IPL 2023: মুম্বই ইন্ডিয়ান্সের শক্তিবৃদ্ধি, ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটার রোহিতদের শিবিরে
আইপিএলের ১ হাজারতম ম্যাচে আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। তার আগে শক্তি বাড়াল রোহিত শর্মার দল। যদিও ইংল্যান্ডের টি ২০ বিশ্বকাপজয়ী দলের সদস্যকে আজ খেলতে দেখা যাবে কিনা তা স্পষ্ট নয়।
চোট সারিয়ে আজ মুম্বই ইন্ডিয়ান্সের একাদশে ফেরার কথা জোফ্রা আর্চারের। তাঁরই দেশের ক্রিস জর্ডনকে এবার দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। চলতি আইপিএলের বাকি ম্যাচগুলির জন্যই পরিবর্ত ক্রিকেটার হিসেবে তাঁকে দলে নেওয়া হয়েছে।

অবশ্য জর্ডন কার স্থলাভিষিক্ত হলেন তা এখনও জানা যায়নি। সরকারিভাবে এখনও আইপিএল কর্তৃপক্ষের তরফেও কিছু জানানো হয়নি। তবে ইএসপিএন-ক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ ইতিমধ্যেই মুম্বই ইন্ডিয়ান্সের শিবিরে জর্ডন যোগ দিয়েছেন। নিলামে জর্ডনের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। তিনি অবিক্রিত ছিলেন।
আইপিএলে গত বছর চেন্নাই সুপার কিংসে ছিলেন জর্ডন। ৪ ম্যাচে দুটি উইকেট পেয়েছিলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সানরাইজার্স হায়দরাবাদ, কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমানে পাঞ্জাব কিংস) দলের হয়েও খেলেছেন। ৩৪ বছরের জর্ডন আইপিএলে ২৮টি ইনিংসে ২৭টি উইকেট পেয়েছেন। গড় ৩০.৮৫, ইকনমি ৯.৩২।

জসপ্রীত বুমরাহ না থাকায় মুম্বই ইন্ডিয়ান্সের পেস বোলিং আক্রমণ বেশ দুর্বল দেখাচ্ছে। ঝাই রিচার্ডসন ছিটকে গিয়েছেন। জোফ্রা আর্চার ফিটনেসজনিত সমস্যায় বেশিরভাগ ম্যাচেই খেলতে পারেননি। রিচার্ডসনের জায়গায় রাইলি মেয়ারডিথকে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে জর্ডন কার জায়গায় পরিবর্ত হিসেবে ঢুকলেন তা স্পষ্ট নয়।
জর্ডন সংযুক্ত আরব আমিরশাহীতে হওয়া আইএল টি ২০-তে চ্যাম্পিয়ন গালফ জায়ান্টস দলে ছিলেন। তিনি সর্বাধিক উইকেটশিকারী হন। ১০টি ইনিংসে তিনি ২০টি উইকেট দখল করেন। গড় ১৩.৮০। গত মাসে বাংলাদেশে তিনটি টি ২০ আন্তর্জাতিকও খেলেছেন জর্ডন।

ক্রিস জর্ডন ৩০২টি টি ২০ ম্যাচ খেলেছেন। ৩১৫টি উইকেট রয়েছে। পাঁচবার ইনিংসে চার উইকেট নিয়েছেন। ১টি অর্ধশতরান-সহ ১৫৮৮ রান করেছেন। ইংল্যান্ডের হয়ে ৮৭টি টি ২০ আন্তর্জাতিকে ৯৬টি উইকেট রয়েছে, ৪৩২ রান করেছেন। ইংল্যান্ডের হয়ে ৮টি টেস্টে ২১টি এবং ৩৫টি একদিনের আন্তর্জাতিকে ৪৬টি উইকেট নিয়েছেন জর্ডন।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications