IPL Decacorn: নিলামের আগেই আইপিএলের মুকুটে নয়া পালক, মিনি অকশন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানুন
আইপিএলের মিনি অকশনের আসর বসছে কোচিতে। ১০টি দল সর্বাধিক ৮৭ জন ক্রিকেটারকে নিতে পারবে। তাঁদের মধ্যে সর্বাধিক ৩০ জন বিদেশিকে নেওয়া যাবে। ২০০৮ সালে শুরু হয়েছিল আইপিএল। এবারের মিনি অকশনের আগে সেই আইপিএলের মুকুটে যোগ হয়েছে নয়া পালক।

কনসাল্টিং ও অ্যাডভাইসরি প্ল্যাটফর্ম ডি অ্যান্ড পি অ্যাডভাইসরির রিপোর্ট বলছে, আইপিএল এখন ডেকাকর্নে উন্নীত হয়েছে। ২০২০ সালে আইপিএলের যা বাজারমূল্য ছিল তা ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২২ সালেই পৌঁছে গিয়েছে ১০.৯ বিলিয়ন মার্কিন ডলারে। কোনও কিছুর বাজারমূল্য ১০ বিলিয়ন ডলার পেরোলেই তা Decacorn-এ উন্নীত হয়। এই রিপোর্ট অনুযায়ী, আইপিএল বিশ্বের প্রথম কোনও ক্রীড়া লিগ যা ডেকাকর্নের তকমা পেল। আইপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলির বিজনেস ভ্যালু মিলিয়েই এই ভ্যালুয়েশনের প্রক্রিয়া চলে।
রিপোর্টে উল্লেখ, হটস্টারে গত বছর আইপিএল দেখেছিলেন ১ কোটি ক্রিকেটপ্রেমী, সেই সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৩০ লক্ষ। আইপিএলের দ্বাদশ সংস্করণের ডিজিটাল ভিউয়ারশিপ ছিল ১ কোটি ৮৬ লক্ষ, যা সর্বকালীন রেকর্ড। যে সংস্থাটি রিপোর্ট প্রকাশ করেছে তার অন্যতম কর্তা পীযূষ পট্টনায়ক জানান, আইপিএলের ইকোসিস্টেমের বাজারমূল্য ৮৭ হাজার কোটি টাকা। যা ডলারের হিসেবে ১০.৯ বিলিয়ন মার্কিন ডলার। আইপিএল চালু হওয়ার ১৫ বছর পূর্ণ হওয়ার আগেই এই লিগ ডেকাকর্নের তকমা পেল। আইপিএলের জনপ্রিয়তার প্রমাণ মেলে ২০২৩ থেকে ২০২৭ সাল অবধি এর সম্প্রচার স্বত্ত্ব রেকর্ড পরিমাণ দরে বিক্রি হওয়ায়। আইপিএলের প্রতি ম্যাচের ব্রডকাস্টিং ফি ১২ মিলিয়ন মার্কিন ডলার। এ ক্ষেত্রে আইপিএলের চেয়ে বিশ্বের ক্রীড়া প্রতিযোগিতাগুলির মধ্যে এগিয়ে একমাত্র ন্যাশনাল ফুটবল লিগ বা এনএফএল (১৭ মিলিয়ন মার্কিন ডলার)।
𝐆𝐞𝐭𝐭𝐢𝐧𝐠 𝐀𝐮𝐜𝐭𝐢𝐨𝐧 𝐑𝐞𝐚𝐝𝐲 👌💰
— IndianPremierLeague (@IPL) December 22, 2022
Less than 24 hours to go for #TATAIPLAuction 2023 ⏳ pic.twitter.com/LHFPaUbxoR
আইপিএলের নিলামের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কোচির গ্র্যান্ড হায়াত হোটেলে। বলগাট্টি আইল্যান্ডের এই বিলাসবহুল হোটেলের দুটি ফ্লোর বুক করা হয়েছে আইপিএল নিলামের জন্য। আজ সেখানে হচ্ছে মক অকশন। স্টার স্পোর্টস ও জিও সিনেমা অ্যাপে হবে সরাসরি সম্প্রচার। বেলা আড়াইটে থেকে নিলাম প্রক্রিয়া শুরু হবে। এক ঘণ্টা ব্রেক-সহ ৭ ঘণ্টা ধরে নিলাম প্রক্রিয়া চলার কথা। সবচেয়ে বেশি পুঁজি রয়েছে সানরাইজার্স হায়দরাদের। স্যাম কারান, ক্যামেরন গ্রিন, বেন স্টোকসের সর্বাধিক দর উঠতে পারে। নিলামে অলরাউন্ডারদের নিতে চাইূছে বিভিন্ন দল। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নজরকাড়া কয়েকজন এবার প্রথম আইপিএলে দল পেতে পারেন।












Click it and Unblock the Notifications