পন্থের জার্সি ডাগ আউটে রাখতে পারবে না দিল্লি ক্যাপিটালস

ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে গোটা আইপিএল থেকে ছিটকে গিয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। কিন্তু দিল্লি দলের সঙ্গে না থেকেও প্রবলভাবেই রয়েছেন পন্থ। আইপিএলের প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাঠে আসতে পারেননি দিল্লি দলের 'আইকন ক্রিকেটার'। কিন্তু মাঠে সশরীর উপস্থিত না থাকলেও ডাগ আউটে তার উপস্থিতি জানান দিয়েছিলেন সতীর্থরা।

ঋষভ পন্থের ব্যবহৃত ১৭ নম্বর জার্সি ডাগআউটের মাথায় টাঙিয়ে রেখেছিল দিল্লি ক্যাপিটালস দল। কিন্তু পন্থের জার্সি ঝুলিয়ে রাখার বিষয়টি একেবারেই পছন্দ নয় ভারতীয় ক্রিকেট বোর্ডের । বিসিসিআই খুব একটা খুশি নয়, দিল্লি দলের এই উদ্যেগে ।তাই আগামী ম্যাচ গুলিতে ঋষভ পন্থের জার্সি ডাগ আউটে টাঙিয়ে রাখার উপর নিষেধাজ্ঞার জারি করেছে বিসিসিআই।

পন্থের জার্সি ডাগ আউটে রাখতে পারবে না দিল্লি ক্যাপিটালস

আইপিএল গভর্নিং কাউন্সিল সূত্রে জানা গিয়েছে , 'এই ধরনের সৌজন্য দেখানো হয় মূলত কোন ক্রিকেটার অবসরের পর বা কোন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলে। কিন্তু পন্থের সঙ্গে এই দুটোর কোনওটাই ঘটেনি। দুর্ঘটনা এবং অস্ত্রপচারের পর ভারতীয় দলের তারকা উইকেট রক্ষক খুব দ্রুত সুস্থ হয়ে উঠছেন। বিগত এক মাসে হাঁটাচলাও শুরু করেছেন ।

তাই বিসিসিআইয়ের পক্ষ থেকে ঋষভের প্রতি দিল্লি ফ্রা্ঞ্চাইজিকে এই ধরনের সৌজন্য দেখানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।' দিল্লি দলের হেড কোচ রিকি পন্টিংয়ের উদ্যোগে মূলত দলের অনুপস্থিত অধিনায়কের জার্সি ডাগ আউটের চূড়ায় টাঙিয়ে রাখা হয়।টিম স্পিরিটের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেন পন্টিং।

তবে আজ ঋষভের কোন জার্সি নয় সরাসরি মাঠে উপস্থিত থাকবেন রুরকির তরুণ তুর্কি। দিল্লি শিবির সুত্রের খবর, গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে মাঠে উপস্থিত থাকবেন পন্থ । আইপিএলের প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হারতে হয়েছে দাদার দলকে । এই পরিস্থিতিতে শক্তিশালী গুজরাটের বিরুদ্ধে ম্যাচের আগে দলকে চাপমুক্ত রাখার কাজটা করছেন দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। দ্বিতীয় ম্যাচে জয় ফিরতে মরিয়া দিল্লি।

এই ম্যাচে টিম কম্বিনেশনে বেশ কিছু বদল করতে পারেন সৌরভ পন্টিং জুটি। ব্যাটিং অর্ডারে উপরের দিকে খেলানো হবে সহ অধিনায়ক অক্ষর প্যাটেলকে । ম্যাচের আগে দিন সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন , ' অক্ষরের ব্যাটিংয়ের উন্নতি হয়েছে। তাকে উপরের দিকে খেলানো হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন উইকেটে ভালো ব্যাটিং করেছেন অক্ষর। দিল্লির ক্যাপিটালসের হয়ে ও রান পাবে বলে আশা রাখছি।' প্রথম ম্যাচে লজ্জা জন্য হারের পর দ্বিতীয় ম্যাচে পন্থের উপস্থিতিতে বাড়তি কোন মোটিভেশন পায় কিনা দিল্লি ক্যাপিটালস সেটাই দেখার।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+