IPL 2023: জাদেজার শটে নিশ্চিত চেন্নাইয়ের পঞ্চম আইপিএল খেতাব, রোহিতকে ছুঁলেন ধোনি

তিন দিন ধরে চলল আইপিএল ফাইনাল! অবশেষে আইপিএলের ষোড়শ সংস্করণের রুদ্ধশ্বাস ফাইনালে বাজিমাত চেন্নাই সুপার কিংসের। শেষ ওভারে চেন্নাই সুপার কিংসের জেতার জন্য দরকার ছিল ১৩ রান। গত মরশুমের নেট বোলার মোহিত শর্মার হাতে বল তুলে দেন গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া।

প্রথম বলে রান নিতে পারেননি শিবম দুবে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে আসে এক রান করে। ২ বলে প্রয়োজন দাঁড়ায় ১০। পঞ্চম বলে ছক্কা হাঁকান রবীন্দ্র জাদেজা। শেষ বলে চার রান দরকার হয়ে পড়ে। শেয বলে দুরন্ত জয় এনে দেন রবীন্দ্র জাদেজা।

মোহিত জাদেজা

চেন্নাই সুপার কিংসের ওপেনিং জুটিতে ওঠে ৬.৩ ওভারে ৭৪ রান। সপ্তম ওভারের তৃতীয় ও ষষ্ঠ বলে ঋতুরাজ গায়কোয়াড় (১৬ বলে ২৬) ও ডেভন কনওয়ের (২৫ বলে ৪৭) উইকেট তুলে নিয়ে ধাক্কা দিয়েছিলেন মূর আহমেদ। সিএসকের তৃতীয় উইকেট পড়ে ১০.৫ ওভারে ১১৭ রানে। অজিঙ্ক রাহানে ২টি করে চার ও ছয়ের সাহায্য়ে ১৩ বলে ২৭ করেন।

রবীন্দ্র জাদেজা

রাহানের উইকেটটি তুলে নেন মোহিত শর্মা। এরপর শিবম দুবে ও অম্বাতি রায়ুডু দলকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। কেরিয়ারের শেষ ম্যাচ খেললেন রায়ুডু। শেষ চার ওভারে দরকার ছিল ৫৪ রান। ১২তম ওভারে রশিদ খানের শেষ দুটি বলে ছক্কা হাঁকান শিবম দুবে। সমীকরণ দাঁড়ায় ৩ ওভারে ৩৮ রান দরকার।

ত্রয়োদশ ওভারে প্রথম ও তৃতীয় বলে ছক্কা ও দ্বিতীয় বলে চার মারেন রায়ুডু। এতে সমীকরণ এসে দাঁড়ায় ১৫ বলে ২২ রান প্রয়োজন। ১২.৪ ওভারে ১৪৯ রানে পড়়ে চতুর্থ উইকেট। মোহিতের বলে তাঁর হাতে ক্যাচ দিয়ে ফেরেন রায়ুডু। ১টি চার ও ২টি ছয়ের সাহায্যে তিনি করেন ৮ বলে ১৯।

ধোনি জাদেজা

রায়ুডু আউট হওয়ায় সিএসকের দরকার ছিল ১৪ বলে ২২। ব্যাট করতে নেমে প্রথম বলেই মোহিতের শিকার হন ধোনি। তিনি গোল্ডেন ডাক নিয়ে ফিরলেন সম্ভবত কেরিয়ারের শেষ ইনিংসে। কেন না, ধোনি পরবর্তী আইপিএল খেলবেন কিনা তার নিশ্চয়তা নেই।

১৩ বলে ২২ রান দরকার এই সময় শিবম দুবের সঙ্গী হন রবীন্দ্র জাদেজা। শেষ ২ ওভারে প্রয়োজন ছিল ২১। ১৪তম ওভারে মহম্মদ শামি ৮ রান দেন। রবীন্দ্র জাদেজা একটি করে ছয় ও চারের সাহায্যে ৬ বলে ১৫ রানে অপরাজিত থাকলেন। সিএসকের জয়ে অবদান রাখলেন দুবেও। তিনি ২টি ছয়ের সাহায্যে ২১ বলে ৩২ রানে অপরাজিত থাকেন।

মোহিত শর্মা ৩ ওভারে ৩৬ রান দিয়ে তিনটি উইকেট নিলেন। নূর আহমেদ ৩ ওভারে ১৭ রান দিয়ে নেন ২ উইকেট। চেন্নাই সুপার কিংস পঞ্চমবার আইপিএল খেতাব জিতে মুম্বই ইন্ডিয়ান্সের সর্বাধিক খেতাব জয়ের নজির স্পর্শ করল। হার্দিক পাণ্ডিয়া এই প্রথম আইপিএল ফাইনালে হারলেন।

গুজরাত টাইটান্স

আইপিএলে খেতাব দখলে রাখার কীর্তি গড়েছে সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স। সেই তালিকায় নাম তুলতে পারল না গুজরাত।

এদিন টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন সিএসকে অধিনায়ক ধোনি। সাই সুদর্শনের ৯৬, ঋদ্ধিমান সাহার ৫৪, শুভমান গিলের ৩৯ ও হার্দিক পাণ্ডিয়ার অপরাজিত ২১ রানে ভর করে ২০ ওভারে ৪ উইকেটে ২১৪ রান তোলে গুজরাত টাইটান্স। মাথিশা পাথিরানা ২টি এবং দীপক চাহার ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট নেন।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+