Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2023 Auction: খুব বেশি চর্চায় না থাকলেও এই চার ক্রিকেটার মিনি নিলামে চড়া দাম পেতে পারেন

IPL 2023 Auction: খুব বেশি চর্চায় না থাকলেও এই চার ক্রিকেটার মিনি নিলামে চড়া দাম পেতে পারেন

বেন স্টোকস, স্যাম কুরান বা ক্যামেরুন গ্রিনকে ঘিরে নিলামের আগে খুব বেশি আলোচনা হলেও অনেকটাই অন্তরালে রয়েছে এ্মন বহু তারকা, যাঁরা একই রকম লাইম লাইন পাওয়ার যোগ্য। তবে, নিভৃতে থেকেই এ বারের নিলামে হেডলাইন তৈরি করতে পারেন এঁরা এক ঝলকে নজর রাখুন তাঁদের দিকেই।

কেন উইলিয়ামসন:

কেন উইলিয়ামসন:

কেন উইলিয়মসনের বেস প্রাইস রয়েছে ২ কোটি টাকা। বিগত দুই বছর প্রত্যাশিত ছন্দে পাওয়া যায়নি উইলিয়ামসনকে। যদিও আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা নক্ষত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছন উইলিয়ামসন এবং আইপিএল-এও নিজের ছাপ তিনি ছেড়েছেন একের পর এক মরসুমে ২০১৭ এবং ২০১৮ আইপিএল-এ দুর্দান্ত পারফর্ম করেছিলেন কেন। ওই দুই মরসুমে ৯৯১ রান করেছিলেন তিনি। ১৪৪.৬৭ স্ট্রাইক রেটে খেলেছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক। কিন্তু পরবর্তী দুই মরসুমে তাঁর পারফরম্যান্স খারাপ হয়। তবে, কেন উইলিয়মসনের মতো ক্রিকেটারকে পেতে একাধিক দল ঝাঁপাবে এমনটা আশা করা যায়। উইলিয়ামসনকে ঘিরে দড়ি টানাটানি হলেও অবাক হওয়ার মতো কিছু ঘটবে না। নিলামে তাঁর দর নজর কাড়তে পারে।

লিটস দাস:

লিটস দাস:

বিগত দুই বছরে সাদা বলের ক্রিকেটে নিজেকে অন্য স্তরে নিয়ে গিয়েছেন লিটন দাস। এই বছর ৩০-এর সামান্য নীচের গড়ে ৫৪৪ রান করেছেন লিটন, তাঁর স্ট্রাইক রেট ছিল ১৪০-এর উপর। টি ২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ২৭ বলে ৬০ রানের ইনিংস খেলেন তিনি। নিজের বেস প্রাইজ ৫০ লক্ষ টাকা রেখেছেন লিটন দাস।

জেসন হোল্ডার:

জেসন হোল্ডার:

বর্ষীয়ান ক্যারিবিয়ান তারকা জেসন হোল্ডারও রয়েছেন এই তালিকায়। দুই মরসুম সানরাইজার্স হায়দরাবাদে কাটানোর পর ৮.৭৫ কোটি টাকায় হোল্ডারকে গত মরসুমে তুলে নেয় লখনউ সুপার জায়ান্টস। তবে, প্রত্যাশা মতো সেই মরসুমটা তাঁর কাটেনি। ৯.৫২ ইকোনমি রেটে ১২ ম্যাচে ১৪টি উইকেট পান তিনি। খারাপ পারফরম্যান্সের কারণে তাঁকে রিলিজ করে দেয় লখনউ। যতই খারাপ পারফর্ম করে থাকুন না কেন জেসন, তিনি প্রমাণিত এক জন ম্যাচ উইনার। যে কোনও ম্যাচকে একার ক্ষমতায় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। জেসন হোল্ডারকে নিয়ে এ বারের নিলামে লড়াই চললে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না।

হ্যারি ব্রুকস:

হ্যারি ব্রুকস:

ইংলিশ ক্রিকেটের পরবর্তী তারকা হিসেবে দেখা হচ্ছে এই ক্রিকেটারকে। অস্ট্রেলিয়ায় আয়োজিত টি ২০ বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলে ছিলেন ব্রুকস। পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে ২০ রান তিনি করেছিলেন। পাকিস্তান সুপার লিগে খেলেন ব্রুকস এবং হত মরসুমে পিএসএল-এ দ্বিতীয় দ্রুততম শতরান করেছিলেন। হ্যারিকে ঘিরে এ বারের নিলামে টাকার ঝড় উঠতেই পারে। নিজের বেস প্রাইস ব্রুকস রেখেছেন দেড় কোটি টাকা।

নিকোলাস পুরান:

নিকোলাস পুরান:

২০২০ আইপিএল-এ পাঞ্জাব কিংসের হয়ে দারুণ মরসুম কাটালেও গত মরসুমে ১২ ইনিংসের মধ্যে চারটিতেই ০ রানে তাঁকে ফিরত যেতে হয়। পুরান নিজের নাম এবং দক্ষতার প্রমাণ দিয়েছেন বিশ্ব ক্রিকেটে। তাঁর দক্ষতার বিষয়ে অবহিত বিশ্ব ক্রিকেট। এই বারের নিলামে তাঁর দিকেও নজর থাকবে। নিকোলাসকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে লড়াই হওয়ার সম্ভাবনা খুব বেশি না থাকলেও রয়েছে। তাঁর বেস প্রাইস ২ কোটি টাকা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+