IPL 2023: ঋতুরাজের অর্ধশতরান, হতাশ করলেন ধোনি! চেন্নাইকে হারিয়ে ফাইনালে উঠতে গুজরাতের চাই ১৭৩

আইপিএলে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠতে ২০ ওভারে রান তুলতে হবে গুজরাত টাইটান্সকে। আজ চেন্নাইয়ের চিপকে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টাইটান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। ২০ ওভারে চেন্নাই সুপার কিংস ৭ উইকেট হারিয়ে ১৭২ রান তুলেছে।

ঋতুরাজ গায়কোয়াড় সর্বাধিক ৬০ রান করেন। ডেভন কনওয়ে ৪০ রান করে আউট হন। সিএসকে মিডল অর্ডার ভরসা দিতে পারেনি। মোহিত শর্মা ও মহম্মদ শামি পেয়েছেন ২টি করে উইকেট।

কনওয়ে ঋতুরাজ

ওপেনিং জুটিতে ওঠে ৮৭ রান। পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারে বিনা উইকেটে ৪৯ রান তুলেছিল সিএসকে। ৩৬ বলে অর্ধশতরান পূর্ণ করেন ঋতুরাজ গায়কোয়াড়। সাতটি চার ও একটি ছয়ের সাহায্যে ৪৪ বলে ৬০ রান করে তিনি আউট হন ১০.৩ ওভারে। তাঁর উইকেটটি তুলে নেন মোহিত শর্মা।

শিবম দুবে

শিবম দুবে তিনে নেমে হতাশ করলেন। ৩ বলে ১ রান করে তিনি নূর আহমেদের বলে বোল্ড হয়ে যান। চেন্নাই সুপার কিংসের দ্বিতীয় উইকেটটি পড়ে ৯০ রানে। ৬.১ ওভারে ৫০ রান পূর্ণ হয়েছিল সিএসকের। ১০০ রান আসে ১৩.১ ওভারে। ১৪.৫ ওভারে ১২১ রানের মাথায় আউট হন অজিঙ্ক রাহানে। ১০ বলে ১৭ রান করে তিনি দর্শন নালকণ্ডের শিকার।

ডেভন কনওয়ে

১৫.১ ওভারে ১২৫ রানের মাথায় পড়ে চতুর্থ উইকেট। ডেভন কনওয়ে চারটি বাউন্ডারির সাহায্যে ৩৪ বলে ৪০ রান করে মহম্মদ শামির শিকার হন। ১৮তম ওভারের শেষ বলে পঞ্চম উইকেটের পতন।

গুজরাত টাইটান্স

অম্বাতি রায়ুডু একটি করে চার ও ছয় মেরে ৯ বলে ১৭ রান করে রশিদ খানের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন। তিনি ফিরতেই মাঠে নামেন ধোনি।

মোহিত শর্মা

যদিও ধোনি হতাশ করলেন চিপককে। ২ বলে ১ রান করে মোহিত শর্মার বলে হার্দিক পাণ্ডিয়ার হাতে সহজ ক্যাচ দিতেই স্টেডিয়ামজুড়ে নিঃস্তব্ধতা। টিভির পর্দায় ভেসে ওঠে ধোনির স্ত্রী সাক্ষী ও কন্যা জিভার হতাশ মুখাবয়ব। ১৮.৫ ওভারে ১৫৫ রানে প্যাভিলিয়নে ফেরেন সিএসকে অধিনায়ক।

ম্যাথু হেডেন ম্যাচ শুরুর আগে বলেছিলেন, এই উইকেটে ১৭০ রান যথেষ্ট হতে পারে। শেষ ওভারে সেই স্কোর টপকে যায় সিএসকে। শেষ ওভারে সেই স্কোর টপকে যায় সিএসকে। শেষ পাঁচ ওভারে সিএসকে ৪ উইকেট খুইয়ে ৪৭ রান তোলে।

রবীন্দ্র জাদেজা

শেষ বলে রবীন্দ্র জাদেজাকে বোল্ড করে দেন মহম্মদ শামি। জাড্ডু ১৬ বলে ২২ রান করেন। ৪ বলে ৯ রানে অপরাজিত থাকেন মঈন আলি। শামি ৪ ওভারে ২৮ ও মোহিত ৪ ওভারে ৩১ রান দিয়ে ২টি করে উইকেট নেন। দর্শন নালকণ্ডেকে আজ গুজরাত দলে নেয় যশ দয়ালের জায়গায়।

তিনি ৪ ওভারে ৪৪ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। রশিদ খান ৪ ওভারে ৩৭ ও নূর আহমেদ ৪ ওভারে ২৯ রান দিয়ে ১টি করে উইকেট পেয়েছেন।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+