IPL 2023: কারান, জিতেশ ও শাহরুখ লড়াইয়ে রাখলেন পাঞ্জাবকে, রাজস্থানের সামনে ১৮৮ রানের টার্গেট

আইপিএলে ধরমশালায় রাজস্থান রয়্যালসের সামনে জয়ের জন্য রানের লক্ষ্যমাত্রা রাখল পাঞ্জাব কিংস। রাজস্থানের নেট রান রেট পজিটিভ, কিন্তু পাঞ্জাবের নেট রান রেট নেগেটিভ। ফলে আজ পাঞ্জাব কিংসের জয় আরসিবি, মুম্বই ইন্ডিয়ান্স ও কেকেআরকে কিছুটা স্বস্তি দেবে।

গতবারের রানার-আপ দ্রুতগতিতে টার্গেটে পৌঁছে প্লে-অফে যাওয়ার আশা জিইয়ে রাখতে চাইবে। আরসিবি ও মুম্বই যদি শেষ ম্যাচে হারে তাহলে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফে যাওয়ার ক্ষেত্রে হাড্ডাহাড্ডি দ্বৈরথ হতে পারে রাজস্থানের। পাঞ্জাব কিংস ২০ ওভারে ৫ উইকেটে ১৮৭ রান তুলেছে।

নভদীপ সাইনি

টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। পাঞ্জাব কিংসের টপ ও মিডল অর্ডার ব্যর্থ। প্রথম ওভারের দ্বিতীয় বলেই প্রভসিমরণ সিং ২ রান করে আউট ট্রেন্ট বোল্টের বলে তাঁর হাতেই ক্যাচ দেন। ২ রানে প্রথম উইকেট পড়ে। ৩.৪ ওভারে ৩৮ রানে পড়ে দ্বিতীয় উইকেট। অথর্ব তাইড়ে ১৯ রান করে আউট হন।

শিখর ধাওয়ান

ষষ্ঠ ওভারের তৃতীয় বলে শিখর ধাওয়ানকে সাজঘরে ফেরত পাঠান অ্যাডাম জাম্পা। পাঞ্জাব অধিনায়ক ১২ বলে ১৭ রান করেছেন। তাইড়ের পর লিয়াম লিভিংস্টোন ও জিতেশ শর্মার উইকেট তুলে নেন নভদীপ সাইনি। লিভিংস্টোন ১৩ বলে ৯ রান করে বোল্ড হন। ৬.৩ ওভারে ৫০ রানে পড়ে চতুর্থ উইকেট।

জিতেশ শর্মা

এরপর কিছুটা অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করেন জিতেশ শর্মা। ১৩.৫ ওভারে ১১৪ রানের মাথায় পাঞ্জাবের পঞ্চম উইকেটটি পড়ে। তিনটি করে চার ও ছয়ের সাহায্যে ২৮ বলে ৪৪ রান করেন জিতেশ। পাঞ্জাবের ৫০ রান এসেছিল ৬.১ ওভারে, ১০০ রান পূর্ণ হয় ১৩তম ওভারের শেষ বলে। ১৮.২ ওভারে দেড়শো রান পার করে পাঞ্জাব।

স্যাম কারান

ষষ্ঠ উইকেট জুটি পাঞ্জাবকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেয়। ১৯তম ওভারে যুজবেন্দ্র চাহাল ২৮ রান দেন। শেষ পাঁচ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৭০ রান তোলে পাঞ্জাব। চারটি চার ও ২টি ছয়ের সাহায্যে ৩১ বলে অপরাজিত ৪৯ রান করেন কারান। ২৩ বলে ৪১ রানে অপরাজিত থাকেন শাহরুখ খান। চারটি চার ও ২টি ছয়ের সাহায্যে।

রাজস্থান বোলিং

নভদীপ সাইনি ৪ ওভারে ৪০ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন। ট্রেন্ট বোল্ট ৪ ওভারে ৩৫ রান খরচ করে একটি উইকেট নেন। অ্যাডাম জাম্পা ৪ ওভারে ২৬ রান দিয়ে ১টি উইকেট পান। সন্দীপ শর্মা ৪ ওভারে ৪৬ ও যুজবেন্দ্র চাহাল ৪ ওভারে ৪০ রান দিয়ে কোনও উইকেট পাননি।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+