আইপিএলে দাদা আউট হতেই নাচতে হয়েছিল চিয়ারলিডার বোনকে! জানুন বেতন ও বাছাই পদ্ধতি

আইপিএলের সঙ্গেই ভারতীয় ক্রিকেট দেখেছিল চিয়ারলিডার। বিতর্কিত নানা অধ্যায় পেরিয়ে চিয়ারলিডার এখন আইপিএলে মাস্ট। ব্যাটাররা চার, ছক্কা মারতে কিংবা কোনও উইকেট পড়লেই মিউজিক বেজে ওঠে। শুরু চিয়ারলিডারদের নাচ।

দর্শকরাও উপভোগ করেন গোটা বিষয়। দুই দলের চিয়ারলিডারদের জন্যই মাঠের ধারে ছোট স্টেজ করা থাকে। সেখানেই তাঁদের নাচতে দেখা যায় গান বা সুরের তালে। এমনও হয়েছে দাদা আইপিএলে খেলছেন, বোন প্রতিপক্ষ দলের চিয়ারলিডার!

চিয়ারলিডার আইপিএলের আসরে

অনেকেরই মনে প্রশ্ন হতে পারে চিয়ারলিডারদের কীভাবে বাছাই করা হয়? তাঁদের বেতন কত? আইপিএলের প্রথমদিকে কেকেআর যে চিয়ারলিডারদের বাছাই করেছিল তাতে বাঙালি মেয়েও সুযোগ পেয়েছিলেন। চিয়ারলিডারের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত হতে হয়। বেতনও আকাশছোঁয়া।

একটি জনপ্রিয় ওয়েবসাইটের দাবি, প্রতিটি ম্যাচের জন্য চিয়ারলিডাররা প্রত্যেকে ১৭ থেকে ১৭ হাজার টাকা করে পান। সেই সঙ্গে থাকে বোনাস। খাওয়া-দাওয়ার খরচও আলাদা দেওয়া হয়। এ ছাড়া দল জিতলে চিয়ারলিডাররাও আর্থিকভাবে লাভবান হয়ে থাকেন। পাঁচতারা হোটেলে তাঁদের রাখা হয়। সবরকম সুযোগ-সুবিধা ভোগ করেন চিয়ারলিডাররা।

চিয়ারলিডার

চিয়ারলিডারদের বাছাইয়ের সময় নাচের দক্ষতার পাশাপাশি মডেলিংয়ের গুণ, দর্শকদের সামনে পারফর্ম করতে তাঁরা কতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন এ সব দেখা হয়। একা নাচেন না চিয়ারলিডাররা। ফলে গ্রুপের সঙ্গে বোঝাপড়া যাতে ভালো থাকে সেটাও বাধ্যতামূলক। লিখিত পরীক্ষার পর ইন্টারভিউ নেওয়া হয়।

ফলে নাচ, মডেলিং, পারফরম্যান্স, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মতো একের পর এক ধাপ পেরিয়ে চিয়ারলিডার হিসেবে সুযোগ মেলে আইপিএলে। চিয়ারলিডারদের আকর্ষণীয় পোশাক পরানো হয়। রক্ষা করা হয় শালীনতা। সেই সঙ্গে কখনও কখনও কোনও শহরের সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাক পরেও চিয়ারলিডারদের পারফর্ম করতে হয়।

আইপিএল চিয়ারলিডার

২০০৯ সালে আইপিএল হয়েছিল দক্ষিণ আফ্রিকাতে। তখন জ্যাক কালিস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক কালিস পরে কেকেআরে খেলেন, কোচের দায়িত্ব সামলেছেন। আইপিএলে তিনিই একমাত্র ক্রিকেটার যাঁর বোন আইপিএলের আসরে ছিলেন চিয়ারলিডার হিসেবে।

চেন্নাই সুপার কিংসের চিয়ারলিডার ছিলেন জ্যাক কালিসের বোন জ্যানিন। চেন্নাই বনাম বেঙ্গালুরু ম্যাচে কালিস আউট হওয়ার পর নাচতে হয়েছিল জ্যানিনকে। যদিও বিষয়টি স্পোর্টিংলি নেন কালিস। বোনের নাচের দক্ষতার প্রশংসাও করেন। আদরের ছোট বোন জ্যানিনকে অন্যতম সেরা ফিজিওথেরাপিস্ট বলে থাকেন কালিস। সাইক্লিংয়েও নামডাক রয়েছে কালিসের বোনের।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+