IPL 2023 Auction: নিলামে এঁদের দিকে নজরে রাখতে বলছেন রায়না, ঝড় তুলতে পারেন এই তরুণ অনুমান প্রাক্তন তারকা
IPL 2023 Auction: নিলামে এঁদের দিকে নজরে রাখতে বলছেন রায়না, ঝড় তুলতে পারেন এই তরুণ অনুমান প্রাক্তন তারকা
আইপিএল নিলাম শুরু হতে মাত্র আর কিছু সময়েরই অপেক্ষা। তার আগে মিঃ আইপিএল সুরেশ রায়না জানিয়ে দিলেন কাদের নিয়ে জমে উঠবে কেনা-বেচা। আইপিএল-এর সঙ্গে দীর্ঘ দিন ধরে যুক্ত সুরেশ রায়না। চেন্নাই সুপার কিংস-এ মহেন্দ্র সিং ধোনির যতটা গুরুত্ব, তার থেকে খুব একটা কম গুরুত্ব ছিল না সুরেশের। তবে, পেশাদার ক্রিকেটকে বিদায় জানিয়ে তিনি এখন বিশেষজ্ঞের ভূমিকায়।

সুরেশ রায়না মনে করেন ভারতীয়দের মধ্যে এ বারের আইপিএল-এ জয়দেব উনাদকট এবং নারায়ণ জদগীশন এ বার মার্কেট কাঁপাতে পারেন। এই দুই ভারতীয় ক্রিকেটারের ঘরোয়া মরসুম ভাল কেটেছে। ৩.৩৩ ইকোনমি রেটে উনাদকট ১০ ম্যাচে ১৯টি উইকেট সংগ্রহ করেছেন। একই সময় জগদীশন টানা পাঁচটি শতরান করেছেন তামিলনাডুর হয়ে। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে রেকর্ড ব্রেকিং ২৭৭ রান করেন তিনি।
জিও সিনেমায় আইপিএল-এর আগে আয়োজিত প্রি-অকশন শো-এ রায়না বলেছেন, "জয়দেব উনাদকট সদ্যই বিজয় হাজারে ট্রফি জিতেছে। আইপিএল খেলার বিশাল অভিজ্ঞতা ওর রয়েছে। এন জগদীশনেরও খুব ভাল ক্রিকেটীয় মাথা রয়েছে এবং ব্যাটিং অর্ডারের মাঝামাঝিও ও খেলতে পারে। ও তামিলনাডুর হয়ে সত্যিই ভাল পারফর্ম করেছে, ওর দিকে নজর রাখতে হবে।"
আয়ারল্যান্ডের ক্রিকেটার জোসুয়া লিটলের দিকেও ক্রিকেটপ্রেমীদের নজর রাখতে বলেছেন রায়না। টি ২০ বিশ্বকাপে দারুণ ছন্দে ছিলেন লিটল। ৭ ম্যাচে ১১ উইকেট সংগ্রহ করেছেন তিনি। তিনি বলেছেন, "স্যাম কুরান সত্যিই ভাল পারফর্ম করেছে ইংল্যান্ডের জন্য এবং চেন্নাই সুপার কিংসের জন্য। বেন স্টোকসও রয়েছে যে দারুণ ভাবে নেতৃত্ব দিচ্ছে ইংল্যান্ডকে। ফলে দলে যদি বিশ্বমানের অলরাউন্ডার থাকে তা হলে যে কোনও দলই খেলার গতিপ্রকৃতি বদলে দিতে পারে। আয়ারল্যান্ডের জোসুয়া লিটলের দিকেও নজর রাখুন। সদ্যই বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছে ও। আমিও কিছু দিন আগে খেলেছি ওর সঙ্গে।" মোট ৪০৫ জন ক্রিকেটারের নিলাম হবে ২৩ ডিসেম্বর (শুক্রবার) যার মধ্যে রয়েছ্ন ২৭৩ জন ভারতীয় এবং ১৩২ জন বিদেশি। কোচিতে আয়োজিত হতে চলেছে এই নিলাম প্রক্রিয়া।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications