IPL 2023: আইপিএলে দিল্লির বিরুদ্ধে টস জিতে ব্যাটিং নিল চেন্নাই, প্রথম দুইয়ে থাকতে কী করণীয় ধোনিদের?
আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস। দিল্লি আজই চলতি আইপিএলের শেষ ম্যাচ খেলছে। এই ম্যাচ জিতে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকেই প্লে-অফে যাওয়া নিশ্চিত করতে চাইছে সিএসকে।
মহেন্দ্র সিং ধোনির দল নেট রান রেটে এগিয়ে রয়েছে লখনউ সুপার জায়ান্টসের চেয়ে। যদি চেন্নাই আজ জেতে তাহলে নেট রান রেটের হিসেব কষে আজই সন্ধ্যায় খেলার সুযোগ রয়েছে ক্রুণাল পাণ্ডিয়াদের। ফলে নেট রান রেট কার্যত ধরাছোঁয়ার বাইরে রাখতে মরিয়া থাকবে সিএসকে।

টস জিতে ব্যাটিং নিল সিএসকে। পিচের দুই দিকের স্কোয়্যার বাউন্ডারি ৬২ মিটারের। সোজাসুজি বাউন্ডারি ৭৪ মিটারের। উইকেট শুষ্ক। অ্যারন ফিঞ্চ মনে করছেন, খেলা গড়ানোর সঙ্গে পিচ মন্থর আচরণ করবে। ম্যাচের কয়েক ঘণ্টা আগে পিচে জলও দেওয়া হয়েছে। টস জেতা দল প্রথমে ব্যাট করতে চাইবে বলেও উল্লেখ করেছিলেন ফিঞ্চ।
চেন্নাই সুপার কিংস যদি হেরে যায় তাহলে ধোনিদের অপেক্ষা করতে হবে আরসিবি ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে কোনও একটি দলের পরাজয়ের। যদি লখনউ ইডেনে কেকেআরকে হারায় এবং মুম্বই ও আরসিবি শেষ ম্যাচে জেতে তাহলে ১৫ পয়েন্ট ধোনিদের জন্য প্লে-অফে ওঠার পক্ষে যথেষ্ট হবে না।

যদি চেন্নাই সুপার কিংস দিল্লি ক্যাপিটালসকে ১০ রানে হারায়, তাহলে নেট রান রেটে ধোনিদের টেক্কা দিতে লখনউকে জিততে হবে ২৯ রানে (প্রথমে ব্যাট করে ১৮০ রান তোলার হিসেবে)।
চেন্নাই ও লখনউ- দুটি দলই যদি হেরে যায় এবং মুম্বই ও আরসিবি জেতে তাহলে ১৫ পয়েন্ট নিয়ে প্লে-অফে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে নেট রান রেট।
🚨 Toss Update 🚨@ChennaiIPL win the toss and elect to bat first against @DelhiCapitals.
— IndianPremierLeague (@IPL) May 20, 2023
Follow the match ▶️ https://t.co/ESWjX1m8WD #TATAIPL | #DCvCSK pic.twitter.com/b13K9cKoyV
ম্যাচ জিতেই শেষ চারে যাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী মহেন্দ্র সিং ধোনি। তিনি বলেন, প্রথম ম্যাচ থেকেই এই লক্ষ্য নিয়ে খেলছি। পিচ পরের দিকে মন্থর হতে পারে এবং দিল্লির গরমের কথা ভেবেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে বদল এসেছে। রামধনু রং-সমৃদ্ধ নীল জার্সিতে নামছে ডেভিড ওয়ার্নারের দল। তিনিও টস জিতলে ব্যাটিং নিতেন।

চেন্নাই সুপার কিংসের একাদশ অপরিবর্তিত। অর্থাৎ বেন স্টোকসকে আর দেখা যাবে না চলতি আইপিএলে। সিএসকে প্লে-অফে গেলেও ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক আগেই দেশে ফিরবেন। দিল্লি ক্যাপিটালস দলে ললিত যাদব একাদশে এসেছেন। ইশান্ত শর্মার চোট। ফলে চেতন সাকারিয়াকে খেলানো হচ্ছে।

দিল্লি ক্যাপিটালস- ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), যশ ঢুল, ফিল সল্ট (উইকেটকিপার), রাইলি রুসো, আমন খান, অক্ষর প্যাটেল, ললিত যাদব, কুলদীপ যাদব, চেতন সাকারিয়া, খলিল আহমেদ, আনরিখ নরকিয়া। ইমপ্যাক্ট সাব- মুকেশ কুমার, পৃথ্বী শ, প্রবীণ দুবে, রিপল প্যাটেল, অভিষেক পোড়েল।
Here are the Playing XIs of the two sides 👌
— IndianPremierLeague (@IPL) May 20, 2023
Follow the match ▶️ https://t.co/ESWjX1m8WD #TATAIPL | #DCvCSK pic.twitter.com/RQKXlaBV9r
চেন্নাই সুপার কিংস- ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্ক রাহানে, শিবম দুবে, মঈন আলি, অম্বাতি রায়ুডু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), দীপক চাহার, তুষার দেশপাণ্ডে, মাহিশ থিকশানা। ইমপ্যাক্ট সাব- মাথিশা পাথিরানা, মিচেল স্যান্টনার, শুভ্রাংশু সেনাপতি, শাইক রশিদ, আকাশ সিং।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications