IPL 2023: আমেদাবাদের বৃষ্টিতে ব্যাহত আইপিএল ফাইনাল, চেন্নাই-গুজরাত দ্বৈরথ রিজার্ভ ডে-তে
আইপিএল ফাইনাল গড়াল রিজার্ভ ডে-তে। টসের কিছুক্ষণ আগে থেকেই প্রবল বৃষ্টি নামে আমেদাবাদে। রাত ৯টার কিছু আগে বৃষ্টি থামলে দুই দলের ক্রিকেটাররা মাঠে নামেন। পিচ ও আউটফিল্ডের কভার সরানো হয়। মাঠের পরিস্থিতি যাচাই করতে থাকেন আম্পায়াররা।
যদিও কয়েক মিনিট পর ফের বৃষ্টি নামে। রাত ১২টা ৬ মিনিটে পাঁচ ওভারের ম্যাচ শুরু করা যেত। কিন্তু তার জন্য রাত ১১টা নাগাদ বৃষ্টি থামার দরকার ছিল। বৃষ্টি থামে, কিন্তু মাঠ খেলা চালানোর অবস্থায় ছিল না।

দেখা যায়, ম্যাচ রেফারি ও জাভাগল শ্রীনাথের সঙ্গে কথা বলছেন দুই দলের হেড কোচ স্টিফেন ফ্লেমিং ও আশিস নেহরা। এরপর তাঁরা একে অপরের সঙ্গে করমর্দন সারেন। তখনই নিশ্চিত হয়ে যায় ফাইনাল কাল, রিজার্ভ ডে-তে হবে।

এর আগে, আম্পায়ার নীতীন মেনন ও রড টাকার স্টার স্পোর্টসে বলেন, তিন ঘণ্টা বৃষ্টিতে মাঠের পরিস্থিতি যতটা খারাপ হওয়ার আশঙ্কা ছিল সেটা হয়নি। আউটফিল্ড কিছুক্ষণের মধ্যে ম্যাচ শুরুর জন্য প্রস্তুত করা যেত। বৃষ্টি নামায় তা আর করা যায়নি। মাঠকর্মীরা জানিয়েছেন, এক ঘণ্টা সময় পেলেই তাঁরা মাঠ প্রস্তুত করে দেবেন।

বৃষ্টি থামার পর যখন পিচের কভার সরানো হয়েছিল তখন দেখা যায় পিচও ভালোই রয়েছে। কোনও ক্ষতি হয়নি। বৃষ্টি থামলে সুপার সপার চালিয়ে আউটফিল্ডও ম্যাচের উপযোগী করে তোলা সম্ভব ছিল। কিন্তু বৃষ্টির সঙ্গে সঙ্গে রাত বাড়তে থাকায় দর্শকদের হতাশাও বাড়তে থাকে। জায়ান্ট স্ক্রিনে টিকিট সযত্নে রেখে দেওয়ার বার্তা দেওয়া হয়।
অ্যাকুওয়েদারের পূর্বাভাসে বৃষ্টির উল্লেখ থাকলেও স্থানীয় আবহাওয়া দফতরের তরফে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি আজকের জন্য। যদিও প্রবল বৃষ্টিতে আজকের মতো ফাইনাল ধুয়ে গেল, গড়াল রিজার্ভ ডে-তে। কাল ১০ শতাংশ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। যদিও সন্ধ্যা ৬টার আগে আকাশ পরিষ্কার হয়ে যাবে বলেও জানানো হয়েছে।

তবে আজকের মতো কালকের পূর্বাভাস না মিললে হাসি ফুটবে গুজরাত টাইটান্সের মুখেই। কেন না, লিগ পর্বে যারা পয়েন্ট তালিকায় এগিয়ে ছিল বৃষ্টিতে ফাইনাল ধুয়ে গেলে তাদেরই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। সেক্ষেত্রে গুজরাত ছিল একে, চেন্নাই দুইয়ে।
আইপিএলের নিয়ম অনুযায়ী বৃষ্টি হলে রাত ৯টা ৩৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করা যায় ২০ ওভারের ম্যাচের জন্য। রাত ৯টা ৪৫ মিনিটে খেলা শুরু হলে ১৯ ওভারের, রাত ১০টায় শুরু হলে ১৭ ওভারের, ১০টা ১৫ মিনিট বা সাড়ে ১০টায় শুরু হলে ১৫ ওভার করে ম্যাচ করা যায়। রাত ১০টা ৪৫ মিনিটে শুরু হলে ১৪ ওভারের ম্যাচ হতে পারে।

রাত ১১টায় শুরু করা গেলে ১২ ওভারের, রাত ১১টা ১৫ মিনিটে শুরু হলে ১০ ওভারের, সাড়ে ১১টায় ৯ ও ১১টা ৪৫ মিনিটে সাত ওভারের ম্যাচ করা যেতে পারে। রাত ১২টা ৬ মিনিটে খেলা শুরু করতে হবে পাঁচ ওভারের জন্য। এরপরও না করা গেলে সুপার ওভারের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা যায়। শেষে দেখা হবে লিগ পর্বের অবস্থান।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications