IPL 2023: ঋষভ পন্থ আইপিএল থেকে ছিটকে যেতে চলেছেন, দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন কে?
ঋষভ পন্থ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন গতকাল ভোরে। তাঁর কোনও হাড় না ভাঙলেও লিগামেন্টে ভালোমতোই চোট রয়েছে। যার চিকিৎসা বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে মুম্বইয়ে হবে। এমনকী বিদেশেও পাঠানো হতে পারে। একটি সর্বভারতীয় দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, ঋষভ পন্থ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ এবং আইপিএল থেকেও ছিটকে যেতে পারেন। ফলে দিল্লি ক্যাপিটালসকে চালাতে হবে নতুন অধিনায়কের খোঁজ।

আইপিএলে অনিশ্চিত পন্থ
ঋষভ পন্থের মাথা ও মেরুদণ্ডের এমআরআই পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক এসেছে। আজ হাঁটু ও গোড়ালির এমআরআই হওয়ার কথা। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ, ঋষভের ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়েছে। তাতে পুরো ফিট হতে তিন থেকে ছয় সপ্তাহ লাগবে। স্ক্যানের রিপোর্ট এলেই বোঝা যাবে ঠিক কতদিন ঋষভকে মাঠের বাইরে থাকতে হবে। এমনিতেই তাঁর সামান্য চোট-আঘাত ছিল। হাঁটুর কর্মক্ষমতা বাড়ানোর জন্য রিহ্যাবের বন্দোবস্ত করা হয়েছিল বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে। সেখানে ৬ জানুয়ারি যাওয়ার কথা ছিল পন্থের। কিন্তু তার আগেই দুর্ঘটনা। ঋষভের ডান হাতের কব্জি, গোড়ালি ও পায়ের পাতায় চোট রয়েছে বলে জানা যাচ্ছে।

ক্যাপ্টেন্সির দৌড়ে এগিয়ে ওয়ার্নার
ঋষভ পন্থ যদি ছিটকে যান তাহলে আইপিএলে তা বড় ধাক্কা হবে দিল্লি ক্যাপিটালসের পক্ষে। সর্বোপরি বেছে নিতে হবে নতুন অধিনায়ক। যে চারজনের নাম ইতিমধ্যেই ভাসতে শুরু করেছে তাঁদের মধ্যে এগিয়ে রয়েছেন ডেভিড ওয়ার্নার। এর আগে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ছিলেন ডেভিড ওয়ার্নার। তাঁর ক্যাপ্টেন্সিতে ২০১৬ সালে আইপিএল খেতাব জেতে হায়দরাবাদ। ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁর অধিনায়কত্বে ব্যান জারি রাখলেও তা আইপিএলের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করবে না।

পৃথ্বীকে দেখা যেতে পারে
পৃথ্বী শ দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হতেই পারেন। ২৩ বছরের পৃথ্বী ঘরোয়া ক্রিকেটে দারুণ সফল। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়কত্বের ভূমিকা পালন করেছেন। ঘরোয়া ক্রিকেটে মুম্বইকেও নেতৃত্ব দিয়েছেন। তাঁর ক্যাপ্টেন্সিতে মুম্বই ২০২০-২১ মরশুমের বিজয় হাজারে ট্রফি জেতে, ২০২১-২২ রঞ্জি ট্রফিতে রানার-আপ হয়।

মার্শ হবেন অধিনায়ক?
পৃথ্বীর মতো আইপিএলে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা নেই মিচেল মার্শের। অস্ট্রেলিয়ার এই তারকাকেও অধিনায়ক করে চমক দিতে পারে দিল্লি ক্যাপিটালস। ৩১ বছরের এই অলরাউন্ডার ২০১০ সালে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেতাব জিতিয়েছিলেন। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করার অভিজ্ঞতাও রয়েছে।

চমক হতে পারেন মণীশ
এবারের মিনি অকশন থেকে মণীশ পাণ্ডেকে ২.৪ কোটি টাকা দিয়ে কিনেছে দিল্লি ক্যাপিটালস। ভারতের ঘরোয়া ক্রিকেটে কর্নাটককে নেতৃত্ব দিয়েছেন মণীশ। তাঁর অধিনায়কত্বে কর্নাটক অনেক ট্রফিও জিতেছে। দিল্লি ক্যাপিটালস দলে মণীশই একমাত্র ক্রিকেটার যিনি আইপিএলের ১৫টি সংস্করণেই খেলেছেন। ফলে অধিনায়কত্বের দৌড়ে রয়েছেন মণীশ পাণ্ডেও।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications