IPL 2023 CSK vs LSG: কেএল রাহুলের লখনউ টসে জিতল, প্রথমে ব্যাট করবে চেন্নাই
টসে জিতল লখনউ সুপার জায়ান্টস। প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন অধিনায়ক কেএল রাহুল। ফলে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করবে। চার বছর পরে ঘরের মাঠে আইপিএলের ম্যাচ খেলতে নামল সিএসকে। মাঠে বলতে গেলে তিলধারণের জায়গায় নেই।

চেন্নাই দলে আগের ম্যাচ থেকে কোনও পরিবর্তন হয়নি। আগের ম্যাচে ঋতুরাজ গায়কোয়াড় অনবদ্য ব্যাটিং করেছেন। এখন দেখার মিডল অর্ডার কীভাবে নিজেদের মেলে ধরতে পারে। লোয়ার অর্ডারে ধোনি নিজের ব্যক্তিগত ঝলক দেখিয়েছেন। এই ম্যাচেও ঘরের মাঠে ধোনি ঝলক দেখা যায় কিনা তার অপেক্ষায় মাঠভর্তি দর্শক।
Match 6. Chennai Super Kings XI: R Gaikwad, D Conway, B Stokes, A Rayudu, M Ali, R Jadeja, M Dhoni (c/wk), S Dube, D Chahar, M Santner, R Hangargekar. https://t.co/m0BMMRoSeb #TATAIPL #CSKvLSG #IPL2023
— IndianPremierLeague (@IPL) April 3, 2023
লখনউ দলও জিততে মরিয়া অ্যাওয়ে ম্যাচ। লখনউ সুপার জায়ান্টস দলে এসেছেন তরুণ তুর্কি যশ ঠাকুর। এখন দেখার কেএল রাহুল কীভাবে চেন্নাইয়ের ব্যাটিংকে থামিয়ে দলের জয়ের পথ প্রশস্ত করতে পারেন।
Match 6. Lucknow Super Giants XI: K L Rahul (c), K Mayers, N Pooran (wk), D Hooda, M Stoinis, A Badoni, K Pandya, R Bishnoi, Y Thakur, A Khan, M Wood. https://t.co/m0BMMRoSeb #TATAIPL #CSKvLSG #IPL2023
— IndianPremierLeague (@IPL) April 3, 2023
চেন্নাই ও লখনউয়ের মধ্যে এখনও পর্যন্ত আইপিএলে একটিই ম্যাচ হয়েছে। সেই ম্য়াচে লখনউ জয় পেয়েছে। মুম্বইয়ে সেই ম্যাচে চেন্নাই প্রথমে ব্যাট করে ২১০/৭ রান তোলে। জবাবে রান তাড়া করতে নেমে জয় ছিনিয়ে নেয় লখনউ। এই প্রথম চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকে মহেন্দ্র সিং ধোনির দলের বিরুদ্ধে নামছে আইপিএলের নতুন দল লখনউ।
চেন্নাইয়ে সিএসকে-র জন্য গ্যালারি জোড়া সমর্থন থাকবে। কয়েক বছর পরে ধোনি অ্যান্ড কোং ঘরের মাঠে নামছে। ফলে সর্বাত্মক সমর্থন থাকবে মহেন্দ্র সিং ধোনির দলের জন্য। শেষবার চিপকে ২০১৯ সালে চেন্নাই ম্যাচ খেলেছে।
আইপিএলের প্রথম ম্যাচে দিল্লিকে হারিয়েছে লখনউ সুপার জায়ান্টস। তবে চেন্নাইকে চিপকে হারানো সহজ হবে না। মহেন্দ্র সিং ধোনি ঘরের মাঠে ৫৪টি ম্যাচে চেন্নাইকে নেতৃত্ব দিয়ে ৪০টিতে জিতেছেন। জয়ের হার ৭৪%।
প্রথম ম্যাচে গুজরাতের বিরুদ্ধে বিরুদ্ধে নেমে হারতে হয়েছে চেন্নাইকে। সিএসকে প্রথমে ব্যাট করে ১৭৮/৭ রান তোলে। জবাবে ৫ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় গুজরাত টাইটান্স। ফলে চার বছর পরে ঘরের মাঠে জয়ের সন্ধানেই নামবে টিম চেন্নাই।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications