IPL 2023: চেন্নাইয়ের সামনে ১৪০ রানের টার্গেট দিল মুম্বই, ওয়াধেরার অর্ধশতরান, দুরন্ত পাথিরানা
আইপিএলের পয়েন্ট তালিকার দুইয়ে উঠে আসতে চেন্নাই সুপার কিংসকে ২০ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তুলতে হবে ১৪০ রান। টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। পাওয়ারপ্লে-র ৬ ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায় আইপিএলের ইতিহাসে সফলতম দল।
নেহাল ওয়াধেরার আইপিএল কেরিয়ারের প্রথম অর্ধশতরানের দৌলতে মুম্বই ইন্ডিয়ান্স তুলল ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান। মাথিশা পাথিরানা দুরন্ত বোলিং করে নিলেন ৩ উইকেট। দীপক চাহার পান ২টি। আইপিএলে ১৬ বার শূন্য রানে আউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছেন রোহিত শর্মা।

১.৫ ভারে ১৩ রানে পড়েছিল প্রথম উইকেট। তুষার দেশপাণ্ডের বলে বোল্ড হন ক্যামেরন গ্রিন, তিনি করেন ৪ বলে ৬ রান। রোহিত শর্মা এদিন ওপেন করতে নামেননি, ঈশান কিষাণের সঙ্গে গ্রিনের জুটি অবশ্য ক্লিক করল না। ২.২ ওভারে ১৩ রানে ঈশান কিষাণ সাজঘরে ফেরেন। তিনি ৯ বলে ৭ রান করে দীপক চাহারের শিকার।

এই ওভারের পঞ্চম বলেই রোহিত শর্মার উইকেটও তুলে নেন চাহার। রোহিত তিন বলে শূন্য রান করলেন। আগের পাঞ্জাব কিংস ম্যাচের মতোই। ২.৫ ওভারে ১৪ রানে তিন উইকেট হারায় মুম্বই। ৬ ওভারের শেষে স্কোর ছিল ৩ উইকেটে ৩৪। ১০.৩ ওভারে পড়ে চতুর্থ উইকেট। ২২ বলে ২৬ রান করে রবীন্দ্র জাদেজার শিকার হন সূর্যকুমার যাদব।

১৭.৩ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের পঞ্চম উইকেটের পতন। আটটি চার ও একটি ছয়ের সাহায্যে ৫১ বলে ৬৪ রান করে মাথিশা পাথিরানার বলে বোল্ড হয়ে যান নেহাল। ১৮.৩ ওভারে ১২৭ রানে ষষ্ঠ উইকেট পড়ে। ৪ বলে ২ রান করে তুষার দেশপাণ্ডের বলে ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন টিম ডেভিড। পরের বলেই আর্শাদ খানের সহজ ক্যাচ ফেলেন শিবম দুবে।
২০তম ওভারের প্রথম বলে আর্শাদের উইকেটটি তুলে নেন মাথিশা পাথিরানা। আর্শাদ ২ বলে ১ রান করে আউট হলে মুম্বইয়ের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৩৪। এই ওভারের চতুর্থ বলে ট্রিস্টান স্টাবসকে ফেরান পাথিরানা। স্টাবস ২১ বলে ২০ রান করে আউট হন দলগত ১৩৭ রানে। দুরন্ত ক্যাচ ধরেন রবীন্দ্র জাদেজা।জোফ্রা আর্চার ২ বলে ৩ ও পীযূষ চাওলা ২ বলে ২ রানে অপরাজিত থাকেন।

মাথিশা পাথিরানা ৪ ওভারে ১৫ রান দিয়ে তিনটি উইকেট নেন, তাঁর বলে চার বা ছয় মারতে পারেননি মুম্বইয়ের ব্যাটাররা। দীপক চাহার ৩ ওভারে ১৮ এবং তুষার দেশপাণ্ডে ৪ ওভারে ২৬ রান দিয়ে দুটি করে উইকেট নেন। তুষার আপাতত সর্বাধিক উইকেটশিকারী হয়ে বেগুনি টুপি পেলেন। রবীন্দ্র জাদেজা ৪ ওভারে ৩৭ রান দিয়ে একটি উইকেট দখল করেন।

মঈন আলি ১ ওভারে ১০ ও মাথিশ থিকশানা ৪ ওভারে ২৮ রান দিয়ে কোনও উইকেট পাননি। চেন্নাই সুপার কিংসের ব্যাটিং লাইন আপের পক্ষে এই রান তোলা কঠিন নয়। সেটা হলে ২০১০ সালের পর চিপকে প্রথমবার মুম্বইকে হারাবে চেন্নাই। ২০১১ থেকে টানা ৬টি ম্যাচে চেন্নাইকে হারিয়েছে মুম্বই। আজ তাই মধুর প্রতিশোধ নেওয়ারও ম্যাচ।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications