IPL 2023 RCB SQUAD: টপলি, জ্যাকসের সঙ্গে ভারতীয়দের নিয়ে কেমন দল গড়ল আরসিবি? প্রথম একাদশ কেমন হতে পারে?
আইপিএলে এখনও একবারও খেতাব জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবার প্লে অফে গিয়েও লক্ষ্যপূরণ হয়নি। ফাফ দু প্লেসির নেতৃত্বাধীন দল নিলামের আগে সামান্য সংখ্যক ক্রিকেটারকে ছেড়ে প্রায় পুরো দলটাই ধরে রেখেছিল। তাই নিলামে খুব বড় তারকাকে দরকার ছিল না। দরকার ছিল কয়েকজন ক্রিকেটারের কভার ঠিক করা।

এবারের আইপিএলের নিলাম থেকে সবচেয়ে বেশি টাকায় উইল জ্যাকসকে নিয়েছে আরসিবি। ইংল্যান্ডের এই ক্রিকেটার ডানহাতি ব্যাটার, অফস্পিন বোলিংও করেন। আবু ধাবি টি ১০ খেলছেন। আইপিএলে দল পেলেন এই প্রথম। তবে আরসিবির তারকাখচিত ব্যাটিং লাইন আপে জায়গা পেতে তাঁকে বেশ লড়াই করতে হবে। এ ছাড়া রিস টপলিকে দলে নিয়েছে আরসিবি। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন ক্রিকেটারদের নিলাম থেকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- রিস টপলি (১.৯ কোটি টাকা), উইল জ্যাকস (৩.২০ কোটি টাকা), হিমাংশু শর্মা (২০ লক্ষ টাকা), মনোজ ভান্ডাগে (২০ লক্ষ টাকা), রাজন কুমার (৭০ লক্ষ টাকা), অবিনাশ সিং (৬০ লক্ষ টাকা), সোনু যাদব (২০ লক্ষ টাকা)
নিলামের আগে থেকেই যাঁরা আরসিবিতে ছিলেন তাঁরা হলেন- ফাফ দু প্লেসি (অধিনায়ক), আকাশ দীপ, অনুজ রাওয়াত, ডেভিড উইলি, দীনেশ কার্তিক, ফিন অ্যালেন, গ্লেন ম্যাক্সওয়েল, হর্ষল প্যাটেল, জশ হ্যাজলউড, করণ শর্মা, মহীপাল লোমরর, মহম্মদ সিরাজ, রজত পাটীদার, শাহবাজ আহমেদ, সিদ্ধার্থ কৌল, সুযশ প্রভুদেশাই, বিরাট কোহলি, ওয়ানিন্দু হাসারঙ্গা।
এরই মধ্যে বিরাট কোহলিদের দলের প্রথম একাদশ নিয়ে জল্পনা চলছে। প্রথম একাদশ হতে পারে এরকম- ফাফ দু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পাটীদার, গ্লেন ম্যাক্সওয়েল বা ফিন অ্যালেন, মহীপাল লোমরর, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল, জশ হ্যাজলউড বা রিস টপলি, মহম্মদ সিরাজ।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications