IPL 2023: মুম্বইকে হারিয়েও চেন্নাইকে সরাতে পারল না গুজরাত, পয়েন্ট তালিকার কোথায় কে?
আইপিএলে লিগ পর্যায়ে প্রতিটি দলই ১৪টি করে ম্যাচ খেলবে। আজ অবধি সব কটি দলেরই সাতটি করে ম্যাচ খেলা হয়ে গেল। ফলে বলাই যায় আইপিএলের প্রথমার্ধ শেষ। দ্বিতীয়ার্ধই ঠিক করে দেবে কোন দল প্লে-অফে যেতে পারবে।
চেন্নাই সুপার কিংসের পর চলতি আইপিএলে দ্বিতীয় দল হিসেবে ১০ পয়েন্ট আদায় করে ফেলল গুজরাত টাইটান্স। মুম্বই ইন্ডিয়ান্সকে ৫৫ রানে হারালেন হার্দিক পাণ্ডিয়ারা। তবে পয়েন্ট তালিকার শীর্ষস্থান চেন্নাই সুপার কিংসের দখলেই থাকল।

চেন্নাই সুপার কিংসকে প্রথম ম্য়াচে হারিয়েছিল গুজরাত টাইটান্স। কেকেআরকে ইডেনে হারিয়ে প্রথম দল হিসেবে এবার ১০ পয়েন্ট নিশ্চিত করে ফেলেছিল চেন্নাই সুপার কিংস। গুজরাত টাইটান্সের ঝুলিতেও ১০ পয়েন্ট। সিএসকের নেট রান রেট ০.৬৬২। গুজরাতের দাঁড়াল ০.৫৮০। এই নেট রান রেটের কারণেই একে চেন্নাই, দুইয়ে গুজরাত।
চারটি দল এখনও অবধি ৮ পয়েন্ট করে পেয়েছে। গুজরাত দুইয়ে উঠে আসায় তিনে নেমে গেল রাজস্থান রয়্যালস (নেট রান রেট ০.৮৪৪)। লখনউ সুপার জায়ান্টস চলে গেল চারে, লখনউয়ের নেট রান রেট ০.৫৪৭। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রয়েছে পাঁচে, নেট রান রেট মাইনাস (-) ০.০০৮। পাঞ্জাব কিংস রয়েছে ষষ্ঠ স্থানে, নেট রান রেট মাইনাস (-) ০.১৬২।

গুজরাতের কাছে সাত নম্বরে রইল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার দলের নেট রান রেট মাইনাস (-) ০.৬২০। হারের জন্য ডেথ ওভারের বোলিংয়ের দিকে আঙুল তুলেছেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা।

তিনটি দল চার পয়েন্ট নিয়ে রয়েছে আট থেকে দশে। কেকেআর রয়েছে আট নম্বরে, নেট রান রেট মাইনাস (-) ০.১৮৬, সানরাইজার্স হায়দরাবাদ রয়েছে নবম স্থানে, নেট রান রেট মাইনাস (-) ০.৭২৫। সবার শেষে দিল্লি ক্যাপিটালস। শেষ দুটি ম্যাচ জেতায় তাদেরও রয়েছে চার পয়েন্ট, নেট রান রেট মাইনাস (-) ০.৯৬১। ফলে প্লে-অফের লড়াই জমজমাটই হতে চলেছে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications