IPL 2023: অক্ষর প্যাটেল সাফল্যের কৃতিত্ব দিচ্ছেন কোন নারীকে? গাভাসকর দিল্লির নয়া অধিনায়ক চান

আইপিএলে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল দিল্লি ক্যাপিটালস। পাঁচটি ম্যাচে হারার পর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম জয়ের স্বাদ পায় ডেভিড ওয়ার্নারের দল। গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রেখেছে।

দিল্লি ক্যাপিটালসের সহ অধিনায়ক আরও একবার ব্যাটে-বলে অবদান রেখে দলকে জিতিয়ে ম্যাচের সেরা হলেন। তারপরই সতীর্থ মুকেশ কুমারের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সাফল্যের কৃতিত্ব দিলেন এক নারীকেই।

অক্ষর প্যাটেল

দিল্লি ক্যাপিটালসের হয়ে অধিনায়ক ডেভিড ওয়ার্নার চারটি অর্ধশতরান-সহ ৭ ম্যাচে ৩০৬ রান করেছেন। তাঁর পরেই রয়েছেন অক্ষর প্যাটেল। ৭ ম্যাচে অক্ষর প্যাটেলের রান ১৮২, একটি হাফ সেঞ্চুরি। ওয়ার্নারের স্ট্রাইক রেট ১১৯.৫৩, অক্ষরের ১৩৫.৮২। ওয়ার্নার ৪৪টি চার ও একটি ছয় মেরেছেন। অক্ষর ১৫টি চার ও ৯টি ছয় হাঁকিয়েছেন।

দিল্লি ক্যাপিটালসের বোলারদের মধ্যে কুলদীপ যাদব ৭ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন। অক্ষরের ঝুলিতে এসেছে ৬টি উইকেট। সেরা বোলিং ১৩ রানে ২ উইকেট। গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩৪ বলে ৩৪ রান করার পাশাপাশি ৪ ওভারে ২১ রান খরচ করে ময়াঙ্ক আগরওয়াল ও এইডেন মার্করামের উইকেট নেন।

দিল্লি ক্যাপিটালস

সুনীল গাভাসকর স্টার স্পোর্টসে বলেন, আমি মনে করি দিল্লি ক্যাপিটালসের উচিত অক্ষরকে অধিনায়ক করা। সৎ ক্রিকেটার। ছন্দে আছেন। অক্ষর অধিনায়ক হলে এবং ভালো খেলতে পারলে তাতে ভারতীয় ক্রিকেটও উপকৃত হবে। উল্লেখ্য, ঋষভ পন্থ এবারের আইপিএল থেকে ছিটকে যাওয়ায় ওয়ার্নারকে অধিনায়ক ও অক্ষরকে সহ অধিনায়ক করা হয়।

অক্ষরকে আইপিএলের ওয়েবসাইটের হয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে মুকেশ কুমার মজা করে জানতে চান, কী খেয়ে খেলতে নামায় পরপর সাফল্য? এর পিছনে কি লেডি লাক? অক্ষরের সরস জবাব, লেডিলাক তো অবশ্যই। আমার ডায়েট চার্ট তো সকলেরই জানা। স্ত্রী ডায়েটিশিয়ান, ফলে লেডিলাক রয়েছেই। উল্লেখ্য, অক্ষরের স্ত্রী মেহা পেশায় ডায়েটিশিয়ান।

অক্ষর প্যাটেলের ব্যাটিং

অক্ষর বিয়ের পর বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারটি টেস্টে ২৬৪ রান করেছিলেন। বিরাট কোহলির পর ভারতীয় দলের দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী হন। অক্ষর জানান, এবার দিল্লি ক্যাপিটালসের হয়ে সাফল্যের পিছনে গচ আন্তর্জাতিক মরশুম থেকে পাওয়া আত্মবিশ্বাস অবশ্যই ফ্যাক্টর।

অক্ষরের কথায়, গত এক বছরে যেভাবে টেস্ট, টি ২০-তে ব্যাট করেছি তাতে ব্যাটিং দক্ষতার বিষয়ে আত্মবিশ্বাস রয়েছে। সেটাই ধরে রাখছি। যখন সবকিছু ভালো চলে, তখন ধারাবাহিকতা বজায় রাখাটাই গুরুত্বপূর্ণ। এই ফর্ম ধরে রাখাই লক্ষ্য। অক্ষরের প্রশংসা করেছেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ডেভিড ওয়ার্নারও।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+