বেন স্টোকসকে দলে পেয়ে খুশি মাহি, ধোনির পাশে খেলার বিস্তর সুবিধা পাবেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক

বেন স্টোকসকে দলে পেয়ে খুশি মাহি, ধোনির পাশে খেলার বিস্তর সুবিধা পাবেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক

রেকর্ড অর্থ খরচ করে চেন্নাই সুপার কিংস আইপিএল ২০২৩-এর মিনি নিলাম থেকে কিনে নিয়েছে বেন স্টোকসকে। বেনকে পাওয়ার জন্য সিএসকে খরচ করেছে ১৬.২৫ কোটি টাকা। সিএসকে-র ইতিহাসে বেন স্টোকস সব থেকে বেশি মূল্য দিয়ে নিলাম থেকে দলে নেওয়া ক্রিকেটার। অতীতে কখনও এত টাকা খরচ করে চেন্নাই সুপার কিংস কোনও ক্রিকেটারকে কেনেননি।

স্টোকসকে দলে পেয়ে খুশি ধোনি:

স্টোকসকে দলে পেয়ে খুশি ধোনি:

বেন স্টোকসকে দলে নিতে পারায় অত্যন্ত খুশি মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসের অধিনায়কের খুশি হওয়ার কথা জানিয়েছেন, সিএসকে-র মুখ্য আধিকারিক কাশি বিশ্বনাথন। তিনি বলেছেন, "অত্যন্ত খুশি আমরা স্টোকসকে পেয়ে এবং আমরা ভাগ্যবানও বটে শেষ পর্যন্ত ওকে পাওয়ার জন্য। আমরা অলরাউন্ডারের সন্ধানে ছিলাম। এমএস খুব খুশি আমরা স্টোকসকে দলে নিতে পারায়।" নিলাম শেষে এই কথা বলেছিলেন তিনি।

অধিনায়কত্বের বিষয়ে শেষ কথা বলবেন ধোনি:

অধিনায়কত্বের বিষয়ে শেষ কথা বলবেন ধোনি:

বেন স্টোকসকে নেওয়ার সঙ্গেই সিএসকে-র কাছে ক্যাপ্টেন্সি অপশনও খুলে গিয়েছে। এই কথা মেনে নিলেন বিশ্বনাথন জানিয়েছে অধিনায়কত্বের বিষয়ে শেষ কথা বলবেন তিনি। তাঁর কথায়, "ক্যাপ্টেন্সির অপশন রয়েছে কিন্তু এমএস ধোনি এই বিষয়ে সময় এলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কাইল জেমিসনের চোট ছিল তাই হয়তো অনেকে ওর দিকে তাকায়নি কিন্তু ফ্লেমিংয়ের থেকে আমাদের কাছে খবর ছিল যে ও সেরে উঠেছে এবং খেলার জন্য তৈরি।"

স্টোকসকে গ্রুমিং করবেন ধোনি:

স্টোকসকে গ্রুমিং করবেন ধোনি:

সিএসকে দলের দীর্ঘ দিনের সদস্য থাকা সুরেশ রায়না মনে করেন চেন্নাইয়ে এসে লাভ হয়েছে বেন স্টোকসের। এমএস ধোনি স্বয়ং তাঁকে গ্রুমিং করবেন। রায়নার কথায়, "নিশ্চিত ভাবে এমএস গ্রুম করবে স্টোকসকে। ও একজন বিশ্ব চ্যাম্পিয়ন এবং দলের জন্য টি ২০ ক্রিকেটে দারুণ পারফর্ম করেছে। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতার ক্ষেত্রে দলকে সাহায্য করেছে। চেন্নাইয়ের মানুশরা ওকে ভালবা,া উজাড় করে দিতে চলেছে।"

বেন স্টোকসের আইপিএল-এ পরিসংখ্যান:

বেন স্টোকসের আইপিএল-এ পরিসংখ্যান:

২০১৭ সাল থেকে আইপিএল-এ খেলছেন বেন স্টোকস। ৪৩ ম্যাচে এখনও পর্যন্ত ৬৮৪ রান করেছেন। আইপিএল-এ দুইটি করে শতরান এবং অর্ধ-শতরান রয়েছে স্টোকসের। বল হাতে তিনি সংগ্রহ করেছেন ২৮টি উইকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+