IPL 2023: চিপকে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং চেন্নাই সুপার কিংসের, একাদশে কারা?

আইপিএলে আজ ডাবল হেডারের প্রথম ম্যাচে চেন্নাইয়ের চিপকে চেন্নাই সুপার কিংস খেলতে নামছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। চলতি আইপিএলে এই প্রথম দুই দল পরস্পরের মুখোমুখি। পারস্পরিক দ্বৈরথের নিরিখে ২৭টি ম্যাচে চেন্নাই ১৫টি ও পাঞ্জজাব ১২টি ম্যাচে জিতেছে।

দুই দলই আজ জয়ের সরণিতে ফিরতে মরিয়া। চেন্নাই জিতলে পৌঁছে যাবে পয়েন্ট তালিকার শীর্ষে। পাঞ্জাব কিংস পঞ্চম দল হিসেবে ১০ পয়েন্ট নিশ্চিত করতে মুখিয়ে। টস জিতে ব্যাটিং নিল সিএসকে।

মহেন্দ্র সিং ধোনি

চেন্নাইয়ে আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এখন অবশ্য রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। তবে আবহাওয়ার পূর্বাভাস মাথায় রেখেই স্ট্র্যাটেজি ঠিক করবে দলগুলি। পিচ বেশ শুষ্ক। কিছু ফাটলও লক্ষ্য করা গিয়েছে। ঘাস নেই উইকেটে। স্পিনাররা দাপট দেখাতে পারেন। প্রথমে ব্যাট করলে ১৭৫ রান অন্তত তোলা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

চেন্নাই সুপার কিংস

চেন্নাই সুপার কিংস আজ মাঠে এসেছে কিছুটা দেরিতে। মহেন্দ্র সিং ধোনি বলেন, দিনের ম্যাচ। সকলেই প্রস্তুতই থাকেন। মাঠে দেরিতে এলে খুব বেশি চিন্তাভাবনা করতে হয় না। আধ ঘণ্টা নকিং, প্র্যাকটিসই যথেষ্ট। দিনের ম্যাচে গরম একটা বড় ফ্যাক্টর। বোলারদের গরম থেকে আগলে ফ্রেশ রাখতেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত।

পাঞ্জাব কিংস

রাজস্থানের কাছে হারকেও খুব বড় করে দেখতে নারাজ ধোনি। বড় লিগে দু-একটা ম্যাচের ফলাফল নিজেদের দিকে না-ই পারে। চেন্নাই সুপার কিংসের একাদশ অপরিবর্তিত। পাঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধাওয়ানের কথায়, তিনিও টস জিতলে ব্যাটিংই নিতেন। উইকেট শুষ্ক। পাঞ্জাবের একাদশে একটিই পরিবর্তন। ফিরলেন হরপ্রীত ব্রার।

দুই দলের শেষ পাঁচটি দ্বৈরথে তিনটিতে জিতেছে পাঞ্জাব কিংস। ২০২১ সালে শেষবার পাঞ্জাবকে হারিয়েছিল সিএসকে। গত বছর পাঞ্জাব জেতে ২টি ম্যাচে। চেন্নাই সুপার কিংস ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে রয়েছে। ৮ ম্যাচে ১২ পয়েন্ট গুজরাতের, নেট রান রেট ০.৬৩৮। চেন্নাইয়ের নেট রান রেট ০.৩৭৬।

ফলে জিতলে গুজরাতকে সরিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে যেতেই পারেন ধোনিরা। পাঞ্জাব কিংসের ৮ ম্যাচে ৮ পয়েন্ট রয়েছে। নেট রান রেট মাইনাস (-) ০.৫১০। ফলে শিখর ধাওয়ানরাও আজ কড়া টক্কর দিয়ে ম্যাচ জিতে প্লে-অফের সম্ভাবনা উজ্জ্বল করতে চাইবেন।

সিএসকে- ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, অজিঙ্ক রাহানে, মঈন আলি, শিবম দুবে, অম্বাতি রায়ুডু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), মাথিশা পাথিরানা, তুষার দেশপাণ্ডে, মাহিশ থিকশানা।

পাঞ্জাব কিংস- শিখর ধাওয়ান (অধিনায়ক), অথর্ব তাইড়ে, সিকান্দর রাজা, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, জিতেশ শর্মা (উইকেটকিপার), শাহরুখ খান, হরপ্রীত ব্রার, কাগিসো রাবাডা, রাহুল চাহার, অর্শদীপ সিং।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+