IPL 2023: আইপিএলে টস জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠাল দিল্লি, দুই দলেই পরিবর্তন

আইপিএলে গুয়াহাটিতে চলতি মরশুমের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। এবার রাজস্থান রয়্যালসের প্রথম দুটি হোম ম্যাচ দেওয়া হয়েছিল। উত্তর-পূর্ব ভারতে এই প্রথমবার আইপিএলের আসর। আজ রাজস্থান রয়্যালস খেলতে নামছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে।

গুয়াহাটিতে পাঞ্জাব কিংসের কাছে হারার পর আজ ঘুরে দাঁড়ানোর লড়াই রাজস্থানের। দিল্লি ক্যাপিটালস ২টি ম্যাচ খেলে ফেললেও তাদের জয় অধরাই। আজ টস জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠিয়েছে দিল্লি। দুই দলেই পরিবর্তন হয়েছে। তবে রাজস্থানের হয়ে খেলছেন জস বাটলার।

দিল্লি ক্যাপিটালস

রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন টসের পর একাদশে কোন কোন পরিবর্তন এসেছে তা বলতে পারেননি। সোজা কথায় স্বীকার করে নিয়েছেন ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মের জন্যই সেটা বলতে পারছেন না। তবে দলে পরিবর্তন হয়েছে। দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ডেভিড ওয়ার্নার অবশ্য তিনটি পরিবর্তনের কথা জানিয়েছেন।

বিয়ে সারতে অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছেন মিচেল মার্শ তিনি খেলতে পারছেন না। দিল্লি ক্যাপিটালস দলে আজ নেই মিচেল মার্শ, সরফরাজ খান ও আমন খান। পৃথ্বী শ-র নাম নেই প্রথম একাদশে। তবে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামতেই পারেন। মণীশ পাণ্ডে, ললিত যাদব ও রভম্যান পাওয়েলকে রেখে দল সাজিয়েছে দিল্লি।

rajasthan royals

রাজস্থান রয়্যালস গুয়াহাটিতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে যে দল খেলিয়েছিল তাতে আজকের একাদশে নাম নেই দেবদত্ত পাড়িক্কলের। যুজবেন্দ্র চাহালের পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমেছিলেন ধ্রুব জুরেল। তাঁর ও চাহালের নাম প্রথম একাদশে রয়েছে। কেএম আসিফের জায়গায় দলে নেওয়া হয়েছে সন্দীপ শর্মাকে। আসিফ আগের ম্যাচে ৪ ওভারে ৫৪ রান দেন।

আইপিএলে দিল্লি ও রাজস্থানের দ্বৈরথ হয়েছে ২৬টি। তার মধ্যে ১৩টি করে ম্যাচে জিতেছে দুই দল। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে এই প্রথম দুই দলের দ্বৈরথ হচ্ছে। শেষ পাঁচটি সাক্ষাতের নিরিখে দিল্লি ৩-২ ব্যবধানে এগিয়ে রাজস্থানের চেয়ে। গত বছর প্রথম সাক্ষাতে ১৫ রানে জিতেছিল রাজস্থান, ফিরতি সাক্ষাতে ৮ উইকেটে জয় পায় দিল্লি।

david warner

দিল্লি ক্যাপিটালস- ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মণীশ পাণ্ডে, রাইলি রুসো, রভম্যান পাওয়েল, ললিত যাদব, অভিষেক পোড়েল (উইকেটকিপার), কুলদীপ যাদব, খলিল আহমেদ, আনরিখ নরকিয়া, মুকেশ কুমার

রাজস্থান রয়্যালস- জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, জেসন হোল্ডার, যুজবেন্দ্র চাহাল, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট

রাজস্থান রয়্যালসের পরিবর্ত- নভদীপ সাইনি, আকাশ বশিষ্ঠ, মুরুগান অশ্বিন, কেএম আসিফ, ডোনোভান ফেরেইরা। দিল্লি ক্যাপিটালসের পরিবর্ত- আমন খান, পৃথ্বী শ, সরফরাজ খান, ইশান্ত শর্মা, প্রবীণ দুবে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+