IPL 2023 Auction: আইপিএল নিলামে মুম্বই ইন্ডিয়ান্সের স্ট্র্যাটেজি কী? ১৩ ক্রিকেটার ছেড়ে কোন খামতি মেটানোয় জোর?

আইপিএলের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স। যদিও গত দুটি আইপিএল মরশুম মোটেই ভালো যায়নি রোহিত শর্মার দলের। প্লে অফে ওঠা সম্ভব হয়নি। ফলে ২০২৩ সালের আইপিএলে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর মুম্বই ইন্ডিয়ান্স দলের প্রায় অর্ধেক ক্রিকেটারকেই ছেড়ে দিয়েছে। ব্যর্থতার কারণ অনুসন্ধানে বেরিয়ে এসেছে একাধিক খামতি। বোলিং শক্তি জোরালো করা-সহ বেশ কয়েকটি লক্ষ্য নিয়েই নিলামে অংশ নেবেন ফ্র্যাঞ্চাইজি কর্তারা।

মুম্বই ইন্ডিয়ান্সের দল কেমন?

মুম্বই ইন্ডিয়ান্সের দল কেমন?

মুম্বই ইন্ডিয়ান্স যে রিটেশন তালিকা জমা দিয়েছিল তাতে দেখা যায়, ১৩ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে আইপিএলের সফলতম দল। ব্যাটিং বিভাগ তারকাখচিত। চিন্তা বোলিং নিয়ে। জোফ্রা আর্চার থেকে জসপ্রীত বুমরাহর মতো তারকাদের ফিটনেস নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। যদিও আইপিএল শুরুর অনেক দেরি। তবু বোলিং আক্রমণ আরও জোরদার করতে চাইছে মুম্বই ইন্ডিয়ান্স। ট্রেডিংয়ের মাধ্যমে আরসিবি থেকে মুম্বই নিয়েছে জেসন বেহরেনডর্ফকে। একনজরে দেখে নেওয়া যাক কোন ক্রিকেটাররা মুম্বই ইন্ডিয়ান্সে রয়েছেন- রোহিত শর্মা (অধিনায়ক), টিম ডেভিড, রামনদীপ সিং, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, ট্রিস্টান স্টাবস, ডেওয়াল্ড ব্রেভিস, জোফ্রা আর্চার, জসপ্রীত বুমরাহ, অর্জুন তেন্ডুলকর, আরশাদ খান, কুমার কার্তিকেয়, হৃতিক শোকিন, জেসন বেহরেনডর্ফ, আকাশ মাধওয়াল।

সাড়ে ২০ কোটি হাতে

সাড়ে ২০ কোটি হাতে

আইপিএলের নিলাম থেকে ৯ জন ক্রিকেটারকে নিতে পারবে মুম্বই ইন্ডিয়ান্স। তিনজন বিদেশিকে নেওয়ার সুযোগও রয়েছে। নিলামে ক্রিকেটার নেওয়ার যুদ্ধে নামার আগে ২০.৫৫ কোটি টাকা রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের।

পোলার্ডের বিকল্পের অনুসন্ধান

পোলার্ডের বিকল্পের অনুসন্ধান

মুম্বই ইন্ডিয়ান্সকে আসন্ন আইপিএলের জন্য নিতে হবে কায়রন পোলার্ডের যোগ্য বিকল্প হতে পারেন এমন একজন অলরাউন্ডার। পোলার্ড ইতিমধ্যেই অবসর নিয়েছেন আইপিএল থেকে। নিলামের আগে বেশ কয়েকজন জোরে বোলার ও ব্যাক আপ হিসেবে থাকা স্পিনারদের ছেড়ে দেওয়া হয়েছে। তৈরি রাখতে হবে জোফ্রা আর্চারের বিকল্প এবং একজন ফাস্ট বোলিং অলরাউন্ডারকে। জসপ্রীত বুমরাহ ডেথ বোলিংয়ে মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান অস্ত্র। ফলে পাওয়ারপ্লেতে ভালো বোলিং করতে দক্ষ এমন কোনও ভারতীয় জোরে বোলারকে নিতে চাইবে মুম্বই ইন্ডিয়ান্স। ২০২০ সালে ট্রেন্ট বোল্ট যে ভূমিকা পালন করতেন, অনেকটা তেমনই। ঈশান কিষাণের সঙ্গে দ্বিতীয় উইকেটকিপার এবং প্রথম সারির কোনও ভারতীয় স্পিনারকে মুম্বই নিতে পারে।

নজরে থাকবেন কারা?

নজরে থাকবেন কারা?

জোরে বোলারদের মধ্যে মুম্বই ইন্ডিয়ান্স টার্গেট করতে পারে বেন স্টোকস, ক্যামেরন গ্রিন ও স্যাম কারানের মতো কাউকে, যিনি পোলার্ডের অভাব মেটাতে পারবেন। আদিল রশিদ, তাবরেজ শামসি, আদিল রশিদের মধ্যে থেকে কোনও স্পিনারকেও নেওয়া হতে পারে। ভারতের তারকা স্পিনারদের বিভিন্ন দল ধরে রেখেছে। ফলে ভারতীয় স্পিনারদের মধ্যে ময়াঙ্ক মার্কণ্ডে, মুরুগান অশ্বিন (সম্প্রতি অশ্বিনকে ছেড়ে দিয়েছে মুম্বই), শ্রেয়স গোপাল, অমিত মিশ্রদের মধ্যে থেকে কাউকে নেওয়া হতে পারে। আর্চারের ব্যাক আপ হিসেবে রাইলে মেয়ারডিথকে ফেরানোর কথা ভাবা হতে পারে। ওয়াংখেড়ের বাউন্সি পিচের কথা ভেবে দুষ্মন্ত চামিরার নামও রয়েছে পরিকল্পনার মধ্যে। ভারতীয় জোরে বোলারদের মধ্যে মুম্বই ইন্ডিয়ান্স টার্গেট করতে পারে শিবম মাভি, ২৩ বছরের বিদ্যৎ কাভেরাপ্পাকে। কাভেরাপ্পা সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ১৮টি উইকেট নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+