IPL 2023: ধোনি গরহাজির অনুশীলনে! গুজরাত দ্বৈরথের আগে নার্ভাস সিএসকে, কেমন হবে একাদশ?
আইপিএলের ফাইনালে কাল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স। মহেন্দ্র সিং ধোনি নিজে ১১ বার আইপিএল ফাইনাল খেলছেন, চেন্নাই সুপার কিংসকে তার মধ্যে নেতৃত্ব দিচ্ছেন ১০ বার।
মুম্বই ইন্ডিয়ান্স সর্বাধিক ৫ বার আইপিএল খেতাব জিতেছে। ধোনিরা কাল জিতলেই সেই নজির স্পর্শ করবেন। হার্দিক পাণ্ডিয়ারা টানা দুবার চ্যাম্পিয়ন হলে স্পর্শ করবে সিএসকেরই কীর্তি।

মহেন্দ্র সিং ধোনি আজ চেন্নাই সুপার কিংসের অনুশীলনে আসেনি। বাকিরা মহড়া সেরে নিলেন বিপজ্জনক গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ফের মুখোমুখি হওয়ার আগে। আইপিএলে চারটি দ্বৈরথের প্রথম তিনটিতে সিএসকে জেতে। হেরে যায় এবার প্রথম কোয়ালিফায়ারে। যদিও এবার উদ্বোধনী ম্যাচে আমেদাবাদে হার্দিকরাই জিতেছিলেন।

আইপিএলের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পরের বছর খেতাব ধরে রাখতে পেরেছে একমাত্র চেন্নাই সুপার কিংস। ২০১০ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় এসেছিল ২২ রানে, ২০১১ সালের ফাইনালে সিএসকে ৫৮ রানে হারিয়েছিল আরসিবিকে। আইপিএলে পরপর দুবার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সও (২০১৯ ও ২০২০ সালে)।

চেন্নাই সুপার কিংসের হেড কোচ স্টিফেন ফ্লেমিং জানান, দলের সকলেই ফের খেতাব জিততে মুখিয়ে রয়েছেন। বাস্তবের মাটিতে পা রেখেই। তবে কিছুটা নার্ভাসনেসও রয়েছে। দল যেভাবে খেলে এই জায়গায় পৌঁছেছে তাতে খুশি ফ্লেমিং। চেন্নাইকে সমীহ করছেন গুজরাত টাইটান্সের ডিরেক্টর অব ক্রিকেট বিক্রম সোলাঙ্কি।

শক্তির নিরিখে দুই দলের মধ্যে খুব বেশি ফারাক নেই। শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্সকে চূর্ণ করেছে গুজরাত টাইটান্স। চলতি আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারী থেকে সর্বাধিক উইকেটশিকারী, সবই গুজরাত টাইটান্সেই রয়েছেন। গত মঙ্গলবার সিএসকের জয়ের নেপথ্যে ছিল অবশ্য ধোনির মগজাস্ত্র।

দুই দলই উইনিং কম্বিনেশন নিয়ে নামবে বলে মনে করা হচ্ছে। রান তাড়া করার নিরিখে গুজরাত টাইটান্স এবার সিএসকের চেয়ে এগিয়ে। তবে গতকাল প্রথমে ব্যাট করে শুভমান গিলের বিধ্বংসী ব্যাটিং ও মোহিত শর্মার পাঁচ উইকেট নেওয়ার সুবাদে জিতেছে গুজরাত। শিষ্য হার্দিক গুরু ধোনিকে কাল মাত করতে পারেন কিনা সেটা দেখার।

আমেদাবাদে হাই স্কোরিং ম্যাচ হয়। ৮ ম্যাচে প্রথম ইনিংসে গড় স্কোর ১৯৩। প্রথমে ব্যাট করা দল জিতেছে পাঁচটিতে। এবারের আইপিএলে প্রথমে ব্যাট করে জেতার সংখ্যা যেখানে ৪০টি, সেখানে প্রথমে ব্যাট করে দল হেরেছে ৩২টিতে। কালও টস জিতে বড় রান তুলতে চাইবে দুই দলই।

গুজরাত টাইটান্সের সম্ভাব্য একাদশ- শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), বি সাই সুদর্শন, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রশিদ খান, রাহুল তেওয়াটিয়া, নূর আহমেদ, মোহিত শর্মা, মহম্মদ শামি। বোলিংয়ের সময় নামবেন জশ লিটল।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ- ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, শিবম দুবে, অজিঙ্ক রাহানে, মঈন আলি, অম্বাতি রায়ুডু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), দীপক চাহার, তুষার দেশপাণ্ডে, মাহিশ থিকশানা। বোলিংয়ের সময় নামবেন মাথিশা পাথিরানা।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications