IPL 2023: চিপকে টস জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে ব্যাট করতে পাঠাল চেন্নাই সুপার কিংস, একাদশে কারা?
চেন্নাইয়ের চিপকে চলতি আইপিএলের ফিরতি সাক্ষাতে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ে আগের ম্যাচে চেন্নাই সুপার কিংস ১১ বল বাকি থাকতে ৭ উইকেটে জিতেছিল। আবার চিপকে পারস্পরিক দ্বৈরথে মুম্বই ৬-২ ব্যবধানে এগিয়ে মুম্বইয়ের চেয়ে।
১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে চেন্নাই সুপার কিংস রয়েছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে মুম্বই ইন্ডিয়ান্স ষষ্ঠ স্থানে আছে। আজ জিতলে রোহিত শর্মারা উঠে আসবেন দ্বিতীয় স্থানে। টস জিতে মুম্বইকে ব্যাট করতে পাঠিয়েছে চেন্নাই।

চেন্নাইয়ে আজ মেঘলা আকাশ। বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। উইকেটের একদিকের বাউন্ডারি ৬১ মিটার, অপরদিকে ৭০ মিটার। ফলে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনে ব্যাটিং কার্যকরী হতে পারে। সোজা বাউন্ডারি ৭৩ মিটারের। উইকেট ভালো। প্রথমদিকে কিছুটা মন্থর আচরণ করতে পারে। আবহাওয়ার কথা মাথায় রাখলে রান তাড়া করাই সুবিধাজনক, বলছেন বিশেষজ্ঞরা।

চিপকে চলতি আইপিএলে চারটি ম্যাচের দুটিতে জিতেছে প্রথমে ব্যাট করা দল, দুটিতে জয় এসেছে রান তাড়া করে। আজ বৃষ্টির পূর্বাভাস থাকা টস জিতে ব্যাট করার অন্যতম কারণ বলে উল্লেখ করেছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ক্লোজ গেম পেশাদারি মানসিকতা নিয়ে জিততে দলের প্রত্যেককে আরও মনোযোগী হওয়ার আহ্বান ধোনির।
🚨 Toss Update 🚨@ChennaiIPL win the toss and elect to field first against @mipaltan.
— IndianPremierLeague (@IPL) May 6, 2023
Follow the match ▶️ https://t.co/hpXamvn55U #TATAIPL | #CSKvMI pic.twitter.com/ucl96iF7p5
ধোনির কথায়, উইকেট ভালো। ফলে মুম্বই যে লক্ষ্যমাত্রা রাখবে সেই অনুযায়ীই খেলব। প্রত্যেকেই কঠোর পরিশ্রম করছেন। আমরা প্রতিটি ম্যাচে সামগ্রিক উন্নতিই করছি। কিছু ক্ষেত্রে খামতি থাকছে, তবে ফিনিশ ভালো করতে হবে। রোহিত শর্মাও দলের খেলায় খুশি। নিজেদের শক্তি বুঝে যোগ্য প্লেয়ারকে সঠিক জায়গায় রাখাতেই তিনি জোর দিচ্ছেন।
মুম্বই ইন্ডিয়ান্স জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে মুখিয়ে। আইপিএলে ভালো ক্রিকেটারদের মধ্যে থেকে সেরা একাদশ বেছে নেওয়া যে চ্যালেঞ্জিং সে কথা উল্লেখ করেছেন রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্স দলে দুটি পরিবর্তন। কুমার কার্তিকেয়র জায়গায় অভিষেক হচ্ছে রাঘব গোয়েলের। তিলক বর্মার চোট রয়েছে, একাদশে এলেন ট্রিস্টান স্টাবস।

চেন্নাই সুপার কিংস অপরিবর্তিত। দলে রয়েছেন- ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্ক রাহানে, মঈন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), দীপক চাহার, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা, তুষার দেশপাণ্ডে। ইমপ্যাক্ট সাব- অম্বাতি রায়ুডু, মিচেল স্যান্টনার, শুভ্রাংশু সেনাপতি, শাইক রশিদ, আকাশ সিং।
A look at the Playing XIs of the two sides 👌👌
— IndianPremierLeague (@IPL) May 6, 2023
Follow the match ▶️ https://t.co/hpXamvn55U #TATAIPL | #CSKvMI pic.twitter.com/Ss1WcvNV0Y
মুম্বই ইন্ডিয়ান্স- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, নেহাল ওয়াধেরা, টিম ডেভিড, ট্রিস্টান স্টাবস, আর্শাদ খান, জোফ্রা আর্চার, পীযূষ চাওলা, আকাশ মাধওয়াল। ইমপ্যাক্ট সাব- কুমার কার্তিকেয় সিং, রামনদীপ সিং, ডেওয়াল্ড ব্রেভিস, রাঘব গোয়েল, বিষ্ণু বিনোদ।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications