরু হওয়ার সময় ধার্য হয় ১ ঘণ্টা দেরিতে। পরিবেশ ও পরিস্থিতি বিবেচনা করেই টস জিতে ফিল্ডিং নেন বলে জানান দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ওয়ার্নার।

দিল্লি অধিনায়ক দুটি পরিবর্তনের কথা জানান। তবে নীতীশ রানা চারটি পরিবর্তনের কথা জানালেও কারা খেলছেন আর কারা বাদ গেলেন তা বলতে পারেননি। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা লিটন দাস খেলায় খুশি। তবে দিল্লি দলে বাদ পড়লেন মুস্তাফিজুর রহমান। বাংলার অভিষেক পোড়েল দিল্লি দলে নেই, তবে মুকেশ কুমার খেলছেন।
কলকাতা নাইট রাইডার্স- ভেঙ্কটেশ আইয়ার, লিটন দাস, জেসন রয়, সুনীল নারিন, নীতীশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, মনদীপ সিং, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব, কুলবন্ত খেজরোলিয়া।
দিল্লি ক্যাপিটালস- ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মিচেল মার্শ, মণীশ পাণ্ডে, ফিল সল্ট, ললিত যাদব, আমন খান, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আনরিখ নরকিয়া, ইশান্ত শর্মা, মুকেশ কুমার।
কেকেআরের পরিবর্ত- অনুকূল রায়, বৈভব অরোরা, ডেভিড উইসে, সুযশ শর্মা, এন জগদীশান।
দিল্লি ক্যাপিটালসের পরিবর্ত- পৃথ্বী শ, যশ ঢুল, সরফরাজ খান, চেতন সাকারিয়া, রিপল প্যাটেল।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications