IPL 2023: আইপিএল ফাইনাল শেষেই অবসর! চেন্নাই সুপার কিংস শিবির থেকে বড় ঘোষণা

আইপিএল ফাইনালের আগেই চেন্নাই সুপার কিংস শিবির আবেগমথিত। আজ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ফাইনাল খেলতে নামছে চেন্নাই সুপার কিংস। সিএসকে নামছে পঞ্চমবার আইপিএল খেতাব জিততে।

ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ৭টায়। টস হবে সাতটায়। সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে টুইট করে চেন্নাই সুপার কিংসের তারকা জানিয়ে দিলেন, আজ ফাইনাল খেলেই তিনি অবসর নিচ্ছেন। সিদ্ধান্তের আর কোনও পুনর্বিবেচনা করবেন না।

ধোনি রায়ুডু

গত বছরের আইপিএল চলাকালীনও অবসরের কথা জানিয়ে পোস্ট করে তা পরে তুলে নিয়েছিলেন অম্বাতি রায়ুডু (Ambati Rayudu)। সে কারণে আজ টুইটের শেষে তিনি লিখে দিয়েছেন আর ইউ টার্ন নেবেন না। তিনি লিখেছেন, ২টি দলের হয়ে ২০৪টি ম্যাচ খেলেছি ১৪টি মরশুমে। ১১ বার প্লে-অফে খেলেছি, ফাইনাল খেলেছি ৮বার।

পাঁচবার ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের জার্সিতে। নিজের এই সফর নিয়ে তৃপ্ত রায়ুডু। তিনি লিখেছেন, আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি আজকের ফাইনালই আইপিএলে আমার শেষ ম্যাচ। এই গ্রেট টুর্নামেন্টে খেলা আমি খুবই উপভোগ করেছি।

অম্বাতি রায়ুডুর আইপিএল অভিষেক ২০১০ সালে। তিনি এখনও অবধি ২০৩টি ম্যাচে ৩৩ বার অপরাজিত থেকে ৪৩২৯ রান করেছেন। একটি শতরান ও ২২টি অর্ধশতরান রয়েছে। সর্বাধিক স্কোর অপরাজিত ১০০। গড় ২৮.২৯, স্ট্রাইক রেট ১২৭.২৯।

অম্বাতি রায়ুডু

চলতি আইপিএলে খেলেছেন ১৫টি ম্যাচ। ২ বার অপরাজিত থেকে ১৩৯ রান করেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ২৭। গড় ১৫.৪৪, স্ট্রাইক রেট ১৩২.৩৮। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল কেরিয়ার শুরু। ২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেতাব জেতেন। ২০১৫ ও ২০১৭ সালে মুম্বইয়ের হয়ে ফের খেতাব জয়ের স্বাদ পান।

২০১৮ সালে তিনি চেন্নাই সুপার কিংস দলে সুযোগ পান। সেই বছর সিএসকে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। এ ছাড়া ২০২১ সালেও রায়ুডু সিএসকে জার্সিতে দ্বিতীয়বার এবং কেরিয়ারে পঞ্চমবার ট্রফি জয়ের স্বাদ পান। আজ যদি চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন হয়, তাহলে রায়ুডু মুম্বই ও চেন্নাইয়ের হয়ে তিনবার করে ট্রফি জেতার স্বাদ পাবেন।

রায়ুডু শামি

রায়ুডুর সেরা মরশুম গিয়েছে ২০১৮ সালে। সেবার তিনি ১৬ ম্যাচে ৬০২ রান করেছিলেন। গড় ৪৩, স্ট্রাইক রেট ১৪৯.৭৫। সেই বছর রায়ুডু একটি শতরান ও তিনটি অর্ধশতরান করেছিলেন। চেন্নাই সুপার কিংস আজ খেতাব জিতলে মুম্বই ইন্ডিয়ান্সের পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার নজির স্পর্শ করবে। নিজের শেষ ম্যাচে অবদান রাখতে চাইবেন রায়ুডুও।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+