IPL 2023: ঋতুরাজ-কনওয়ের শতরানের পার্টনারশিপে নজির, দিল্লিকে ২২৪ রানের টার্গেট দিল সিএসকে

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সামনে জয়ের জন্য ২২৪ রানের লক্ষ্যমাত্রা রাখল চেন্নাই সুপার কিংস। অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শতরানের ওপেনিং পার্টনারশিপ গড়েন ডেভন কনওয়ে ও ঋতুরাজ গায়কোয়াড়।

চেন্নাই সুপার কিংস ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ২২৩ রান তুলেছে। ডেভন কনওয়ে ৮৭, ঋতুরাজ গায়কোয়াড় ৭৯ রান করেন। ঝোড়ো ব্যাটিং উপহার দিয়ে দর্শকদের মাতিয়ে দেন শিবম দুবে, রবীন্দ্র জাদেজা। মহেন্দ্র সিং ধোনি ব্যাট করতে নামেন চারে।

চেন্নাই সুপার কিংস

চলতি আইপিএলে প্রথম ছক্কাটি হাঁকিয়েছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এবারের আইপিএলের ১ হাজারতম ছক্কাটি মারেন ডেভন কনওয়ে। চেন্নাই সুপার কিংসের হয়ে ঋতুরাজ-কনওয়ে ওপেনিং জুটিতে একশো রান উঠল এই নিয়ে চারবার, যা সর্বাধিক। আইপিএলে ওপেনিং জুটিতে ১ হাজার রানও যোগ করে ফেললেন তাঁরা।

গত বছর পুনেতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কনওয়ে ও ঋতুরাজ যোগ করেছিলেন ১৮২ রান। আজ চেন্নাই সুপার কিংসের ওপেনিং জুটিতে তাঁরা তুললেন ১৪.৩ ওভারে ১৪১ রান। ৪.৪ ওভারে ৫০ ও ১১.২ ওভারে ১০০ রান পূর্ণ হয়েছিল। শুরুটা আক্রমণাত্মকভাবেই করেছিল সিএসকে। ৬ থেকে ৯ ওভারে দিল্লির বোলাররা রানে রাশ টানতে সক্ষম হন।

ঋতুরাজ কনওয়ে

এই চারটি ওভারে একটির বেশি বাউন্ডারি পায়নি সিএসকে। ৬ ওভারে ২, সপ্তম ওভারে ৮, অষ্টম ওভারে ৬ ও নবম ওভারে ৬ রান আসে। এই চার ওভারের মধ্যে দুটি করেন কুলদীপ যাদব, একটি অক্ষর প্যাটেল। ষষ্ঠ ওভারটি করেছিলেন চেতন সাকারিয়া। যদিও দশম ওভার থেকেই গিয়ার বদলান সিএসকে ওপেনাররা।

ঋতুরাজ এদিন অর্ধশতরান পূর্ণ করতে নেন ৩৭ বল, কনওয়ের লাগে ৩৩টি ডেলিভারি। চেতন সাকারিয়া সিএসকের ওপেনিং জুটি ভাঙেন। তিনটি চার ও সাতটি ছয়ের সাহায্যে ৫০ বলে ৭৯ রান করেন ঋতুরাজ। ২০২২ সাল থেকে আইপিএলে শতরানের ওপেনিং পার্টনারশিপ গড়ার নিরিখে বিরাট কোহলি ও ফাফ দু প্লেসির নজির ছুঁলেন কনওয়ে ও ঋতুরাজ।

কনওয়ে-ঋতুরাজ ২০টি ইনিংসে চারবার ও বিরাট-দু প্লেসি ২১টি ইনিংসে চারবার শতরানের ওপেনিং পার্টনারশিপ গড়েন। বাকি সব দলেল ওপেনারদের মধ্যে ২৩৯টি ইনিংসে মাত্র চারবার ওপেনিং জুটিতে ১০০ বা তার বেশি রান উঠেছে। ৭ থেকে ১৫ ওভারে সিএসকে ১ উইকেট হারিয়ে তোলে ৯৬। শেষ পাঁচ ওভারে ওঠে ৭৫, ২ উইকেটের বিনিময়ে।

১৮তম ওভারের শেষ বলে ১৯৫ রানে দ্বিতীয় উইকেটটি পড়ে সিএসকের। তিনটি ছয়ের সাহায্যে শিবম দুবে ৯ বলে ২২ রান করে খলিল আহমেদের শিকার। ১৯তম ওভারের দ্বিতীয় বলে বড় শট খেলতে গিয়ে আনরিখ নরকিয়ার বলে আউট হন কনওয়ে, দলের ১৯৫ রানের মাথায়। ১১টি চার ও তিনটি ছয়ের সাহায্যে তিনি ৫২ বলে ৮৭ রান করেন।

মহেন্দ্র সিং ধোনি কুলদীপ যাদব

শিবম দুবে আউট হওয়ার পর চারে ব্যাট করতে নামেন মহেন্দ্র সিং ধোনি। রবীন্দ্র জাদেজা পাঁচে নামেন। ১৮.৫ ওভারে ২০০ রানের মাইলফলকে পৌঁছয় সিএসকে। তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে জাদেজা ৭ বলে ২০ রানে অপরাজিত থাকেন। ধোনি ৪ বলে ৫ রানে অপরাজিত থাকেন।

খলিল আহমেদ ৪ ওভারে ৪৫, আনরিখ নরকিয়া ৪ ওভারে ৪৩ ও চেতন সাকারিয়া ৪ ওভারে ৩৬ রান দিয়ে ১টি করে উইকেট নেন। ললিত যাদব ২ ওভারে ৩২, অক্ষর প্যাটেল ৩ ওভারে ৩২ ও কুলদীপ যাদব ৩ ওভারে ৩৪ রান দিয়ে কোনও উইকেট পাননি।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+