IPL 2023: জনি বেয়ারস্টোর বিকল্প ম্যাথু শর্ট, অস্ট্রেলিয়ার বিধ্বংসী টি ২০ ব্যাটারকে নিয়ে চমক পাঞ্জাব কিংসের
জনি বেয়ারস্টো যে আইপিএলে খেলতে পারবেন না তা জানা গিয়েছিল আগেই। আজ সরকারিভাবে পাঞ্জাব কিংসের তরফে সে কথা জানানো হয়েছে। জানা গিয়েছে, বিসিসিআইয়ের তরফে পরিবর্ত ক্রিকেটার চূড়ান্ত করার বার্তা আজই পেয়েছেন পাঞ্জাব কিংসের কর্তারা। আর দেরি না করে বেয়ারস্টোর বিকল্পের নামও জানিয়ে দেওয়া হলো।

বেয়ারস্টো গত বছর পায়ে গুরুতর চোট পেয়েছিলেন। অস্ত্রোপচারের পর ট্রেনিং ও প্র্যাকটিস শুরু করেছেন। অ্যাশেজের দলে থাকার লক্ষ্যে তিনি কাউন্টি ক্রিকেট খেলবেন। ইয়র্কশায়ারের নেটে অনুশীলন করছেন বেয়ারস্টো। কাউন্টির ডিভিশন ২-এর খেলা শুরু হবে মে মাসে। তাতে বেয়ারস্টো খেলবেন। আইপিএলের আগে তিনি পুরো ফিট না হবেন না। সে কারণেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
🚨 IMPORTANT UPDATE 🚨
— Punjab Kings (@PunjabKingsIPL) March 25, 2023
We regret to inform you that Jonny Bairstow will not be a part of the IPL this season because of his injury. We wish him the best and look forward to seeing him next season.
We are pleased to welcome Matthew Short as his replacement.
#PunjabKings pic.twitter.com/NnUMjCe8jV
বেয়ারস্টোর ফিটনেসের বিষয়ে সর্বক্ষণ খোঁজ রাখছিল পাঞ্জাব কিংস, বিসিসিআইয়ের মাধ্যমে। বিসিসিআই যাবতীয় তথ্য সংগ্রহ করছিল ইংল্য়ান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের কাছ থেকে। বেয়ারস্টোর আইপিএল খেলতে না পারার বিষয়টি সরকারিভাবে জানার পরই সে বিষয়ে পাঞ্জাব কিংস ম্যানেজমেন্টকে অবগত করে দেওয়া হয়। বেয়ারস্টোর পরিবর্তে পাঞ্জাব কিংস নিল ম্যাথু শর্টকে। যিনি অস্ট্রেলিয়ার হয়ে এখনও খেলেননি।
What a run chase by Adelaide strikers, Captain Matthew short smashed 100*(59) in 230 successful run chase in BBL - Incredible. pic.twitter.com/k2d83eKda5
— CricketMAN2 (@ImTanujSingh) January 5, 2023
ম্যাথু শর্ট অবশ্য অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে পরিচিত নাম। এই প্রথম আইপিএলে খেলবেন। তবে বিগ ব্যাশ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। অ্যাডিলেড স্ট্রাইকারসের হয়ে তিনি বিগ ব্যাশের সর্বশেষ সংস্করণে দ্বিতীয় রান সংগ্রহকারী হয়েছিলেন। ৩৫.২৩ গড় ও ১৪৪.৪৭ স্ট্রাইক রেট রেখে শর্ট ৪৫৮ রান করেন। হোবার্ট হারিকেন্সের বিরুদ্ধে ২৩০ রানের টার্গেট তাড়া করতে নেমে তিনি ৫৯ বলে ১০০ রানে অপরাজিতও ছিলেন।
পাওয়ারপ্লে-তে ২৭ বছরের ম্যাথু শর্টের অফ স্পিন বোলিংও বেশ কার্যকরী। বিগ ব্যাশে তিনি ৭.১৩ ইকনমি রেখে ১১টি উইকেট দখল করেন। প্রথম শ্রেণির ক্রিকেট ও লিস্ট এ মিলিয়ে তাঁর চারটি শতরানও রয়েছে। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে তিনি ভিক্টোরিয়ার হয়ে খেলেন। শর্টের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই। ভারতেও খেলার অভিজ্ঞতা নেই। ফলে বেয়ারস্টোর না থাকা পাঞ্জাবের স্ট্র্যাটেজিতে ধাক্কা দেবেই। গত আইপিএলে বেয়ারস্টো দুটি অর্ধশতরান-সহ পাঞ্জাব কিংসের হয়ে ১১ ইনিংসে ২৫৩ রান করেছিলেন। গড় ছিল ২৩, স্ট্রাইক রেট ১৪৪.৫৭। শর্ট ৬৭টি টি ২০ ম্যাচে ৬৪টি ইনিংসে ১৪০৯ রান করেছেন, একটি শতরান ও সাতটি অর্ধশতরান রয়েছে। টি ২০-তে তিনি ২২টি উইকেট নিয়েছেন। সেরা বোলিং ১৪ রানের বিনিময়ে তিন উইকেট।












Click it and Unblock the Notifications