IPL 2023: বিরাট কোহলির ব্যাটে ফের অর্ধশতরান, দিল্লিকে ১৭৫ রানের টার্গেট দিল আরসিবি

আইপিএলে চিন্নাস্বামীতে আশা জাগিয়েও দুশোর কাছকাছি যেতে পারল না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মাঝের ওভারগুলিতে ঘনঘন উইকেট হারানোতেই হলো সমস্যা। যার জেরে মহীপাল লোমররের জায়গায় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করতে নামাতে হলো অনুজ রাওয়াতকে।

নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলেছে আরসিবি। বিরাট কোহলি ৩৪ বলে সর্বাধিক ৫০ রান করেন। মিচেল মার্শ ও কুলদীপ যাদব ২টি করে উইকেট দখল করেন।

ফাফ দু প্লেসি

আরসিবি শুরু থেকেই ঝোড়ো গতিতেই ব্যাটিং শুরু করেছিল। ৪.৪ ওভারে ফাফ দু প্লেসি দলের ৪২ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন। আরসিবি অধিনায়ক তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ১৬ বলে ২২ রান করেন। মিচেল মার্শের বলে তাঁর ক্যাচ দারুণভাবে তালুবন্দি করেন আমন হাকিম খান।

বিরাট কোহলি

দু প্লেসি ফেরার পর মহীপাল লোমররকে নিয়ে দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন বিরাট কোহলি। তিনি চলতি আইপিএলে তৃতীয় অর্ধশতরানটি পূর্ণ করেন ৩৩ বলে। যদিও এরপরই ফুলটস বলে বড় শট খেলতে গিয়ে তিনি যশ ঢুলের হাতে বাউন্ডারি লাইনের ধারে ক্যাচ দেন, বোলার ছিলেন ললিত যাদব। বিরাট ৬টি চার ও একটি ছয় মেরেছেন।

বিরাট সেলিব্রেশন

২০১৬ সালের আইপিএলে বিরাট সর্বাধিক রান করেছিলেন। যে রেকর্ড আজও অক্ষত। সেই বছরও প্রথম চারটি ম্যাচে বিরাট তিনটি হাফ সেঞ্চুরি পেয়েছিলেন। এবারও তাই। প্রথম ব্যাটার হিসেবে আইপিএলে কোনও স্টেডিয়ামে আড়াই হাজার রান করার নজিরও গড়ে ফেললেন কোহলি। তাঁর রেকর্ডটি হলো চিন্নাস্বামীতে। ১০.১ ওভারে ৮৯ রানে ফেরেন কোহলি।

মহীপাল লোমরর

১১তম ওভারের শেষ বলে আরসিবির ১০০ রান হয়। পাওয়ারপ্লে-র ৬ ওভারে স্কোর ছিল ১ উইকেটে ৪৭। ৬.৫ ওভারে ৫০ রানে পৌঁছেছিল আরসিবি। ১২.৩ ওভারে ১১৭ রানে মহীপাল লোমরর আউট হন। তাঁকেও ফেরান মিচেল মার্শ। আম্পায়ার প্রথমে আউট দেননি। দিল্লি রিভিউ নিয়ে লাভবান হয়। ২টি ছয়ের সাহায্যে লোমরর করেন ১৮ বলে ২৬।

দিল্লি ক্যাপিটালস

এরপরই ধস নামে আরসিবির ব্যাটিং লাইন আপে। পরপর তিন বলে পড়ে তিনটি উইকেট, ১৩২ রানে। ১৪তম ওভারের শেষ বলে হর্ষল প্যাটেল ৪ বলে ৬ রানে অক্ষর প্যাটেলের শিকার। ১৫তম ওভারের প্রথম দুই বলে গ্লেন ম্যাক্সওয়েল ও দীনেশ কার্তিককে ফেরান কুলদীপ যাদব। ম্যাক্সওয়েল তিনটি ছয়ের সাহায্যে ১৪ বলে ২৪ করেন।

দীনেশ কার্তিক ফেরেন গোল্ডেন ডাক নিয়ে। এরপর আর উইকেট হারায়নি আরসিবি। তিনটি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ২০ রানে অপরাজিত থাকেন শাহবাজ আহমেদ। ২২ বলে ১৫ রান করে অপরাজিত থেকে যানন অনুজ।

মিচেল মার্শ ২ ওভারে ১৮ ও কুলদীপ যাদব ১টি মেডেন-সহ ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে ২টি করে উইকেট নেন। ৩ ওভারে ২৫ রান দিয়ে অক্ষর অবং ৪ ওভারে ২৯ রান দিয়ে ললিত যাদব ১টি করে উইকেট নেন। আনরিখ নরকিয়া ৪ ওভারে ৩১ রানের বিনিময়ে এবং মুস্তাফিজুর রহমান ৩ ওভারে ৪১ রান দিয়ে উইকেট পাননি।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+