IPL 2023 DD SQUAD: দিল্লি ক্যাপিটালসের চমক রুসো, সল্ট! অভিজ্ঞ ইশান্তের সঙ্গী বাংলার মুকেশ
IPL 2023 DD SQUAD: দিল্লি ক্যাপিটালসের চমক রুসো, সল্ট! অভিজ্ঞ ইশান্তের সঙ্গী বাংলার মুকেশ
আইপিএলে শক্তি বাড়িয়ে নিল ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। এবারের নিলামের আগে খুব বেশি ক্রিকেটারকে ছাড়েনি এই ফ্র্যাঞ্চাইজি। আগামী আইপিএল খেতাবের লক্ষ্যে বোলিং শক্তি মজবুত করে নিল দিল্লি ক্যাপিটালস। এবারের নিলাম থেকে সবচেয়ে বেশি অর্থে বাংলার মুকেশ কুমারকে নিয়েছে ক্যাপিটালস।

ভারতে এসে বিধ্বংসী শতরান হাঁকিয়েছিলেন রাইলি রুসো। প্রোটিয়া এই ব্যাটার নিলামের প্রথম ধাপে অবিক্রিত ছিলেন। পরে যখন বিভিন্ন দলকে পছন্দের ক্রিকেটারের নাম জমা দিতে বলা হয় তখন ভাগ্য খোলে রুসোর। তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। দিল্লি ক্যাপিটালসের সঙ্গেই প্রোটিয়া উইকেটকিপার-ব্যাটারকে নিতে লড়াইয়ে ছিল রাজস্থান রয়্যালস। কিন্তু দিল্লি ক্যাপিটালস ৪ কোটি ৬০ লক্ষ টাকা দর দেওয়ার পর তারা সরে যায়। ফলে রুসোর দিল্লি ক্যাপিটালসে যোগদান সুনিশ্চিত হয়ে যায়।
এ ছাড়া ফিল সল্টকে ২ কোটি টাকায় কিনেছে দিল্লি ক্যাপিটালস। মণীশ পাণ্ডেকে নিয়েছে ২ কোটি ৪০ লক্ষ টাকা। নিলাম শুরুর পরই ইশান্ত শর্মাকেও দলে নেওয়া হয়। গত আইপিএলে দল পাননি ভারতের অভিজ্ঞ পেসার। একনজরে দেখে নেওয়া যাক দিল্লি ক্যাপিটালস নিলাম থেকে কাদের নিল- ইশান্ত শর্মা (৫০ লক্ষ টাকা), ফিল সল্ট (২ কোটি টাকা), মণীশ পাণ্ডে (২.৪০ কোটি টাকা), মুকেশ কুমার (৫.৫ কোটি টাকা), রাইলি রুসো (৪.৬০ কোটি টাকা)। মুকেশ কুমারকে সাড়ে ৫ কোটি টাকায় কিনেছে দিল্লি ক্যাপিটালস। তিনি আগে দিল্লি ক্যাপিটালসে ছিলেন নেট বোলার হিসেবে। বাংলার এই পেসারের জন্য দিল্লি ক্যাপিটালসকে এ রাজ্যের অনেকেও সমর্থন করবেন বলে আশাবাদী বিশেষজ্ঞরা।
এই ক্রিকেটারদের ছাড়াও দিল্লি ক্যাপিটালসে যাঁরা আগে থেকেই রয়েছেন তাঁরা হলেন- ঋষভ পন্থ (অধিনায়ক), আমন খান, আনরিখ নরকিয়া, অক্ষর প্যাটেল, চেতন সাকারিয়া, ডেভিড ওয়ার্নার, কমলেশ নাগারকোটি, কুলদীপ যাদব, ললিত যাদব, লুঙ্গি এনগিডি, মিচেল মার্শ, মুস্তাফিজুর রহমান, প্রবীণ দুবে, পৃথ্বী শ, রিপল প্যাটেল, রভম্যান পাওয়েল, সরফরাজ খান, খালিদ আহমেদ, ভিকি অস্টওয়াল, যশ ঢুল।












Click it and Unblock the Notifications