IPL 2023: বাটলার-যশস্বীর অর্ধশতরান, হেটমায়ার হিট! রাজস্থানকে হারাতে দিল্লির চাই ২০০

আইপিএলে প্রথম জয় ছিনিয়ে নিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসকে তুলতে হবে রান। আজ গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান তুলেছে রাজস্থান।

আঙুলের চোটের কারণে অনিশ্চয়তা ছিল জস বাটলারের খেলা নিয়ে। তিনিই এদিন রাজস্থান রয়্যালসের হয়ে সর্বাধিক রান করলেন। তাঁর সঙ্গেই দুরন্ত অর্ধশতরান উপহার দিলেন অপর ওপেনার যশস্বী জয়ওয়াল।

জস বাটলার ও যশস্বী জয়সওয়াল

প্রথম থেকেই আগ্রাসী ব্যাটিং শুরু করেন রাজস্থান রয়্যালসের দুই ওপেনার। প্রথম ওভারটি করতে গিয়ে ২০ রান দেন খলিল আহমেদ। পাঁচটি চার মারেন যশস্বী। পরের ওভারটি করেন আনরিখ নরকিয়া। এই ওভারে বাটলার তিনটি চার মারেন। ২ ওভারে রাজস্থান তোলে ৩২, ১২ বলে ৮টি চার।

পাওয়ারপ্লে-র ৬ ওভারের শেষে রাজস্থানের স্কোর ছিল বিনা উইকেটে ৬৮। চার ওভারে ৫০ রান ওঠে। ১০০ রান আসে ৯.১ ওভারে। ৮.৩ ওভারে ওপেনিং জুটি ভাঙেন মুকেশ কুমার। বাংলার পেসারের আইপিএলে এটিই প্রথম উইকেট। ১১টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৩১ বলে ৬০ রান করেন যশস্বী। অধিনায়ক সঞ্জু স্যামসন ৪ বলে ০ রানে কুলদীপ যাদবের শিকার হন।

Yashasvi Jaiswal

শেন ওয়ার্ন, স্টুয়ার্ট বিনির পর তিনিই প্রথম রাজস্থান রয়্যালসের হয়ে সপ্তমবার শূন্য রানে আউট হলেন। রিয়ান পরাগ ১১ বলে ৭ রান করে রভম্যান পাওয়েলের বলে বোল্ড হন। ৯.৩ ওভারে ১০৩ রানে দ্বিতীয়, ১৩.৫ ওভারে ১২৬ রানে তৃতীয় উইকেট হারায় রয়্যালস। ১৮.৩ ওভারে দলের ১৭৫ রানে আউট হন বাটলার।

যশস্বী অর্ধশতরান পূর্ণ করেছিলেন ২৫ বলে। বাটলারের লাগে ৩২টি বল। ১১টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৫১ বলে ৭৯ রান করে তিনিও মুকেশ কুমারের বোলিংয়ে তাঁর হাতেই ক্যাচ দিয়ে ফেরেন। ১৬.৩ ওভারে ১৫০ রানে পৌঁছয় রাজস্থান। শিমরন হেটমায়ারের ঝোড়ো ব্যাটিংয়ে শেষ অবধি দুশোর কাছে পৌঁছে যায় সঞ্জুর দল।

jos buttler

১টি চার ও চারটি ছয়ের সাহায্যে শিমরন হেটমায়ার ২১ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। একটি ছয়ের সাহায্যে ধ্রুব জুরেল অপরাজিত থাকেন ৩ বলে ৮ রানে। জস বাটলার গতবারের আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছিলেন। আজ তিনি ফের দখলে নিলেন কমলা টুপি।

nukesh kumar

মুকেশ কুমার এদিন দিল্লির সফলতম বোলার। বাংলার এই পেসার এদিন রাজস্থান রয়্যালসের দুই ওপেনারকে আউট করেন। চার ওভারে ৩৬ রান দিয়ে মুকেশ ২টি উইকেট নেন। কুলদীপ যাদব ৪ ওভারে ৩১ রান দিয়ে এবং মিচেল মার্শের পরিবর্তে আসা রভম্যান পাওয়েল ২ ওভারে ১৮ রানের বিনিময়ে একটি করে উইকেট দখল করেন। অক্ষর প্যাটেল ৪ ওভারে ৩৮, আনরিখ নরকিয়া ৪ ওভারে ৪৪ ও খলিল আহমেদ ২ ওভারে ৩১ রান দিয়ে কোনও উইকেট পাননি।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+