ডেভিড ওয়ার্নার দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েই 'ঝুকেগা নেহি' অবতারে! আইপিএলে ট্রাম্প কার্ড বাছলেন ওয়াটসন

ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলেই দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিয়েছেন ডেভিড ওয়ার্নার। ঋষভ পন্থের অনুপস্থিতিতে ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদকে আইপিএল চ্যাম্পিয়ন করানো ওয়ার্নারকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ওয়ার্নার এবারের আইপিএলে অনেক কিছু প্রমাণ করতে চাইবেন বলে বিশ্বাস দিল্লি ক্যাপিটালস সহকারী কোচ শেন ওয়াটসনের।

ওয়ার্নারে আস্থা

ওয়ার্নারে আস্থা

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল কিংবা অ্যাশেজে অস্ট্রেলিয়া দলে নিজের জায়গা ধরে রাখতে ওয়ার্নার নিশ্চিতভাবে আইপিএলে সাফল্য পেতে চাইবেন। ভারতে টেস্ট সিরিজে ছন্দে ছিলেন না। চোট সারিয়ে মাঠে ফিরে ভারতের বিরুদ্ধে তৃতীয় একদিনের আন্তর্জাতিকেও বড় রান পাননি। তবুও তাঁর উপর যে দিল্লি ক্যাপিটালস বড় ভরসা রাখছে এবং ওয়ার্নারও অনেক কিছু প্রমাণ করতে চাইবেন সে বিষয়টি স্পষ্ট করেছেন ওয়াটসন। স্টার স্পোর্টসে তিনি বলেন, আইপিএলে ওয়ার্নার অনেক রান করেছেন। ওপেন করতে নেমে তিনি যে প্ল্যাটফর্ম তৈরি করে দেন তা গুরুত্বপূর্ণ।

ক্যাপিটালসের শক্তি

ক্যাপিটালসের শক্তি

ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে সর্বাধিক রান করে সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন মিচেল মার্শ। ওয়াটসন মনে করেন, মিচেল মার্শও এবার সেই ধারাবাহিকতা বজায় রেখে আইপিএলে সফল হবেন। ব্যাট হাতে একা ম্যাচ ঘোরানোর ক্ষমতা রাখেন। ফলে তাঁর ব্যাটিং দিল্লির পক্ষে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলেছে। ভারতীয় পেসারদের মধ্যে চেতন সাকারিয়া ও স্পিনারদের মধ্যে কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলের কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন ওয়াট্টু। মাঝের ওভারগুলিতে এই দুই বিশ্বমানের স্পিনার যেমন উইকেট তুলে নিতে পারেন, তেমনই রান আটকাতেও দক্ষ।

ট্রাম্প কার্ড

ট্রাম্প কার্ড

দিল্লি ক্যাপিটালসের ট্রাম্প কার্ড হিসেবে ওয়াটসন বেছে নিয়েছেন রাইলি রুসোকে। তিনি বলেন, আমি রাইলির সঙ্গে পাকিস্তান সুপার লিগে কোয়েট্টা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলেছি। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে এসেও সাফল্য পাচ্ছেন। বড় শট খেলার ক্ষেত্রেও তিনি অত্যন্ত পারদর্শী। যে কোনও পরিস্থিতিতে যে কোনও বোলারের বিরুদ্ধে তিনি আগ্রাসী ব্যাটিং করতে পারেন। ফলে তিনি উইকেটে টিকে গেলে প্রতিপক্ষের হাত থেকে ম্যাচ বের করতে সক্ষম।

ঝুকেগা নেহি

দিল্লি ক্যাপিটালসের টিম হোটেলে ঢুকেই ঝুকেগা নেহি স্টাইলে সমর্থকদের মাতিয়েছেন ডেভিড ওয়ার্নার। অনুশীলনে নামার জন্য তিনি যে মুখিয়ে, হিন্দিতে তাও বুঝিয়েছেন। শেন ওয়াটসন বলেছেন, ভালো পারফরম্যান্সের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখাই বড় চ্যালেঞ্জ। ঋষভ পন্থের না থাকা নিশ্চিতভাবেই দলের ক্ষেত্রে ধাক্কা, বড় ক্ষতি। তা সত্ত্বেও আমাদের দল যথেষ্ট ভালো।

হোম ম্যাচের বাজি

সব দলই হোম গ্রাউন্ডকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করতে চায়। ব্যতিক্রম নয় দিল্লি ক্যাপিটালস। ওয়াটসনের কথায়, এই উইকেটে কুলদীপ ও অক্ষরকে সামলানো সহজ হবে না। একইসঙ্গে দিল্লিতে চিরাচরিতভাবে যে উইকেট তৈরি হয় তাতে ভালো খেলার মতো দক্ষ ব্যাটাররাও রয়েছেন। মাঠটিও অন্য স্টেডিয়ামগুলির তুলনায় ছোট। সবমিলিয়ে ক্যাপিটালস শিবির বেশ আত্মবিশ্বাসী। সর্বোপরি, ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে হেড কোচ রিকি পন্টিংয়ের জুটি জমে যাবে বলে নিশ্চিত সমর্থকরাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+