IPL 2023 CSK SQUAD: ধোনির চেন্নাই সুপার কিংস আরও শক্তিশালী! পরবর্তী অধিনায়ক হিসেবে কাকে ভাবা হচ্ছে?

IPL 2023 CSK SQUAD: ধোনির চেন্নাই সুপার কিংস আরও শক্তিশালী! পরবর্তী অধিনায়ক হিসেবে কাকে ভাবা হচ্ছে?

আইপিএলে এবার প্লে অফে পৌঁছতে পারেনি চেন্নাই সুপার কিংস। আগামী আইপিএল সম্ভবত মহেন্দ্র সিং ধোনির শেষ টুর্নামেন্ট হতে চলেছে। ধোনি আগেই বলেছেন, চেন্নাইয়ের চিপকে তাঁর বিদায়ী ম্যাচ দেখার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা। এবার সেই সুযোগ থাকছে। ফলে ধোনির অবর্তমানে চেন্নাই সুপার কিংসকে কে নেতৃত্ব দেবেন তা নিয়ে জল্পনা রয়েছে।

IPL 2023 CSK SQUAD: ধোনির চেন্নাই সুপার কিংস আরও শক্তিশালী! পরবর্তী অধিনায়ক হিসেবে কাকে ভাবা হচ্ছে?

রবীন্দ্র জাদেজাকে গত আইপিএলে অধিনায়ক করেছিল সিএসকে। কিন্তু দলের ব্যর্থতার জেরে জাড্ডু আইপিএল চলাকালীন নেতৃত্ব ছেড়ে দেন। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে তবুও জয়ের মুখ দেখে সিএসকে। কিন্তু তা প্লে অফে ওঠার পক্ষে যথেষ্ট ছিল না। ফলে জাদেজাকে পরবর্তীকালে চেন্নাই সুপার কিংস অধিনায়ক হিসেবে দেখতে পাওয়ার সম্ভাবনা কম। এদিন নিলাম থেকে যাঁদের নেওয়া হলো তাতে পরবর্তী অধিনায়ক হিসেবে নাম ভাসতে শুরু করেছে বেন স্টোকসের।

এদিন বেন স্টোকসকে ১৬.২৫ কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে সিএসকে। নিশ্চিতভাবেই তিনি দলে আসায় শক্তি বাড়ল চেন্নাই সুপার কিংসের। ডোয়েইন ব্র্যাভো আর আইপিএল খেলবেন না। ফলে স্টোকস হতে পারেন ব্র্যাভোর বিকল্প। জোরে বোলিং শক্তিশালী করতে নেওয়া হয়েছে কাইল জেমিসনকে। অজিঙ্ক রাহানেকে কেকেআর ছেড়ে দিয়েছিল। রাহানেকে নিয়েছে চেন্নাই সুপার কিংস। একনজরে দেখে নেওয়া যাক চেন্নাই সুপার কিংস এদিনের নিলাম থেকে কাদের ঘরে তুলল: অজিঙ্ক রাহানে (৫০ লক্ষ টাকা), বেন স্টোকস (১৬.২৫ কোটি টাকা), শাইক রশিদ (২০ লক্ষ টাকা), নিশান্ত সিন্ধু (৬০ লক্ষ টাকা), কাইল জেমিসন (১ কোটি টাকা), অজয় মণ্ডল (২০ লক্ষ টাকা), ভগৎ বর্মা (২০ লক্ষ টাকা)।

আইপিএলে রিটেনশন লিস্ট জমা দেওয়ার পর চেন্নাই সুপার কিংসে যাঁরা ছিলেন তাঁরা হলেন, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), অম্বাতি রায়ুডু, দীপক চাহার, ডেভন কনওয়ে, ডোয়েইন প্রিটোরিয়াস, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা, মিচেল স্যান্টনার, মঈন আলি, মুকেশ চৌধুরী, প্রশান্ত সোলাঙ্কি, রাজ্যবর্ধন হাঙ্গারগেকার, রবীন্দ্র জাদেজা, ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, সিমরজিৎ সিং, শুভ্রাংশু সেনাপতি, তুষার দেশপাণ্ডে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+